Police Brutality – Kolkata24x7

চাঁচলে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে অবস্থান আন্দোলনে খগেন মুর্মু
মালদা, ৬ সেপ্টেম্বর: মালদা (Khagen Murmu)জেলার চাঁচল থানায় গরিব মানুষদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগে গতকাল রাত থেকে অবস্থান আন্দোলন শুরু করেছেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) সহ ভারতীয় জনতা পার্টির (BJP) একাধিক নেতৃবৃন্দ। এই আন্দোলনের মাধ্যমে তারা স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গরিব ও প্রান্তিক মানুষদের উপর অত্যাচার এবং অন্যায় আচরণের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।

LIVE: চাঁচল থানায় গরিব মানুষদের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে গতকাল রাত থেকে অবস্থান আন্দোলন করছেন মালদা উত্তরের সাংসদ @khagen_murmu সহ অন্যান্য নেতৃত্বগণ। https://t.co/SEgGF9TNWZ

— BJP West Bengal (@BJP4Bengal) September 6, 2025

সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) এই ঘটনাকে গণতন্ত্রের উপর আঘাত হিসেবে অভিহিত করে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁচল থানার অধীনে বিভিন্ন গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পুলিশের বিরুদ্ধে অত্যাচার, হয়রানি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে আসছেন। বিশেষ করে, গরিব কৃষক, দিনমজুর এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পুলিশের এই আচরণের শিকার হচ্ছেন বলে দাবি করা হচ্ছে।

সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) জানিয়েছেন, “গরিব মানুষদের উপর পুলিশের এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশের কাজ হল জনগণের সুরক্ষা দেওয়া, কিন্তু এখানে তারা জনগণের উপর জুলুম করছে। আমরা এর বিরুদ্ধে রাস্তায় নেমেছি এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”এই অবস্থান আন্দোলনে খগেন মুর্মুর সঙ্গে রয়েছেন বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা এবং কয়েকজন সমাজকর্মী।

তারা চাঁচল থানার সামনে ধরনায় বসে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে, পুলিশ স্থানীয় রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার করে নিরীহ মানুষদের উপর অত্যাচার করছে। তারা দাবি করেছেন যে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক মাসে চাঁচল থানার অধীনে একাধিক ঘটনায় পুলিশের আচরণ নিয়ে অসন্তোষ বাড়ছে। একটি নির্দিষ্ট ঘটনায়, একজন দিনমজুরকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

এছাড়াও, পুলিশের দ্বারা নিয়মিত হয়রানি এবং অযৌক্তিক জরিমানার অভিযোগও উঠেছে। এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে সাংসদ খগেন মুর্মু এবং তাঁর দল এই অবস্থান আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন।

খগেন মুর্মু, (Khagen Murmu) যিনি ২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর মালদা উত্তর থেকে সাংসদ নির্বাচিত হন, আদিবাসী সম্প্রদায়ের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে সিপিআই(এম)-এর সদস্য হিসেবে হবিবপুর কেন্দ্র থেকে বিধায়ক ছিলেন। তাঁর এই আন্দোলনকে অনেকে আদিবাসী এবং প্রান্তিক মানুষদের অধিকার রক্ষার জন্য তাঁর অঙ্গীকার হিসেবে দেখছেন।

তিনি বলেন, “আমরা চাই, পুলিশ প্রশাসন তাদের ক্ষমতার অপব্যবহার বন্ধ করুক এবং গরিব মানুষদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করুক। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ, কিন্তু আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পিছু হটব না।”এই ঘটনা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে।

বিজেপি নেতৃত্ব দাবি করেছে যে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রভাবে পুলিশ প্রশাসন গরিব মানুষদের উপর অত্যাচার করছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন যে, এটি বিজেপির রাজনৈতিক এজেন্ডার একটি অংশ। তারা পুলিশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলি তদন্তের দাবি জানিয়েছেন।

স্থানীয় পুলিশ প্রশাসন এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে, সাংসদ খগেন মুর্মু জানিয়েছেন যে, তিনি এই ঘটনা নিয়ে জেলা পুলিশ সুপার এবং রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। তিনি আরও বলেন, প্রয়োজনে তিনি এই বিষয়টি লোকসভায় উত্থাপন করবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করবেন।

এই আন্দোলনের ফলে চাঁচল এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং অনেকে ধরনায় যোগ দিয়েছেন। তারা বলছেন, পুলিশের অত্যাচারের বিরুদ্ধে এই ধরনের প্রতিবাদ দীর্ঘদিনের প্রয়োজন ছিল।

https://hindi.kolkata24x7.in/india/delayed-payments-of-%e2%82%b9200-crore-under-ayushman-bharat-leave-chhattisgarh-hospitals-demanding-fees-from-patients

আগামী দিনে এই আন্দোলন কী রূপ নেয় এবং পুলিশ প্রশাসন এর জবাবে কী পদক্ষেপ নেয়, তা নিয়ে সবার দৃষ্টি রয়েছে। এই ঘটনা মালদা জেলার রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির উপর গভীর প্রভাব ফেলতে পারে।

The post চাঁচলে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে অবস্থান আন্দোলনে খগেন মুর্মু appeared first on Kolkata24x7.

প্রাক্তন বিচারপতির ছেলেকে রাস্তায় ফেলে মার! পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা
কলকাতা: সল্টলেকের এ কে ব্লকে প্রকাশ্য রাস্তায় পুলিশি হেনস্থার গুরুতর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগ উঠেছে, বিধাননগর থানার পুলিশকর্মীরা মারধর করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রণেন্দ্র নারায়ণ রায়ের ছেলে তথা প্রবীণ আইনজীবী মনুজেন্দ্র নারায়ণ রায়কে। একই ঘটনায় গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন তাঁর ছেলে, আইনজীবী সৌরীন্দ্র নারায়ণ রায়ও। পুলিশের ‘অতিরিক্ত সক্রিয়তা’র বিরুদ্ধে এ বার সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা করেছেন রায় পরিবার। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বৃহস্পতিবারই শুনানি হওয়ার কথা।

ঠিক কী ঘটেছিল?

পরিবারের অভিযোগ, ২০ অগাস্ট রাত সাড়ে দশটা নাগাদ সল্টলেকের এ কে ব্লকে দাঁড়িয়ে ছিলেন মনুজেন্দ্রবাবু। বাড়ির গাড়ি আনতে গেলে হঠাৎই সাদা পোশাকের দুই ব্যক্তি সৌরীন্দ্রকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। নিজেদের পরিচয় না দিয়েই তাঁরা হেনস্থা ও শারীরিক আক্রমণ চালান বলে অভিযোগ। সৌরীন্দ্রর দাবি, তাঁকে ঘুষি মারা হয়, গলা চেপে ধরা হয়, এমনকি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়। অভিযোগ, কিছুক্ষণ পরেই বিধাননগর থানার এএসআই তুষার চন্দ্র কুমার ঘটনাস্থলে এসে তাঁকে মাটিতে ফেলে টেনে নিয়ে যান।

লাথি মেরে ফেলে দেয় পুলিশ Kolkata police assault on lawyer

সন্তানকে বাঁচাতে ঘটনাস্থলে পৌঁছন মনুজেন্দ্র রায়। অভিযোগ, তখনই তাঁকেও লাথি মেরে ফেলে দেয় পুলিশ। তাতে গুরুতর আঘাত পান তিনি। পরিবার সূত্রে জানা গেছে, মনুজেন্দ্রবাবুর বাঁ দিকের পেলভিক হাড়ে চিড় ধরা পড়েছে। বর্তমানে তিনি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি, এবং অস্ত্রোপচারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ঘটনার পর সৌরীন্দ্র নারায়ণ রায় সরাসরি রাজ্যের হোম সেক্রেটারি, কলকাতা পুলিশ কমিশনার ও বিধাননগর থানায় লিখিত অভিযোগ জমা দেন। আইনজীবী অনিন্দ্য লাহিড়ীর মাধ্যমে দাখিল হওয়া মামলার নথিতে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলা হয়েছে। আদালতের অনুমোদন মিলে যাওয়ায় বৃহস্পতিবারই মামলার দ্রুত শুনানি হবে।

এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই আইনজীবী মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাগরিক সুরক্ষার প্রশ্নে পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ নিয়ে ফের নতুন করে বিতর্ক ছড়াল।

West Bengal: A senior lawyer, Manujendra Narayan Ray, and his son were allegedly assaulted by Bidhannagar Police in Salt Lake, Kolkata. The son of a former High Court Justice, Manujendra suffered a pelvic fracture. A case has been filed in Calcutta High Court.

The post প্রাক্তন বিচারপতির ছেলেকে রাস্তায় ফেলে মার! পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা appeared first on Kolkata24x7.

‘অভয়ার মা যতক্ষণ চাইবেন, আন্দোলন চলবে, আমরা রাস্তায় থাকব’: হুঙ্কার শুভেন্দুর
আর জি কর চিকিৎসক ধর্ষণ ও হত্যার এক বছর পূর্তি উপলক্ষে ৯ আগস্ট শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে একাধিক সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এই প্রতিবাদ মিছিলে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির একাধিক বিধায়ক ও নেতা-কর্মী অংশগ্রহণ করেন (suvendu adhikari sit on road)।

পথে নেমে মিছিল ডোরিনা ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে যাত্রাকালে পুলিশ তাঁকে আটকে দেয়। পুলিশি বাধার প্রতিবাদে পার্ক স্ট্রিটের ফ্লাইওভারের নিচে বসে পড়েন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালসহ বিজেপির বিধায়করা। সেখানে পুলিশের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে নেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর দাবি, “আমাদের বিধায়কদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। ১০০ জনের বেশি আহত হয়েছে। নির্যাতিতার বাবা-মাকেও পুলিশি হেনস্তার শিকার হতে হয়েছে।” তিনি আরও বলেন, “এ অবস্থা যতক্ষণ আরজি করের পরিবার চাইবে, ততক্ষণ পর্যন্ত এই অবস্থান চলবে। পুলিশি অত্যাচার চলতে থাকবে, কিন্তু আন্দোলন থামবে না।”

তিনি প্রশ্ন করেন, “মনের ভার্মার পুলিশের হাতে কী হয়নি? একটিও বিজেপির পতাকা ছিল না আমাদের হাতে, অথচ ১৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাদের রেলের হাসপাতালে রাখা হয়েছে।”

বিজেপির পক্ষ থেকে এ অভিযোগ জানানো হয়েছে যে, নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশি আচরণ ছিল অত্যন্ত নিষ্ঠুর ও অবাঞ্ছিত। বিধায়ক-সদস্যরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ বাধা দেয়ায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মহল জোরালোভাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে, সরকারই এই বঞ্চনা ও হেনস্থার জন্য দায়ী। পাশাপাশি আন্দোলন অব্যাহত রেখে বিচারপ্রক্রিয়ায় ত্বরান্বিত গতি আনার দাবি জানানো হয়েছে।

আরজিকর তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনাটি গত বছর ৮ আগস্টের রাতে ঘটে। তখন থেকে এই ঘটনার সুবিচার ও তদন্ত প্রক্রিয়া নিয়ে বেসরকারি ও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের এই স্মরণীয় দিনে আন্দোলনকারীরা এই যন্ত্রণা ভুলতে নারাজ বলে সপ্রতিভ দাবি তুলেছেন।

The post ‘অভয়ার মা যতক্ষণ চাইবেন, আন্দোলন চলবে, আমরা রাস্তায় থাকব’: হুঙ্কার শুভেন্দুর appeared first on Kolkata24x7.

ছাত্রী আত্মহত্যায় ফুঁসছে ওড়িশা, বিধানসভা ঘিরে বিক্ষোভ! পুলিশের টিয়ার গ্যাস-জলকামান
বালেশ্বর: বালেশ্বরের ফকির মোহন অটোনোমাস কলেজের ছাত্রী আত্মহত্যার ঘটনায় উত্তাল ওড়িশা (Odisha College Harassment Protest)। কলেজে হেনস্থার অভিযোগে কলেজ চত্বরেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী৷ পরে হাসপাতালে মারা যাব ওই ছাত্রী৷ এর প্রতিবাদে মঙ্গলবার সকালে রাজ্য বিধানসভার বাইরে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ ও ছাত্র সংগঠনের সদস্যরা। অবস্থা বেগতিক দেখে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাসের আশ্রয় নেয়। ধাক্কাধাক্কি, ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের লাঠিচার্জ, চিত্র ছিল কার্যত রণক্ষেত্রের মতো।

কি হয়েছিল ঠিক?

২০ বছর বয়সি ছাত্রীটি ফকির মোহন কলেজে বি.এড. কোর্সে পড়তেন। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জানালেও কলেজ কর্তৃপক্ষ নিরুত্তর ছিল।

প্রতিবাদ, অভিযোগ-সব কিছুই বারবার অগ্রাহ্য হওয়ায় চূড়ান্ত মানসিক বিপর্যয়ের মুখে পড়েন তিনি।

অবশেষে কলেজ চত্বরেই নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় ভুবনেশ্বরের AIIMS-এ ভর্তি করা হয় তাঁকে। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

প্রতিবাদ গড়াল রাজপথে

এই মৃত্যুকে ‘প্রশাসনিক ব্যর্থতা’ আখ্যা দিয়ে এদিন ভোর থেকেই বিধানসভার সামনে জড়ো হন প্রতিবাদীরা। একাধিক সংগঠনের সদস্য-সহ স্থানীয় বাসিন্দাদের জমায়েতে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করছেন, আর পুলিশ জলকামান চালাচ্ছে তাঁদের ছত্রভঙ্গ করতে।

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

বিক্ষোভকারীদের দাবি, “এই মৃত্যু কোনও আত্মহত্যা নয়, এটা প্রশাসনের চরম গাফিলতির ফল।”

কেন এক ছাত্রী দিনের পর দিন হেনস্তার শিকার হয়েও বিচার পেল না? কেন কলেজ কর্তৃপক্ষ চুপ ছিল?—এই প্রশ্নেই জেরবার ওড়িশা প্রশাসন।

নীরব সরকার, তীব্র প্রতিক্রিয়া

এই ঘটনায় এখনও মুখ খোলেননি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। যদিও সূত্রের খবর, সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথা ভাবছে। অন্যদিকে, জাতীয় মহিলা কমিশন ঘটনাটির রিপোর্ট চেয়েছে।

“ন্যায় চাই”, বলছে পরিবার ও সমাজ

পরিবারের দাবি, “আমার মেয়ের মতো যেন আর কাউকে মরতে না হয়। যারা দোষী, তারা যেন সাজা পায়। যারা চুপ করে থেকেছে, তাদেরও জবাবদিহি করতে হবে।” সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে ক্ষোভের ঝড়। হ্যাশট্যাগ ঘুরছে, #JusticeForFMCollegeStudent।

এই ঘটনায় ফের একবার সামনে এল, শিক্ষাঙ্গনে যৌন হেনস্তা ও প্রশাসনিক নির্লিপ্ততার ভয়ানক চিত্র। রাজ্য সরকার কী পদক্ষেপ নেয়, এখন তাকিয়ে সেই দিকেই গোটা রাজ্য।

The post ছাত্রী আত্মহত্যায় ফুঁসছে ওড়িশা, বিধানসভা ঘিরে বিক্ষোভ! পুলিশের টিয়ার গ্যাস-জলকামান appeared first on Kolkata24x7.

‘গরম দেখাচ্ছেন?’.. বলেই চড়! পুলিশের হাতে ধৃত সিপিএম নেতা, উত্তপ্ত বংশীহারী
কলকাতা: দেশজুড়ে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে বনধ ডাকা হয়েছে। সেই ডাকে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মতো দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতেও বনধ সমর্থনে রাস্তায় নামেন বাম কর্মী-সমর্থকেরা। তবে এই শান্তিপূর্ণ আন্দোলনের মাঝেই ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা।

বনধ সমর্থনে পিকেটিং চলাকালীন এই ঘটনা

বুধবার সকালে বংশীহারীতে বনধ সমর্থনে পিকেটিং চলাকালীন থানার আইসি অসীম গোপ প্রকাশ্যে চড় মারেন সিপিএম নেতা মাজেদার রহমানকে। শুধু চড় মারাই নয়, তাকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করে পুলিশ। ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়ায়। সিপিএম নেতৃত্ব পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আন্দোলনকারীদের সঙ্গে থানার আইসি অসীম গোপের কথাবার্তা শুরুতে স্বাভাবিক থাকলেও পরে তা বচসায় গড়ায়। আইসি বলেন, “পিকেটিং করতে পারবেন, কিন্তু গাড়ি আটকানো যাবে না।” উত্তরে সিপিএম নেতা মাজেদার রহমান জানান, “সারাদিন আন্দোলন করব।” এরপরই অসীম গোপ উত্তেজিত হয়ে বলেন, “গরম দেখাচ্ছেন?”, যার জবাবে মাজেদার বলেন, “না, গরম দেখাইনি।” এরপরই অসীম গোপ বাঁ হাতে সপাটে চড় মারেন মাজেদারকে।

পরিস্থিতি উত্তপ্ত Police Assault CPM Leader

ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন— “পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো” ও “ধর্মঘটে পুলিশের অত্যাচার মানছি না, মানব না।”

বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেন সিপিএমের বংশীহারী এরিয়া কমিটির সম্পাদক বাবলুচন্দ্র দে। তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করছিলাম। কিন্তু উপরতলার নির্দেশে আমাদের নেতাকে চড় মেরে গ্রেফতার করা হল। পুলিশের এই আচরণ প্রমাণ করে তারা তৃণমূলের হয়ে কাজ করছে। আমরা এসডিপিও ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানাব। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামব।” অন্যদিকে, এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

The post ‘গরম দেখাচ্ছেন?’.. বলেই চড়! পুলিশের হাতে ধৃত সিপিএম নেতা, উত্তপ্ত বংশীহারী appeared first on Kolkata24x7.