news – Kolkata24x7

খরিফে বীজ সংকট হবে না, এল নিনো মোকাবিলায় প্রস্তুত কেন্দ্র
নয়াদিল্লি: আসন্ন খরিফ (Kharif Season) মরশুমে দেশের কৃষকদের জন্য পর্যাপ্ত বীজ মজুত রয়েছে ৷ পাসাপাশি ‘এল নিনো’র সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত বলে জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)।

শুক্রবার দিল্লির ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল সায়েন্স কমপ্লেক্সে আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, খরিফ মরশুমের প্রস্তুতি খতিয়ে দেখতে দেশের কৃষি বিভাগের পুরো টিম একত্রিত হয়েছে।

প্রয়োজনের তুলনায় বেশি বীজ মজুত

কৃষিমন্ত্রী জানান, খরিফ মরশুমের জন্য দেশে ১৭৩ লক্ষ কুইন্টাল বীজের প্রয়োজন হলেও বর্তমানে ১৯২ লক্ষ কুইন্টাল বীজ মজুত রয়েছে।

তিনি বলেন, “আমাদের ১৭৩ লক্ষ কুইন্টাল বীজ দরকার, কিন্তু বর্তমানে ১৯২ লক্ষ কুইন্টাল বীজ উপলব্ধ রয়েছে। অর্থাৎ ১১ শতাংশেরও বেশি অতিরিক্ত বীজ রয়েছে।”

রাজ্যগুলিকে প্রয়োজন অনুযায়ী বীজ সংগ্রহ করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এল নিনোর প্রভাব মোকাবিলায় প্রস্তুতি

শিবরাজ সিং চৌহান বলেন, কোনও বিশেষ পরিস্থিতিতে অতিরিক্ত বীজের প্রয়োজন হলে তার জন্যও ব্যবস্থা রাখা হয়েছে।

তাঁর বক্তব্য, “আমরা এই বিষয়টি মাথায় রেখে ১ লক্ষ ৭৪ হাজার কুইন্টাল অতিরিক্ত বীজ প্রস্তুত রেখেছি। ফলে ভবিষ্যতে বীজের অভাব হবে না।”

কৃষিমন্ত্রীর মতে, এল নিনোর মতো আবহাওয়াজনিত সমস্যার সম্ভাবনাও মাথায় রেখে এই প্রস্তুতি নেওয়া হয়েছে।

কৃষক আইডি তৈরিতে জোর

কৃষকদের জন্য তৈরি করা ‘ফার্মার আইডি’ নিয়েও এদিন কথা বলেন তিনি। তাঁর দাবি, ইতিমধ্যেই ৯.৭৬ লক্ষ কৃষক আইডি তৈরি হয়েছে।

তিনি বলেন, এই আইডির মাধ্যমে কৃষকদের বিভিন্ন প্রকল্পে আলাদা আলাদা নথি জমা দিতে হবে না। একই তথ্যের ভিত্তিতে সার ও অন্যান্য সুবিধা দেওয়া সম্ভব হবে।

পূর্ব ভারতে কম কৃষিঋণ নিয়ে উদ্বেগ

দেশে কৃষিঋণের গড় পরিমাণ ১.৩২ লক্ষ টাকা হলেও পূর্ব ভারতের রাজ্যগুলিতে তা মাত্র ৬৩ হাজার টাকা বলে জানান কৃষিমন্ত্রী।

তিনি বলেন, পূর্ব ভারতের কৃষকদের আরও বেশি ঋণ সুবিধা দেওয়ার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে, যাতে তাঁরা উন্নত চাষ করতে পারেন।

ভাগচাষিদের জন্য নতুন পরিকল্পনার ইঙ্গিত

যেসব কৃষকের নিজের জমি নেই এবং লিজে জমি নিয়ে চাষ করেন, তাঁদের জন্যও আলাদা প্রকল্প ও পদ্ধতি নিয়ে কাজ করা হবে বলে জানান শিবরাজ সিং চৌহান।

ফসল বিমায় দেরি হলে ১২% সুদ

প্রধানমন্ত্রী কৃষি বিমা যোজনা (Pradhan Mantri Fasal Bima Yojana) নিয়ে তিনি বলেন, অনেক সময় রাজ্য সরকার প্রিমিয়াম জমা দিতে দেরি করায় কৃষকেরা সমস্যায় পড়েন।

এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২১ দিনের বেশি দেরি হলে কৃষকদের ১২ শতাংশ সুদ দিতে হবে।

নকল কীটনাশকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

নকল কীটনাশককে বড় সমস্যা বলে উল্লেখ করেন কৃষিমন্ত্রী। তিনি জানান, রাজ্যগুলির সঙ্গে আলোচনা করে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি পরীক্ষাগারগুলির NABL স্বীকৃতির বিষয়েও জোর দেওয়া হচ্ছে।

১ জুন থেকে ‘খেত বাঁচাও’ অভিযান

১ জুন থেকে এক মাসের জন্য ‘খেত বাঁচাও’ অভিযান শুরু হবে বলেও জানান তিনি। এই কর্মসূচিতে মাটির স্বাস্থ্য কার্ড অনুযায়ী সারের ব্যবহার এবং প্রাকৃতিক চাষে জোর দেওয়া হবে।

কৃষিমন্ত্রীর দাবি, বর্তমানে দেশে প্রায় ২০ লক্ষ হেক্টর জমিতে প্রাকৃতিক কৃষিকাজ হচ্ছে এবং ৮ লক্ষের বেশি কৃষক ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন।

The post খরিফে বীজ সংকট হবে না, এল নিনো মোকাবিলায় প্রস্তুত কেন্দ্র appeared first on Kolkata24x7.

টানা তিন সপ্তাহের বিরতি! আজ থেকে ফের শুরু বৈষ্ণোদেবী যাত্রা
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলায় ত্রিকূট পর্বতের গুহামন্দিরে মাতা বৈষ্ণোদেবী যাত্রা অবশেষে  শুরু হতে চলেছে। টানা প্রবল বর্ষণ ও ভূমিধসের কারণে বেশ কিছু দিন বৈষ্ণোদেবী যাত্রী স্থগিত রাখা হয়েছিল৷ অবশেষে বুধবার, ১৭ সেপ্টেম্বর থেকে ভক্তরা আবার যাত্রায় অংশ নিতে পারবেন বলে ঘোষণা করেছে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড (SMVDB)। তবে বোর্ড স্পষ্ট জানিয়েছে, যাত্রা পুনরায় শুরু হবে শুধুমাত্র আবহাওয়া অনুকূলে থাকলে।

নিরাপত্তার জন্য নতুন নিয়ম

শ্রাইন বোর্ডের তরফে এক্স (X) পোস্টে জানানো হয়েছে, “জয় মাতা দি বৈষ্ণোদেবী যাত্রা ১৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে পুনরায় শুরু হবে, আবহাওয়া অনুকূলে থাকলে। ভক্তদের অনুরোধ করা হচ্ছে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আপডেট থাকার জন্যে।” যাত্রীদের বৈধ পরিচয়পত্র বহন করা, নির্ধারিত পথ ব্যবহার করা এবং মাঠপর্যায়ের কর্মীদের নির্দেশ মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে স্বচ্ছতা ও নজরদারির স্বার্থে RFID-ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা কার্যকর থাকবে।

দীর্ঘতম স্থগিতাদেশ, করুণ বিপর্যয়ের ছাপ Vaishno Devi Yatra reopening

এর আগে বোর্ডের তরফে ১৪ সেপ্টেম্বর থেকে যাত্রা চালু করার কথা ঘোষণা করা হলেও বৃষ্টিপাতের কারণে তা স্থগিত করা হয়।গত ২৬ অগাস্ট বিকেল ৩টার দিকে অধকুয়ারির কাছে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের অদূরে এক ভয়াবহ ভূমিধস ঘটে। প্রবল বর্ষণে সৃষ্ট সেই বিপর্যয়ে প্রাণ হারান অন্তত ৩৪ জন ভক্ত, আহত হন আরও ২০ জন। দুর্ঘটনার পরই যাত্রা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এই স্থগিতাদেশ ছিল কোভিড-১৯ পর্বের পর সবচেয়ে দীর্ঘ।

ট্র্যাক মেরামত, আশ্রয় ও বাণিজ্যিক কাঠামোর পুনর্নির্মাণ শেষে অবশেষে আবার ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে তীর্থপথ।

আধ্যাত্মিক গুরুত্ব

ত্রিকূট পর্বতের গুহামন্দির ভারতের অন্যতম শ্রদ্ধেয় হিন্দু তীর্থস্থান। দেবী মাতার এক রূপ মাতা বৈষ্ণোদেবী-কে নিবেদিত এই মন্দিরে পৌঁছতে কাটরার বেস ক্যাম্প থেকে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করতে হয়। প্রতিবছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এই যাত্রায়, যা বিশ্বাস ও আধ্যাত্মিক শক্তির প্রতীক।

The post টানা তিন সপ্তাহের বিরতি! আজ থেকে ফের শুরু বৈষ্ণোদেবী যাত্রা appeared first on Kolkata24x7.

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মাসুদ আজহারের পরিবারের, জইশ কমান্ডারের বিস্ফোরক দাবি
পাকিস্তানের সেনা নেতৃত্ব সরাসরি জঙ্গিদের পাশে দাঁড়িয়েছিল, এমনই বিস্ফোরক দাবি করলেন জইশ-ই-মহম্মদের শীর্ষ কমান্ডার মৌলানা মুফতি মুহাম্মদ মাসুদ ইলিয়াস কাশ্মীরি। খাইবার পাখতুনখোয়ার গাড়ি হাবিবুল্লাহ-র সেন্ট্রাল ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত ৩৮তম বার্ষিক মিশন মুস্তফা সম্মেলনে রবিবার তিনি প্রকাশ্যে জানান, ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তান সেনা প্রধান জেনারেল আসিম মুনির নিজে নির্দেশ দেন যাতে মাসুদ আজহারের নিহত আত্মীয়দের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়। শুধু তাই নয়, কোর কম্যান্ডারদের সেখানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল৷ কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত পাহারা দিয়েছিল পাকিস্তান বিমানবাহিনী।

সন্ত্রাসবিরোধী অবস্থান চূর্ণ

কাশ্মীরির বক্তব্য, পাকিস্তান সেনা বহুদিন ধরেই জইশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে এবং আজ তারা সরাসরি “জিহাদি মতাদর্শের ছাতার নিচে” এসে পড়েছে। তাঁর এই মন্তব্য পাকিস্তানের তথাকথিত সন্ত্রাসবিরোধী অবস্থানকে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছে৷

ভারত বহুদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছে যে ইসলামাবাদ জইশ, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনকে মদত জুগিয়ে এসেছে। কিন্তু পাকিস্তান বরাবরই সেই অভিযোগ অস্বীকার করেছে। এবার জইশ কমান্ডারের মুখেই যখন এমন তথ্য প্রকাশ্যে আসছে, তখন আন্তর্জাতিক মঞ্চে ইসলামাবাদের ভণ্ডামি ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

অপারেশন সিঁদুরের প্রেক্ষাপট pakistan army honoured masood azhar family

গত ৭ মে ভোররাতে বহুল আলোচিত অপারেশন সিঁদুর চালায় ভারত। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-এ ২৬ জন পর্যটকের হত্যাকাণ্ডের বদলা নিতে ভারতীয় সেনা ও বিমানবাহিনী একযোগে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের গভীরে ঢুকে হামলা চালায়। নয়টি বড় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়, যার মধ্যে ছিল জইশ, লস্কর ও হিজবুলের শিবির।

জইশ কমান্ডারের সাম্প্রতিক স্বীকারোক্তি প্রমাণ করছে, ইসলামাবাদ শুধু মদতই দেয়নি, রাষ্ট্রীয় সম্মান আর সামরিক সহায়তায় জঙ্গিদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এর প্রভাব যে গভীর হবে, তা নিয়ে বিশেষজ্ঞ মহল নিশ্চিত।

World: In a shocking claim, Jaish-e-Mohammed commander Mufti Muhammad Masood Ilyas Kashmiri revealed that Pakistan’s army chief, Gen. Asim Munir, provided state honors to slain JeM terrorists. The revelation exposes Islamabad’s alleged support for terror groups and contradicts its anti-terrorism stance.

The post রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মাসুদ আজহারের পরিবারের, জইশ কমান্ডারের বিস্ফোরক দাবি appeared first on Kolkata24x7.

অপারেশন সিঁদুরে খতম পাক জঙ্গি মাসুদ আজহারের পরিবার, কবুল করল জইশ
ইসলামাবাদ: পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের শীর্ষ নেতৃত্বকে কার্যত স্তব্ধ করেছে। কয়েক মাস আগে বাহাওয়ালপুরসহ একাধিক ঘাঁটিতে ভারতের টার্গেটেড হামলায় এই সংগঠনের প্রধান মৌলানা মাসুদ আজহারের পরিবার টুকরো টুকরো হয়ে যায়, যা তারা নিজেই স্বীকার করেছে।

মাসুদ আজহারের পরিবার ছিন্নভিন্ন

একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, জইশ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি বলেন, “দিল্লি, কাবুল, কান্দহারের বিরুদ্ধে সীমান্ত রক্ষার নামে লড়েছি। সবকিছু উৎসর্গ করার পর, ৭ মে বাহাওয়ালপুরে ভারতীয় সেনার হামলায় মাসুদ আজহারের পরিবার ছিন্নভিন্ন হয়ে যায়।” ভিডিওতে কাশ্মীরির চারপাশে বন্দুক হাতে নিরাপত্তাকর্মীদের উপস্থিতি স্পষ্ট।

‘অপারেশন সিঁদুর’ চালানো হয়েছিল ২২ এপ্রিল পহেলগাঁও-এ সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে, যেখানে ২৫ জন নিরপরাধ মানুষকে হত্যা করা হয়। যাঁদের অধিকাংশই ছিলেন পর্যটক৷ এর পরেই বাহাওয়ালপুরের হামলার পাশাপাশি ভারত আরও আটটি সন্ত্রাস ঘাঁটিকে লক্ষ্য করে ধ্বংস করে দেয়।

জইশের সদর দফতর  op sindoor jaish-e-mohammed

বাহাওয়ালপুর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত এবং জইশের সদর দফতর মারকাজ সুবহানআল্লাহ এই শহরে ১০০ কিলোমিটার গভীরে ছিল। অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বিমান বাহিনী এই জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে এবং পুরো কমপ্লেক্স ধ্বংস করে। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জইশের সদর দফতর।

এই হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ জন সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে ছিলেন আজহারের বোন, বোনের স্বামী এবং কয়েকজন শিশু। এছাড়া চারজন জঙ্গিও নিহত হন। পাকিস্তানি মিডিয়া প্রাথমিকভাবে ১৪ জন নিহতের খবর জানিয়েছিল, তবে আজহার নিজেই নিশ্চিত করেছেন যে তার পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। এই কমপ্লেক্সে যুবকদের প্রশিক্ষণ এবং মৌলবাদী শিক্ষা দেওয়া হত।

অপারেশন সিঁদুরের সময় ৭ মে ভোর ১:০৫ মিনিটে ভারতীয় বিমান বাহিনী নয়টি জঙ্গি শিবিরে হামলা চালায়, যার মধ্যে জইশ, লস্কর-ই-তৈয়বা এবং হিজবুল মুজাহিদিনের শিবিরও ছিল। এর চারটি অবস্থান পাকিস্তানে (শিয়ালকোট, মুরিদকে এবং বাহাওয়ালপুর) এবং পাঁচটি পাক-অধিকৃত কাশ্মীরে অবস্থিত।

মাসুদ আজহার ২০০০ সালে জইশ-ই-মহম্মদ প্রতিষ্ঠা করেন। ৫৬ বছর বয়সী আজহার দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক জঙ্গি কর্মকাণ্ডে জড়িত। তার নেতৃত্বে সংগঠন পরিকল্পনা করেছে ২০০১ সালের সংসদ হামলা, ২০০৮ সালের মুম্বই হামলা, ২০১৬ সালের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলা।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, জইশের এই স্বীকারোক্তি কেবল তাদের নেতৃত্বের ক্ষতি প্রকাশ করছে না, বরং ভারতের অপারেশন সিঁদুর কৌশলগত সফলতার প্রমাণ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

The post অপারেশন সিঁদুরে খতম পাক জঙ্গি মাসুদ আজহারের পরিবার, কবুল করল জইশ appeared first on Kolkata24x7.

সন্তোষপুর স্টেশন চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২টি দোকান
সন্তোষপুর: বিধ্বংসী আগুনে কার্যত অচল দক্ষিণ কলকাতার সন্তোষপুর স্টেশন চত্বর। চারদিক ঢেকে গিয়েছে কুণ্ডলী পাকানো ধোঁয়ায়। মঙ্গলবার সকালে হঠাৎই অগ্নিকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দমকলের দুটি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে ঘটনাস্থলে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। এরই মধ্যে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, কারণ আগুনের জেরে ব্যাহত হয়েছে বজবজ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল।

স্টেশন-সংলগ্ন একটি দোকান থেকেই আগুন

প্রত্যক্ষদর্শীদের কথায়, সকালে প্রথমে স্টেশন-সংলগ্ন একটি দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা বালতি-বালতি জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের ঝুপড়ি ও দোকানগুলিতে। এলাকাজুড়ে দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়ঙ্কর আকার নেয়।

গ্যাস সিলিন্ডার থেকেই আগুন Santoshpur Station Fire

প্রাথমিক তদন্তে দমকল সূত্রে অনুমান, কোনও একটি দোকানের গ্যাস সিলিন্ডার থেকেই আগুন ছড়িয়েছে। এতে স্টেশন সংলগ্ন অন্তত ১২টি দোকান ভস্মীভূত হয়েছে। তবে, সৌভাগ্যবশত কোনও হতাহতের খবর মেলেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, আগুনের প্রভাব পড়েছে রেল চলাচলেও। আগুনের কারণে বজবজ-শিয়ালদহ লাইনে ট্রেন স্বাভাবিকের তুলনায় অনেকটা দেরিতে চলছে। নিরাপত্তার স্বার্থে ট্রেনের গতি কম রাখা হয়েছে। প্ল্যাটফর্ম ও আশপাশে আতঙ্ক ছড়ালেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চালাচ্ছে দমকল ও রেল কর্তৃপক্ষ।

West Bengal: A devastating fire at Santoshpur station in South Kolkata has disrupted train services on the Budge Budge-Sealdah line. The fire, suspected to have originated from a gas cylinder, gutted several shops near the station. Two fire engines are on site, but commuters face heavy delays.

The post সন্তোষপুর স্টেশন চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২টি দোকান appeared first on Kolkata24x7.

ডিভোর্স খারিজ, রত্নার সঙ্গেই বৈবাহিক বন্ধনে আটকে রইলেন শোভন
কলকাতা: প্রায় আট বছর ধরে চলা বিবাহবিচ্ছেদের মামলা শেষমেশ খারিজ করে দিল আলিপুর নগর ও দায়রা আদালত। ফলে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের থেকে আইনি বিচ্ছেদ পেলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এর ফলে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর আইনি সম্পর্কের পথ আবারও আটকে গেল।

‘ক্রুয়েলটি গ্রাউন্ডে’ ডিভোর্সের আবেদন

‘ক্রুয়েলটি গ্রাউন্ডে’ ডিভোর্সের আবেদন করেছিলেন শোভন। স্ত্রীর বিরুদ্ধে মারধর, কটূক্তি, মানহানির মতো একাধিক গুরুতর অভিযোগ আনেন তিনি। দাবি করেছিলেন, রত্না নিজের সন্তানদের দায়িত্ব নেন না, অর্থ অপচয় করেন। কিন্তু আদালতে কোনও অভিযোগই প্রমাণ করতে পারেননি শোভন। বিচারক রাজেশ চক্রবর্তী তাই মামলাটি খারিজ করেন।

অন্যদিকে, স্বামীর সঙ্গে সংসার করতে চেয়ে পালটা মামলা করেছিলেন রত্না চট্টোপাধ্যায়। সেটিও খারিজ করেছেন বিচারক। তাঁর পর্যবেক্ষণ, “আট বছর ধরে আলাদা থাকছেন দু’জন, এখন নতুন করে দাম্পত্য শুরু করা সম্ভব নয়।” ফলে আইনি বিচ্ছেদ হয়নি, কিন্তু স্বামী–স্ত্রী আলাদা থাকবেন।

বৈশাখী ও মহুলকে নিয়ে সংসার শোভনের Shovan Chatterjee divorce

এরই মধ্যে দীর্ঘদিন ধরেই শোভন চট্টোপাধ্যায় বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও তাঁর কন্যা মহুলকে নিয়ে একত্রবাস করছেন। তাঁদের সম্পর্ক নিয়ে নানা কটাক্ষ উঠলেও প্রকাশ্যে সে সবকে পাত্তা দেননি দু’জনেই। বছর খানেক আগে দুর্গাপুজোর সময় বৈশাখীর সিঁথি সিঁদুরে রাঙিয়ে দেন শোভন, যা ঘিরে তুমুল সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল।

শোভন-রত্না দম্পতির দুই সন্তানের সঙ্গে প্রাক্তন মেয়রের সম্পর্ক বহুদিন ধরেই প্রায় বিচ্ছিন্ন। তবে এদিন আদালতের রায়ের পর তাঁদের ছেলে ঋষি স্বস্তি প্রকাশ করে বাবাকে সব ভুলে সংসারে ফেরার আমন্ত্রণ জানিয়েছেন।

West Bengal: The Alipore court has dismissed Shovan Chatterjee’s divorce plea against his estranged wife, Ratna Chatterjee, leaving their legal separation unresolved. The verdict impacts his relationship with Baishakhi Banerjee.

The post ডিভোর্স খারিজ, রত্নার সঙ্গেই বৈবাহিক বন্ধনে আটকে রইলেন শোভন appeared first on Kolkata24x7.

মর্মান্তিক দুর্ঘটনা: পিক-আপ ভ্যান উল্টে নিহত তিন চা শ্রমিক, আহত প্রায় ৩০
ডুয়ার্স: ডুয়ার্সের নাগরাকাটার গাতিয়া চা বাগানে মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন চা-শ্রমিক। স্থানীয়দের তথ্য অনুযায়ী, যাত্রীবোঝাই একটি পিকআপ ভ্যানে চা বাগানে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উলটে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের৷

জখম প্রায় ৩০

প্রাথমিকভাবে উদ্ধার করে চা বাগানের নিজস্ব হাসপাতাল ও সুলকাপাড়া গ্রামীন হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে থেকে ১৫ জনকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। প্রশাসনের অনুমান, দুর্ঘটনায় মোট প্রায় ৩০ জন জখম হয়েছেন।

নাগরাকাটার বিএমওএইচ ডা. মোল্লা ইরফান হোসেন জানিয়েছেন, “বেশ কয়েকজনের মাথায় আঘাত রয়েছে। তাই কোনও বিলম্ব না করে প্রাথমিক চিকিৎসার পর সঠিক রেফারাল করা হয়েছে।”

শোকের ছায়া চা বাগানে Dooars tea workers accident

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মালবাজার এসডিপিও রোশন প্রদীপ দেশমুখ, বিডিও পংকজ কোণার, নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

স্থানীয়রা গভীর শোকের ছায়ায় ডুবে রয়েছেন। চা বাগানের শ্রমিকদের নিরাপত্তা এবং রাস্তাঘাটের মান নিয়ে প্রশাসনের কাছে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

West Bengal: A tragic road accident in Nagrakata’s Ghatiya Tea Garden in Dooars has killed three tea workers after their pickup van overturned. The vehicle lost control, injuring around 30 other workers who were on their way to work.

The post মর্মান্তিক দুর্ঘটনা: পিক-আপ ভ্যান উল্টে নিহত তিন চা শ্রমিক, আহত প্রায় ৩০ appeared first on Kolkata24x7.

বাঙালিকে ‘আই লাই ইউ’ শেখানো জয় আর নেই
কলকাতা: অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত। সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ দীর্ঘদিন ধরেই সিওপিডি-র সমস্যায় ভুগছিলেন জয়৷ শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে৷ সমাজ ও রাজনীতিতে তাঁর অবদান বহুসময়ের জন্য মনে রাখা হবে।  (Joy Bandyopadhyay passes away)

বাংলা ছবিতে তাঁর কীর্তি

চলচ্চিত্রের জগতে জয় বন্দ্যোপাধ্যায় ছিলেন এক উজ্জ্বল নাম। রুপোলি পর্দায় তিনি দীর্ঘদিন অভিনয় করেছেন৷ বাংলা ছবিতে প্রথম ‘আই লাভ ইউ’ বলেছিলেন তিনিই৷ এক সময় চুমকি চৌধুরীর সঙ্গে জয়ের জুটি ছিল হিট৷ ‘অভাগিনী’ আর ‘হীরক জয়ন্তী’ ছিল সেই সময়ের ব্লকব্লাস্টার৷ চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর প্রেমও ছিল সেই সময় চর্চার কেন্দ্রে৷ যদিও চুমকির সঙ্গে প্রেম টেকেনি৷ সম্পর্ক ভাঙার পর আর অঞ্জন চৌধুরীর ছবিতে কাজ করেননি জয়৷ যা নিয়ে পরে অবশ্য আফশোসও করেছিলেন অভিনেতা৷ পরবর্তী সময়ে রাজনীতির সঙ্গে যুক্ত হন জয় বন্দ্যোপাধ্যায়৷

রাজনৈতিক জীবন

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বীরভূম থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়ান তিনি৷ সেখানকার বর্তমান সাংসদ তথা টলিউড অভিনেত্রী শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়। ২০১৯ সালে উলুবেড়িয়া থেকে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে তৃণমূল সাংসদ সাজদা আহমেদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০২১ সালের নভেম্বরে, অভিনেতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না৷

Entertainment: Actor and BJP leader Joy Bandyopadhyay has passed away at age 62 after a long battle with COPD. Known for his contributions to both cinema and politics, he was a prominent figure in West Bengal’s cultural and political landscape.

The post বাঙালিকে ‘আই লাই ইউ’ শেখানো জয় আর নেই appeared first on Kolkata24x7.

গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে খুন, দেহাংশ নদীতে ভাসাল স্বামী
হায়দরাবাদ: হায়দরাবাদের বডুপাল এলাকায় হাড়হিম করা ঘটনা। গর্ভবতী স্ত্রীকে খুন করে নদীতে দেহাংশ ফেললেন স্বামী৷ ২৭ বছর বয়সী মহেন্দ্র রেড্ডি তাঁর গর্ভবতী স্ত্রী স্বাতী-কে হত্যা করেন৷ শনিবার এই ঘটনা ঘটে৷ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷

পারিবারিক বিবাদ

ঘটনার সূত্রপাত পারিবারিক বিবাদ থেকে। স্বামী ও স্ত্রী প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করতেন। শনিবার সকালে স্ত্রী তাঁর মেডিকেল চেকআপের জন্য বিকারাবাদ যাওয়ার কথা বললে স্বামী তাঁকে যেতে বাধা দেয় এবং এরই মধ্যে তীব্র তর্কবিতর্ক শুরু হয়। পুলিশ জানিয়েছে, ওই দিনই মহেন্দ্র পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যা করেন।

পুলিশি তথ্য অনুযায়ী, মহেন্দ্র হেক্সা ব্লেড ব্যবহার করে দেহ টুকরো করে আলাদা প্লাস্টিক প্যাকেটে ভরে নদীতে ফেলে দেন। CCTV ফুটেজে দেখা গিয়েছে, তিনি একটি ব্যাগে দেহের অংশ নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন। দেহের কিছু অংশ বাড়িতেই রাখা ছিল, যা পরে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ হওয়ার অভিযোগ Man murders pregnant wife

পরবর্তী সময়ে, মহেন্দ্র তার বোনকে কল করে স্ত্রীর নিখোঁজ হওয়ার কথা বলেন। বোনের সন্দেহ হলে আত্মীয়কে জানানো হয়, যিনি অভিযুক্তকে থানায় নিয়ে যান। প্রথমে হত্যাকাণ্ডকে নিখোঁজ হিসেবে দেখানোর চেষ্টা করলেও জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। পুলিশ তাকে হত্যা এবং প্রমাণ লোপাটের অভিযোগে হেফাজতে নিয়েছে। উদ্ধার হওয়া দেহাংশগুলি গান্ধী হাসপাতালের মর্টুয়ারিতে স্থানান্তর করা হয়েছে। বাকি অংশ খুঁজতে পুলিশ নদীতে অভিযান চালাচ্ছে।

গর্ভধারণের পরেও অত্যাচার

তাঁরা উভয়েই তেলঙ্গানার বিকারাবাদের স্থানীয়। জানুয়ারি ২০২৪-এ তাঁদের বিয়ে হয়। প্রথম কয়েক মাস সুখে কাটলেও, এর পর থেকে শুরু হয় পারিবারিক বিবাদ ও অত্যাচার। এপ্রিল ২০২৪-এ স্বাতী পুলিশে অভিযোগ দায়ের করেন। স্থানীয় বৃদ্ধদের মধ্যস্থতায় সমঝোতা হয়, কিন্তু পারস্পরিক সন্দেহ ও ঝগড়া চলতেই থাকে। স্ত্রী হায়দরাবাদে কল সেন্টারে চাকরি করতেন, কিন্তু স্বামীর সন্দেহের কারণে কাজ করতে পারেননি। মার্চ ২০২৫-এ গর্ভধারণের পরও পারিবারিক উত্তেজনা চলতে থাকে।

পুলিশ মৃতদেহের বাকি অংশ উদ্ধার এবং সম্পূর্ণ তদন্ত চালাচ্ছে। ঘটনা স্থানীয় সমাজে শক তৈরি করেছে এবং মামলার বিচারের দিকে নজর রয়েছে।

Bharat: In a horrific crime in Hyderabad, a man named Mahendra Reddy was arrested for murdering his pregnant wife, Swathi, and dismembering her body. He allegedly threw the body parts into a river. The police are now searching for the remaining parts of the body.

The post গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে খুন, দেহাংশ নদীতে ভাসাল স্বামী appeared first on Kolkata24x7.

রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, যানজট এড়াতে কোন বিকল্প রুট ধরবেন?
Second Hooghly Bridge Closure

কলকাতা: সেতুর জরুরি রক্ষণাবেক্ষণের জন্য রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা পুলিশ জানিয়েছে, সেতু বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিকল্প রুটে যান চলাচলের বন্দোবস্ত করা হয়েছে।

কোন বিকল্প রুটে যাবেন?

কলকাতা পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, শহরের সঙ্গে হাওড়া ও সাঁতরাগাছির যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুতে যান চলাচল বন্ধ থাকায় সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিকল্প রুটে যান চলাচলের নির্দেশনা নিম্নরূপ:

এজেসি রোড থেকে আসা গাড়িগুলি হেস্টিংস ক্রসিং হয়ে জর্জ গেট রোড ও স্ট্র্যান্ড রোড ব্যবহার করে হাওড়া ব্রিজে পৌঁছাবে।

হেস্টিংস ক্রসিং থেকে স্ট্র্যান্ড রোড ধরে সিজিআর রোড ব্যবহারকারীরা হাওড়া ব্রিজে উঠবেন।

কেপি রোড ব্যবহারকারীদের ১১ ফার্লং গেট হয়ে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যেতে হবে।

খিদিরপুর থেকে সিজিআর রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সমস্ত যানবাহন হেস্টিংস ক্রসিং থেকে বাম দিকে মোড় নিয়ে সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ ব্যবহার করবে।

৮২৩ মিটার দীর্ঘ সেতু ৩৩ বছরের পুরানো Second Hooghly Bridge Closure

বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু কলকাতা শহরের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের একটি অঙ্গ এবং রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের সঙ্গেও সরাসরি সংযুক্ত। দৈনন্দিন জীবনে হাজার হাজার যানবাহন সেতু ব্যবহার করে। ৮২৩ মিটার দীর্ঘ এই কেবল সেতু বর্তমানে ৩৩ বছরের। সেতু নির্মাণের পর থেকে ২৭ বছর পার হয়ে গেছে, ফলে সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব ও এক্সপ্যানশন জয়েন্টের মতো উপকরণগুলোর বয়স ২৫ বছরের বেশি।

সেতু বিশেষজ্ঞদের মতে, ২৫ বছরের বেশি সময় ব্যবহার হওয়া কোনো সেতুতে নিয়মিত সংস্কার না করলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এই কারণেই রবিবার দিনভর সেতুর রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হবে। পুলিশ ও প্রশাসন জনসাধারণকে বিকল্প রুট ব্যবহার করতে এবং যানজট এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Kolkata City: The Second Hooghly Bridge will be fully closed on Sunday, 24th August, from 5 AM to 9 PM for emergency maintenance. Kolkata Police have issued traffic diversions and alternative routes to avoid congestion. Know the alternative routes and avoid inconvenience.

The post রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, যানজট এড়াতে কোন বিকল্প রুট ধরবেন? appeared first on Kolkata24x7.

কানপুরে পথকুকুরের আক্রমণে গুরুতর আহত কলেজছাত্রী, মুখে ১৭টি সেলাই
লখনউ: উত্তরপ্রদেশের কানপুরে পথকুকুরের আক্রমণে গুরুতর আহত এক এক কলেজছাত্রী৷ দেশজুড়ে পথকুকুর নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কের আবহেই ঘটল এই ঘটনা। আহত কলেজছাত্রীর নাম বৈষ্ণবী সাহু, তিনি বিবিএ শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২০ অগাস্ট কলেজ থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন বৈষ্ণবী। সেই সময় কয়েকটি কুকুর একদল বাঁদরকে তাড়া করছিল, আচমকাই বৈষ্ণবী কুকুরদের সামনে পড়ে যান।  তিনটি কুকুর তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।

গাল দু’ভাগে চিরে গিয়েছে

পথে পড়ে চিৎকার করতে শুরু করেন বৈষ্ণবী৷ তাঁর চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছেন, বৈষ্ণবীর গালের ডান দিক, নাক ও শরীরের একাধিক স্থানে কুকুরের কামড়ের দাগ রয়েছে। গাল দু’ভাগে চিরে যাওয়ায় মুখে ১৭টি সেলাই পড়েছে, যা তাকে গুরুতর বিপদের মুখে ফেলে৷

বৈষ্ণবীর কাকা আশুতোষ বলেন, “কলেজ ফেরার পথে ভাইঝিকে কয়েকটি কুকুর কামড়ে ক্ষতবিক্ষত করেছে। তাঁর গাল এবং শরীরের বিভিন্ন অংশে কামড়ের দাগ রয়েছে। তত্ত্বাবধানহীন রাস্তা এবং পথকুকুরের উপস্থিতি এমন ঘটনা ঘটানোর অন্যতম কারণ।”

পথ কুকুর নিয়ে সুপ্রিম রায় Kanpur college girl stray dog attack

এই ঘটনা ঘটল এমন সময়, যখন দিল্লির সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছেন, শহরের সব লোকালয়কে পথকুকুর-মুক্ত করতে হবে। কুকুরদের নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়ে সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণ এবং প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া রাস্তায় প্রকাশ্যে কুকুর খাওয়ানোও নিষিদ্ধ। জলাতঙ্ক আক্রান্ত বা আক্রমণাত্মক কুকুরদের আশ্রয়কেন্দ্রেই রাখা হবে।

কানপুরের এই ঘটনা নতুন করে ইঙ্গিত দেয়, যে দেশের বড় শহরগুলোতে রাস্তার নিরাপত্তা, জনসাধারণের সুরক্ষা এবং প্রাণী নিয়ন্ত্রণ নীতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। বিশেষত, শিক্ষার্থীদের মতো অসহায় পথচারীদের জন্য রাস্তা নিরাপদ রাখার বিষয়টি এখন সরাসরি প্রশাসনের দায়িত্ব।

Bharat: A college girl in Kanpur, Uttar Pradesh, was seriously injured in a stray dog attack. The incident sparks nationwide debate on stray dog control, rabies prevention, and public safety. 17 stitches were required for her facial injuries.

The post কানপুরে পথকুকুরের আক্রমণে গুরুতর আহত কলেজছাত্রী, মুখে ১৭টি সেলাই appeared first on Kolkata24x7.

উত্তরাখণ্ডের চামোলিতে মেঘভাঙা বৃষ্টি! ধ্বংসস্তূপে চাপা পড়ল গ্রাম, মৃত্যুর আশঙ্কা
Uttarakhand Cloudburst Disaster

দেরাদুন: উত্তরাখণ্ডের চামোলি জেলায় শুক্রবার গভীর রাতে প্রবল মেঘভাঙা বৃষ্টি ভয়াবহ বিপর্যয়৷ থারালি বাজার, কোটদীপ এবং থারালি তহসিল কমপ্লেক্সে প্রচুর কাদামাটি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে বাড়িঘর, এসডিএম-এর সরকারি বাসভবন সহ একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তহসিল কমপ্লেক্সে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে। প্রবল বৃষ্টি ও কাদার স্রোতে থারালির রাস্তাগুলি মুহূর্তে জলমগ্ন পুকুরে পরিণত হয়।

প্রাণহানির আশঙ্কা ও নিখোঁজ

কাছের সাগওয়াড়া গ্রামে ধ্বংসাবশেষে চাপা পড়ে এক কিশোরীর মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে। আতঙ্কে স্থানীয়রা রাতেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ইতিমধ্যেই উদ্ধার ও ত্রাণকার্য শুরু হয়েছে। চেপদাঁও বাজারের কয়েকটি দোকানও ধসে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর মিলেছে, যা পরিস্থিতিকে আরও গভীর সংকটে ঠেলে দিয়েছে।

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া Uttarakhand Cloudburst Disaster

এই ভয়াবহ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “গতরাতে চামোলি জেলার থারালি এলাকায় মেঘভাঙার খবর পাওয়া গেছে। জেলা প্রশাসন, এসডিআরএফ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকার্যে লেগে পড়েছে। আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতির উপর নজর রাখছি এবং সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।”

যোগাযোগ বিচ্ছিন্ন

থারালি-গ্বালদাম সড়ক মিঙ্গগেদেরা অঞ্চলে ধ্বংসাবশেষ ও প্রবল বৃষ্টিতে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে থারালি-সাগওয়াড়া সড়কও অবরুদ্ধ হওয়ায় স্থানীয় যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বহু গাড়ি ও ব্যক্তিগত যান প্রবল জলের তোড়ে ভেসে গিয়েছে। ইতিমধ্যেই একটি ভিডিও সামনে এসেছে, যেখানে এক হতাশ স্থানীয় বাসিন্দাকে বলতে শোনা যায়— “মেরি কার ডুব গই” (আমার গাড়ি ডুবে গেছে)।

উদ্ধারকার্য জোরদার

চামোলির জেলা শাসক ড. সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, পুলিশ ও প্রশাসনের দল সক্রিয়ভাবে উদ্ধার ও ত্রাণকার্য চালিয়ে যাচ্ছে। গৌচার থেকে এসডিআরএফ-এর একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। সীমান্ত সড়ক সংস্থা (BRO) মিঙ্গখেদেরে অঞ্চলে রাস্তাঘাট পরিষ্কারের কাজ শুরু করেছে, যাতে ত্রাণ ও যানবাহন চলাচল সহজ হয়।

স্কুল বন্ধ ঘোষণা

পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে থারালি তহসিলের সব স্কুল ও আঙ্গনওয়াড়ি কেন্দ্র শনিবার, ২৩ আগস্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

চামোলির এই মেঘভাঙা বৃষ্টি নতুন করে প্রমাণ করল, পাহাড়ি অঞ্চলে প্রকৃতির রুদ্র রূপ কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে।

Bharat: A devastating cloudburst in Uttarakhand’s Chamoli district triggers landslides, burying homes & vehicles in Tharali. A teenager is feared dead and one person is missing. Relief & rescue operations are underway as CM Dhami monitors the situation. Get the latest news & updates.

The post উত্তরাখণ্ডের চামোলিতে মেঘভাঙা বৃষ্টি! ধ্বংসস্তূপে চাপা পড়ল গ্রাম, মৃত্যুর আশঙ্কা appeared first on Kolkata24x7.

BREAKING: ইডির পর সিবিআই মামলাতেও সুপ্রিম কোর্টে জামিন, জেলমুক্তির পথে পার্থ চট্টোপাধ্যায়?
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্ট সিবিআই-এর দায়ের করা মামলায় তাঁকে জামিন দেওয়ার নির্দেশ দেয়। একইসঙ্গে জামিন পেয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। ইডির মামলার মতোই সিবিআই-এর মামলাতেও একই শর্তে জামিন দেওয়া হয়েছে। তবে এতেও এখনও জেল থেকে মুক্তি পাচ্ছেন না পার্থ, কারণ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা ঝুলে রয়েছে তাঁর বিরুদ্ধে।

আদালতের পর্যবেক্ষণ

বিচারপতি এমএম সুন্দরেশ ও বিচারপতি এনকে সিংয়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলাকালীন আদালত জানায়, একজন ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য জেলে রাখা যায় না। তদন্তের ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি না পাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, পার্থ দীর্ঘদিন ধরে জেলে থাকলেও মামলার নিষ্পত্তি বা তদন্তের অগ্রগতির কোনও স্পষ্ট দিশা এখনও দেখা যাচ্ছে না।

শর্তসাপেক্ষে জামিন Partha Chatterjee granted bail

সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলেও কয়েকটি শর্ত আরোপ করেছে। তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে, নিয়মিত হাজিরা দিতে হবে এবং অনুমতি ছাড়া এলাকা ছেড়ে যাওয়া যাবে না। এর পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে রাজ্য প্রশাসনের অনুমতি না মেলার প্রসঙ্গও আদালতে ওঠে আসে।

কেন জেলমুক্তি নয়?

আইন বিশেষজ্ঞদের মতে, ইডি এবং সিবিআই-এর পৃথক মামলায় জামিন পাওয়া সত্ত্বেও পার্থ চট্টোপাধ্যায়কে এখনও মুক্তি দেওয়া সম্ভব নয়। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা বাকি রয়েছে। তবে আইন বিশেষজ্ঞদের একাংশের ধারণা, সাম্প্রতিক জামিনের নজিরের ভিত্তিতে অন্য মামলাগুলিতেও পার্থর পক্ষে সওয়াল করা সহজ হতে পারে।

রাজনৈতিক প্রতিক্রিয়া

আইনজীবী ফিরদৌস শামিমের মতে, “একটিতে জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই ওঁর মুক্তি হওয়া উচিত নয়।”

অন্যদিকে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “প্রায়ই শুনি, কোন মামলায় জামিন পেলেন, কিন্তু আরও মামলার কারণে জেলে থাকছেন। এটা স্পষ্ট, ইডি-সিবিআই অকৃতকার্য। একজনকে অনির্দিষ্টকাল ধরে আটক রাখা যায় না।”

বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় পাল্টা সুরে জানান, “আদালত জামিন দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর মানে এই নয় যে বিচার হবে না। ট্রায়াল শুরু হলেই সত্য সামনে আসবে।”

উল্লেখ্য, ২০২২ সাল থেকে জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবারের শীর্ষ আদালতের নির্দেশ তাঁর আইনি লড়াইয়ে নতুন মোড় আনল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

West Bengal: Former West Bengal Education Minister Partha Chatterjee has been granted bail in the high-profile teacher recruitment scam case. The court’s decision marks a major development in the ongoing investigation into the multi-crore corruption scandal that has rocked the state.

The post BREAKING: ইডির পর সিবিআই মামলাতেও সুপ্রিম কোর্টে জামিন, জেলমুক্তির পথে পার্থ চট্টোপাধ্যায়? appeared first on Kolkata24x7.

প্রয়াত ‘দিশোম গুরু’ শিবু সরেন, ঝাড়খণ্ডে আদিবাসী রাজনীতির এক যুগের অবসান
রাঁচি: দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সরেন। সোমবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি (jharkhand ex cm shibu soren passed away)। বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর মৃত্যুর খবর জানিয়ে ছেলে ও বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন বলেন, “সম্মানীয় দিশোম গুরু আমাদের ছেড়ে চলে গেছেন। আজ আমি নিঃস্ব হয়ে গেলাম।”

আদিবাসী রাজনীতির পথপ্রদর্শক

‘দিশোম গুরু’ নামে পরিচিত শিবু সরেন শুধু একজন রাজনীতিবিদ নন, ছিলেন ঝাড়খণ্ডে আদিবাসী অধিকার আন্দোলনের এক প্রতীচিন মুখ। ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM), যার লক্ষ্য ছিল ছোটনাগপুর ও সাঁওতাল পরগনার আদিবাসী সমাজের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা। পরবর্তী দশকে তিনি হয়ে ওঠেন ঝাড়খণ্ড রাজ্য গঠনের মূল চালিকাশক্তি।

তিনবারের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী

শিবু সরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হন তিনবার। এছাড়া ইউপিএ জমানায় তিনি কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের দায়িত্বও সামলান। রাজনৈতিক জীবনের শুরুর দিকে কৃষক ও আদিবাসীদের জমির অধিকার নিয়ে লড়াই করেই নিজেকে প্রতিষ্ঠা করেন। বহু ঘাত-প্রতিঘাতের মধ্যেও আদিবাসী রাজনীতির ধ্বজাধারী হিসেবে তাঁর অবস্থান ছিল অবিচল।

শেষ দিনগুলি ও অসুস্থতা

গত জুনের শেষ সপ্তাহে কিডনির সমস্যার কারণে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয় শিবু সরেনকে। শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউ-তে রাখা হয় তাঁকে। অবশেষে সোমবার সকালে তিনি প্রয়াত হন।

রাষ্ট্রীয় স্তরে শোকপ্রকাশ

শিবু সরেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঝাড়খণ্ড এবং দেশের রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব শোকপ্রকাশ করেছেন। অনেকের মতে, শিবু সরেন শুধু এক জন রাজনীতিক ছিলেন না, ছিলেন এক আদর্শ ও আন্দোলনের প্রতীক।

The post প্রয়াত ‘দিশোম গুরু’ শিবু সরেন, ঝাড়খণ্ডে আদিবাসী রাজনীতির এক যুগের অবসান appeared first on Kolkata24x7.

বাংলা ‘বাংলাদেশি ভাষা’! দিল্লি পুলিশের চিঠি ঘিরে বিক্ষোভ তৃণমূলের, পালটা দিল বিজেপি
নয়াদিল্লি: দিল্লি পুলিশের একটি চিঠিকে কেন্দ্র করে তীব্র বিতর্ক। অভিযোগ, চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে চিহ্নিত করা হয়েছে (Delhi Police call Bengali a Bangladeshi language)। বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কেন্দ্রের বিরুদ্ধে ‘অসাংবিধানিক ভাষা’ প্রয়োগ করে বাঙালি জনগোষ্ঠীকে অপমান ও হেয় করার অভিযোগ তুলেছে তৃণমূল।

“বাংলা রবীন্দ্রনাথ-স্বামী বিবেকানন্দের ভাষা”

রবিবার এক টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “দেখুন কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রকের সরাসরি নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে অভিহিত করেছে! বাংলা তো আমাদের মাতৃভাষা৷ রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের ভাষা, জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের ভাষা। এই ভাষা আমাদের সংবিধানে স্বীকৃত, কোটিকোটি ভারতবাসীর ভাষা। সেটাই এখন ‘বাংলাদেশি ভাষা’!”

তাঁর অভিযোগ, এই ধরনের ভাষা শুধুমাত্র অপমানজনক নয়, তা ‘অসাংবিধানিক, কলঙ্কজনক এবং ভারত-বিরোধী’। তিনি কেন্দ্রের বিরুদ্ধে “বাঙালিদের মর্যাদা হরণ” এবং “ভাষাগত সাম্প্রদায়িকতা” ছড়ানোর চেষ্টার অভিযোগও তোলেন।

চিঠির ভাষা ঘিরে বিতর্কের সূত্রপাত

মুখ্যমন্ত্রীর শেয়ার করা ওই চিঠিতে দিল্লির লোধি কলোনি থানার তরফে ‘বাংলা ভবন’-কে একটি বার্তা পাঠানো হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে, ‘‘আটক আটজন বাংলাদেশি নাগরিকের পরিচয়পত্র ‘বাংলাদেশি ভাষায়’ লেখা” এবং “তদন্ত এগোনোর জন্য বাংলদেশি ভাষায় পারদর্শী অনুবাদক প্রদান করা হোক”। ওই চিঠির একাধিক অংশ হাইলাইট করে সামনে এনেছেন মমতা।

“বঙ্গের সম্মান নষ্ট করার চেষ্টা”, প্রতিবাদ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে ‘বাঙালিদের অব্যাহত টার্গেটিং’ বলে উল্লেখ করে বলেন, “মাসের পর মাস ধরে বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এবার কেন্দ্রীয় পুলিশের চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করা হয়েছে, এটা উদ্দেশ্যপ্রণোদিত অপমান।”

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আরও এক ধাপ এগিয়ে বলেন, “এটা কেবল ক্লারিকাল ভুল নয়, এটা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র৷ বিজেপি বাংলার সাংস্কৃতিক পরিচয়কে অবজ্ঞা করতে চাইছে।” তিনি দোষী আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ ও ক্ষমা চাওয়ার দাবিও জানান।

বিজেপির পাল্টা অভিযোগ: “ভাষাকে অস্ত্র করছে তৃণমূল”

এই অভিযোগের জবাবে বিজেপি-র আইটি সেল প্রধান অমিত মালব্য বলেন, “অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষার অস্ত্র করে ভিন্ন জাতির মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন। এটা লজ্জাজনক।”

তিনি আরও যোগ করেন, “ভারতের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় কোনও ভোটব্যাঙ্ক রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।”

শিল্পীমহলের তীব্র প্রতিক্রিয়া

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া এসেছে বাংলা সংস্কৃতি জগত থেকেও। পরিচালক সৃজিত মুখার্জি টুইটারে লেখেন,

“ওটা ‘বাংলাদেশি ভাষা’ নয়, মূর্খরা, ওটা বাংলা বা Bengali, যে ভাষা যাতে তোমাদের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে।”

গায়ক রূপম ইসলাম লেখেন, “বাংলা তো ভারতের ২২টি স্বীকৃত ভাষার একটি। তাহলে ওটিকে ‘বাংলাদেশি ভাষা’ বলা হচ্ছে কেন? এটা চরম অজ্ঞতা ও বোকামি।”

গায়ক সুরজিত চ্যাটার্জিও লেখেন, “এটা একেবারেই সেই ধরনের অজ্ঞতা, যা আমি ওদের কাছ থেকে প্রত্যাশা করি। অবাক হইনি একটুও।”

The post বাংলা ‘বাংলাদেশি ভাষা’! দিল্লি পুলিশের চিঠি ঘিরে বিক্ষোভ তৃণমূলের, পালটা দিল বিজেপি appeared first on Kolkata24x7.

মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রজ্ঞা-সহ সাতজনকে বেকসুর খালাস করল এনআইএ কোর্ট
মুম্বই: ভারতের বিচারবিভাগীয় ইতিহাসে এক দীর্ঘতম ও বহুচর্চিত সন্ত্রাসবিরোধী মামলার অবসান ঘটল বৃহস্পতিবার। ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত সহ সাতজন অভিযুক্তকেই বেকসুর খালাস করল বিশেষ এনআইএ আদালত (Malegaon Blast Acquittal)।

আদালতের পর্যবেক্ষণ, “সামাজিক দৃষ্টিকোণ থেকে নিঃসন্দেহে এটি একটি গুরুতর অপরাধ, কিন্তু নৈতিকতাকে ভিত্তি করে শাস্তি দেওয়া যায় না। অপরাধ প্রমাণে সন্দেহাতীত তথ্যপ্রমাণ না থাকলে আদালত কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না।”

এই মামলার রায়ের মধ্য দিয়ে শেষ হল সেই অধ্যায়, যার সূত্র ধরেই ভারতে প্রথমবার রাষ্ট্রীয় পরিসরে উচ্চারিত হয়েছিল বিতর্কিত শব্দবন্ধ, ‘হিন্দু সন্ত্রাস’।

বিস্ফোরণের পর সন্ত্রাস, তদন্ত ও বিচারের দীর্ঘ পথচলা

২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মহারাষ্ট্রের মালেগাঁও শহরে, রমজানের সময়ে এক মোটরবাইকে বিস্ফোরক বেঁধে বিস্ফোরণ ঘটানো হয়। মৃত্যু হয় ৬ জনের, আহত হন ১০০-র বেশি মানুষ, অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের।

প্রাথমিক তদন্তে নামে মহারাষ্ট্র পুলিশের অ্যন্টি-টেররিজম স্কোয়াড (ATS)। পরে মামলা হস্তান্তরিত হয় জাতীয় তদন্ত সংস্থা (NIA)-র কাছে। ATS অভিযোগ করে, হিন্দুত্ববাদী সংগঠন ‘অভিনব ভারত’-এর সঙ্গে যুক্ত একাধিক প্রাক্তন সেনাকর্মী ও ধর্মীয় নেতার যৌথ ষড়যন্ত্রেই ঘটানো হয়েছিল এই হামলা। মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে বিজেপি নেত্রী প্রজ্ঞা ঠাকুর এবং সেনাবাহিনীর গোপন শাখার অফিসার কর্নেল প্রসাদ পুরোহিতের নাম।

কী বলল আদালত?

১৭ বছরের বিচারপ্রক্রিয়ার শেষে, বৃহস্পতিবার রায় ঘোষণায় বিচারক এ কে লাহোটি বলেন, “এই মামলায় তথ্যপ্রমাণ যতটা থাকা উচিত ছিল, তা আসেনি। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে ফৌজদারি দণ্ড দেওয়া যায় না। অভিযুক্তরা অপরাধী, এমন দাবি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি সরকার পক্ষ।”

আদালত জানায়, বিস্ফোরকে ব্যবহৃত মোটরবাইকের মালিকানা প্রজ্ঞা ঠাকুরের বলে যে দাবি করা হয়েছিল, তা নিশ্চিত করা যায়নি। একইসঙ্গে কর্নেল পুরোহিতের বিরুদ্ধে বিস্ফোরক জোগাড় ও ষড়যন্ত্রের প্রমাণও “নির্ভরযোগ্য ও পর্যাপ্ত নয়” বলে মনে করে আদালত।

‘অভিনব ভারত’ সংগঠনের বিরুদ্ধেও কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার যোগ্য তথ্য মেলেনি বলে রায়ে বলা হয়।

যাঁরা খালাস পেলেন

১. প্রজ্ঞা সিং ঠাকুর

২. লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত

৩. মেজর (অব.) রমেশ উপাধ্যায়

৪. সুধাকর চতুর্বেদী

৫. সুধাকর ধর দ্বিবেদী ওরফে শঙ্করাচার্য

৬. অজয় রাহিরকর

৭. সমীর কুলকার্নি

রাজনীতি, বিতর্ক এবং ভবিষ্যতের প্রতিধ্বনি

এই মামলার রায় প্রকাশ্যে আসতেই ফের তীব্র বিতর্ক শুরু হয়েছে দেশের রাজনৈতিক মহলে। বিরোধীরা অতীতে দাবি করেছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে তদন্ত চালিয়েছে। এখন আদালতের রায়কে শাসকদল ‘ন্যায়ের জয়’ হিসেবে ব্যাখ্যা করছে।

যদিও প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রায় দুই দশক ধরে অভিযুক্তদের দোষী ভেবে সমাজের একাংশ যে মনস্তাত্ত্বিক শাস্তি দিয়েছে, তার দায় কে নেবে? এবং ‘সন্ত্রাস’ শব্দটি যখন কোনও বিশেষ ধর্ম বা গোষ্ঠীর সঙ্গে জুড়ে যায়, তখন সে অপরাধের বিচার শুধু আদালতে নয়, ইতিহাসেও হয়।

এই রায় শুধু এক মামলার সমাপ্তি নয়, বরং দেশের বিচারপ্রক্রিয়া, রাজনৈতিক পরিবেশ ও ধর্মনিরপেক্ষতার মূল্যবোধ ঘিরে নতুন করে ভাবনার অবকাশ সৃষ্টি করল।

The post মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রজ্ঞা-সহ সাতজনকে বেকসুর খালাস করল এনআইএ কোর্ট appeared first on Kolkata24x7.

মমতার গড়ে সমীক্ষা শুরু শুভেন্দুর, লক্ষ্য মুখ্যমন্ত্রীকে কঠিন চ্যালেঞ্জ দেওয়া
কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর ‘গড়’ ভবানীপুরেই প্রতিহত করতে মরিয়া পদ্মশিবির। এই লক্ষ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর ভবানীপুর জয়ের রণকৌশল রচনার ভার দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর সেই দায়িত্ব কাঁধে নিয়েই নন্দীগ্রামের বিধায়ক শুরু করেছেন নিখুঁত বুথস্তরের ভোট পরিসংখ্যান ও সমাজভিত্তিক সমীক্ষা। বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই সেই সমীক্ষার প্রাথমিক রিপোর্ট তাঁর হাতে এসে গিয়েছে (suvendu adhikari started survey in bhabanipur)।

ভবানীপুর বিধানসভা বহু ভাষাভাষী ও বহু সম্প্রদায়ের মানুষের বসবাসস্থল৷ এই বৈচিত্র্যই একে অনেকের চোখে ‘মিনি ভারতবর্ষ’ করে তুলেছে। শুভেন্দুর নির্দেশেই যে সমীক্ষা চালানো হয়েছে, সেখানে শুধু ধর্ম নয়, ভাষা, জাতি ও সম্প্রদায়ভিত্তিক ভোটার বিন্যাসও খতিয়ে দেখা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভবানীপুরে সবচেয়ে বেশি ভোটার কায়স্থ সমাজের, ২৬.২ শতাংশ। মুসলিম ভোটার ২৪.৫ শতাংশ, পূর্বাঞ্চলীয় সম্প্রদায়ের ১৪.৯ শতাংশ, মারোয়াড়ি ১০.৪ শতাংশ ও ব্রাহ্মণ ভোটার রয়েছেন ৭.৬ শতাংশ। এই তথ্যের ভিত্তিতেই বিজেপি ভবানীপুরের রাজনৈতিক কৌশল সাজাতে চলেছে।

এক বিজেপি নেতা জানিয়েছেন, “শুভেন্দুবাবু প্রতিটি বুথে কোন ভাষাভাষী বা সম্প্রদায় কত শতাংশ রয়েছে, তা জানতে চেয়েছেন। সমীক্ষার রিপোর্ট আপাতত গোপন রাখা হয়েছে। তবে রণনীতির মূল কারিগর তিনিই।”

সম্প্রদায়ভিত্তিক প্রচারে শুভেন্দুর দৃষ্টান্তমূলক কৌশল

সমীক্ষা অনুযায়ী, ভবানীপুরে ওড়িয়া, গুজরাটি ও মারোয়াড়ি ভোটারদের সঙ্গে সংযোগ গড়ে তুলতে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন গত এপ্রিলেই ওড়িয়াপাড়ায় ‘উৎকল দিবস’ উপলক্ষে ওড়িশার যুব মোর্চা সভাপতি অভিলাষ পণ্ডাকে এনে ওড়িয়া ভোটারদের সঙ্গে জনসংযোগ করানো হয়। আবার গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর মৃত্যুতে আয়োজিত স্মরণসভায় গুজরাটি সমাজের সঙ্গে সম্পর্ক রক্ষায় হাজির ছিলেন শুভেন্দু নিজেই।

বিজেপি নেতৃত্ব সূত্রে খবর, ভবানীপুরে বিভিন্ন সম্প্রদায়ভিত্তিক জনসংযোগে ভবিষ্যতে আরও জাতীয় নেতাদের মাঠে নামানো হতে পারে। সমীক্ষা অনুযায়ী, কে কখন, কোন ওয়ার্ড বা সম্প্রদায়ের কাছে যাবেন—তা-ও নির্ধারণ করে দেওয়া হবে।

ভোটের অঙ্কে BJP-র ভরসা ও আশঙ্কা

ভবানীপুরে বিজেপির সাম্প্রতিক ফলাফলে কিছুটা ভরসার জায়গা আছে। ২০১৪ সালে তথাগত রায় দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে মাত্র ১৭৬ ভোটে তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলেছিলেন। এমনকি মুখ্যমন্ত্রীর ওয়ার্ড ৭৩-তেও জয় পেয়েছিল বিজেপি। ২০১৯ সালে চন্দ্র বসু ছয়টি ওয়ার্ডে এগিয়েছিলেন। তবে ২০২১ সালে উপনির্বাচনে মুখ্যমন্ত্রী আটটি ওয়ার্ডেই জয় পান। বিজেপি অভিযোগ করেছিল, সেখানে ব্যাপক রিগিং ও সন্ত্রাস হয়েছে, যদিও তা তদন্তের আওতায় আসেনি।

সাম্প্রতিক লোকসভা ভোটেও ভবানীপুরে পাঁচটি ওয়ার্ডে এগিয়েছে বিজেপি, যদিও সমগ্র আসনে মালা রায় ৬,৩৩৪ ভোটে জয় পান দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে।

বিজেপির অন্তর্দ্বন্দ্ব এবং ‘বাঙালি-অবাঙালি’ প্রশ্ন

নতুন মণ্ডল সভাপতি নিয়োগের পরেও ভবানীপুরে বিজেপির অন্দরমহলে ক্ষোভ উঁকি দিচ্ছে। তিনটি মণ্ডলেই বিহারী নেতাদের বসানো হয়েছে বলে ক্ষুব্ধ অনেক বাঙালি কর্মী। এক নেতার কথায়, “শুভেন্দুদা শুরু থেকেই ভবানীপুরে অবাঙালি নেতৃত্বের আধিক্যে বিস্ময় প্রকাশ করেছিলেন। এখন তিনিই নেতৃত্বে, আশা করছি সমীক্ষার ভিত্তিতে সামাজিক ভারসাম্য ঠিক করবেন।”

নিচুতলার অনেক বিজেপি কর্মীর ধারণা, ভবানীপুরে ভোট পরিচালনার জন্য যে কৌশল সাজানো হবে, সেখানে এই ‘সামাজিক সমীকরণ’-এর প্রতিফলন স্পষ্ট হবে। কোন সম্প্রদায়ের নেতাকে কোথায় কতটা ব্যবহার করতে হবে, তা সমীক্ষার উপরই নির্ভর করবে।

The post মমতার গড়ে সমীক্ষা শুরু শুভেন্দুর, লক্ষ্য মুখ্যমন্ত্রীকে কঠিন চ্যালেঞ্জ দেওয়া appeared first on Kolkata24x7.

হিমাচলে ভয়াবহ দুর্ঘটনা, গভীর খাদে বাস পড়ে মৃত অন্তত ৫
মান্ডি: হিমাচল প্রদেশের মান্ডি জেলার সারকাঘাট উপ-বিভাগের মাসেরান এলাকার কাছে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত পাঁচজন যাত্রীর (himachal pradesh bus accident)। হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (HRTC) একটি যাত্রীবাহী বাস প্রায় ৬০ কিলোমিটার দূরে তারাংলার কাছে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন, যাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন।

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন

আহতদের সঙ্গে সঙ্গেই স্থানীয় সারকাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকজনের চোট গুরুতর। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কু।

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নিজেও। এক্স-এ (পূর্বতন টুইটার) একটি পোস্টে তিনি লেখেন, “তারাংলার মাসেরানে HRTC বাস খাদে পড়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয়বিদারক। আমি মৃতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

চলছে উদ্ধারকাজ

দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসনের উদ্ধারকারী দল। দ্রুত উদ্ধার ও ত্রাণের কাজ চলছে বলে জানানো হয়েছে। এখনো পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট নয়, তবে তদন্ত শুরু করেছে প্রশাসন।

এই দুর্ঘটনা ফের রাজ্যজুড়ে পাহাড়ি রাস্তায় যাতায়াতের নিরাপত্তা নিয়েই বড় প্রশ্ন তুলে দিল।

The post হিমাচলে ভয়াবহ দুর্ঘটনা, গভীর খাদে বাস পড়ে মৃত অন্তত ৫ appeared first on Kolkata24x7.

রাডার থেকে হঠাৎ উধাও! চিন সীমান্তের কাছে রাশিয়ার আকাশে নিখোঁজ বিমান
মস্কো: রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে মাঝ আকাশে হঠাৎ উধাও হয়ে গেল একটি যাত্রীবাহী বিমান। প্রায় ৫০ জন আরোহী নিয়ে উড়ছিল আঙ্গারা এয়ারলাইন্সের An-24 মডেলের বিমানটি। রাডার থেকে মিলিয়ে যাওয়ার পরই শুরু হয়েছে জোর তল্লাশি (Russia Missing Plane)। ঘটনাস্থল আমুর অঞ্চলের টিন্ডা শহরের কাছে, যা চিন সীমান্তঘেঁষা অঞ্চল বলে পরিচিত।

স্থানীয় গভর্নর ভাসিলি ওরলোভ জানিয়েছেন, বিমানে ছিলেন ৪৩ জন যাত্রী, যার মধ্যে পাঁচটি শিশু, এবং ছ’জন ক্রু মেম্বার। তাঁর কথায়, “উদ্ধারে মোতায়েন করা হয়েছে জরুরি বিভাগের সর্বোচ্চ সম্পদ ও বাহিনী।” তবে রাশিয়ার জাতীয় জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, আরোহীর সংখ্যা হয়তো ৪০ জনের কিছু বেশি।

ঘটনার সময় বিমানটি টিন্ডা শহরের দিকে এগোচ্ছিল। মাঝপথেই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। এরপরই রাডার থেকে একেবারে উধাও হয়ে যায় বিমানটি। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, কোনও দুর্গম এলাকায় হয়তো দুর্ঘটনার শিকার হয়েছে প্লেনটি।

উদ্ধারে এখন নামানো হয়েছে বিমান, হেলিকপ্টার এবং গ্রাউন্ড টিম। তবে সাইবেরিয়ার কঠিন ভূপ্রকৃতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান চালাতে হচ্ছে প্রবল চ্যালেঞ্জের মধ্যে দিয়ে।

সাময়িকভাবে এই ঘটনায় রাশিয়ায় উদ্বেগ ছড়িয়েছে। এখনও পর্যন্ত কোনও ভেঙে পড়া বিমানের চিহ্ন মেলেনি। ফলে যাত্রীদের ভাগ্য এখনও অনিশ্চিত।

আঙ্গারা এয়ারলাইন্স মূলত রাশিয়ার অভ্যন্তরীণ অঞ্চলে চলাচলকারী একটি সাইবেরিয়া-ভিত্তিক বিমানসংস্থা। An-24 মডেলের এই বিমানটি অনেক পুরনো হলেও এখনো রাশিয়ার বেশ কিছু প্রত্যন্ত রুটে ব্যবহৃত হয়।

The post রাডার থেকে হঠাৎ উধাও! চিন সীমান্তের কাছে রাশিয়ার আকাশে নিখোঁজ বিমান appeared first on Kolkata24x7.

Bangladesh: বাংলাদেশে ধৃত প্রাক্তন প্রধান বিচারপতি! ধানমন্ডি থেকে ধরল গোয়েন্দা পুলিশ
ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে বৃহস্পতিবার সকালে ঢাকার ধানমন্ডির একটি বাড়ি থেকে আটক করল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (DB) (ABM Khairul Haque Arrest)। তাঁকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে মিন্টো রোডের গোয়েন্দা দফতরে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মুহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, খায়রুল হকের বিরুদ্ধে অন্তত তিনটি মামলা রয়েছে, যার মধ্যে একটিতে তাঁকে গ্রেফতার দেখানো হবে। মামলা গুলির মধ্যে রয়েছে জালিয়াতির অভিযোগে রায়দান এবং রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত ধারায় দায়ের করা মামলা।

বাংলাদেশের বিচারব্যবস্থার ইতিহাসে অন্যতম প্রভাবশালী নাম

প্রসঙ্গত, বিচারপতি খায়রুল হক বাংলাদেশের বিচারব্যবস্থার ইতিহাসে অন্যতম প্রভাবশালী এবং বিতর্কিত একটি নাম। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে তিনি সেই ঐতিহাসিক রায় দেন, যার ফলে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। এই রায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে দীর্ঘদিন নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে সাহায্য করেছিল বলে বহু রাজনৈতিক বিশ্লেষকের মত। তত্ত্বাবধায়ক ব্যবস্থা রদের রায় ছাড়াও, তিনি ফতোয়া অবৈধ ঘোষণা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায়, এবং জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে অস্বীকার করা, একাধিক রায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

২০১০ সালের সেপ্টেম্বরে তিনি বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১১ সালের মে মাসে অবসর নেন। এরপর ২০১৩ সালে, শেখ হাসিনার সরকারের আমলে, তাঁকে আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়। প্রাথমিকভাবে তিন বছরের জন্য হলেও পরে একাধিকবার তাঁর মেয়াদ বাড়ানো হয়। ২০২৪ সালের ১৩ আগস্ট, আওয়ামী লীগের পতনের কয়েক মাস পর তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন।

রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ

আটকের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরেই বিএনপি তথা খালেদা জিয়ার দল অভিযোগ করে আসছিল, বিচারপতি খায়রুল হক ক্ষমতায় থাকা সরকারের পৃষ্ঠপোষকতায় বিচারব্যবস্থাকে ব্যবহার করেছেন। বিশেষ করে যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জের মামলাগুলিতে জালিয়াতি করে রায় দেওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন তুলছিল বিরোধীরা। রাষ্ট্রদ্রোহ মামলাও তাঁর বিরুদ্ধে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিনের এই আটক শুধু একজন প্রাক্তন বিচারপতির নয়, বরং গোটা বিচারব্যবস্থা ও প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্নকে সামনে এনে দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরপরই এমন পদক্ষেপ বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও অতীত ক্ষমতাকেন্দ্রিক প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।

The post Bangladesh: বাংলাদেশে ধৃত প্রাক্তন প্রধান বিচারপতি! ধানমন্ডি থেকে ধরল গোয়েন্দা পুলিশ appeared first on Kolkata24x7.

অস্ট্রেলিয়ার স্বামিনারায়ণ মন্দিরে হামলা! দেয়ালে লেখা হল ঘৃণার বার্তা
সিডনি: ফের বিদেশের মাটিতে হিন্দু ধর্মস্থানে আঘাত। অস্ট্রেলিয়ার বোরোনিয়া অঞ্চলের স্বামীনারায়ণ মন্দিরে বিদ্বেষমূলক বার্তা লেখা হল দেওয়ালে (Swaminarayan Temple Hate Graffiti)। ‘দ্য অস্ট্রেলিয়া টুডে’-র রিপোর্ট অনুযায়ী, ২১ জুলাই গভীর রাতে এই কাণ্ড ঘটে মেলবোর্নের ওয়াধার্স্ট ড্রাইভে অবস্থিত মন্দির চত্বরে। দেওয়ালে লাল রঙে আঁকা হয়েছে ঘৃণাব্যঞ্জক দেওয়াল চিত্র। শুধু মন্দির নয়, আশপাশের দুটি এশিয়ান রেস্তরাঁয়ও একই ধরনের বার্তা দেখা গিয়েছে।

ঘটনার নিন্দায় সরব হয়েছেন হিন্দু কাউন্সিল অফ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শাখার প্রধান মাকরন্দ ভাগবত। তাঁর কথায়, “আমাদের মন্দির শান্তি, ভক্তি ও ঐক্যের প্রতীক। এই অপমান শুধু এক ধর্মস্থান নয়, আমাদের পরিচয় ও বিশ্বাসের উপর আঘাত।” তিনি আরও জানান, এই মন্দিরে প্রতিদিন প্রার্থনার পাশাপাশি কমিউনিটি মিলন, ভোগ প্রসাদ এবং সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। ভারতীয় বংশোদ্ভূতদের একাধিক প্রজন্ম এই মন্দিরের সঙ্গে যুক্ত।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, মন্দির-সহ বোরোনিয়া ও বেসওয়াটার এলাকার চারটি স্থানে একই ধরনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। পুলিশ বলছে, “২১ জুলাই যে গ্রাফিতির খবর এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

প্রসঙ্গত, এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। চলতি বছরের এপ্রিল মাসেই কানাডার সারে শহরের লক্ষ্মী নারায়ণ মন্দিরে প্রো-খালিস্তান গ্রাফিতি লিখে দেওয়াল নষ্ট করা হয়। স্থানীয় সাংবাদিকের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, রাত তিনটে নাগাদ দু’জন ব্যক্তি দেওয়ালে স্লোগান লেখার পাশাপাশি একটি সিসিটিভি ক্যামেরাও খুলে নিয়ে যায়।

এর আগে কানাডার ভ্যাঙ্কুভারের খালসা দিবান গুরুদ্বারায়ও এই ধরনের খালিস্তানি বার্তা দেওয়ালচিত্রের মাধ্যমে ছড়ানো হয়, যা নিয়ে কানাডার শিখ সম্প্রদায়ের মধ্যেই ক্ষোভের সৃষ্টি হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিদেশে হিন্দু ধর্মস্থানগুলিকে লক্ষ্য করে ঘৃণা-প্ররোচিত হামলা বা ভাঙচুরের ঘটনা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগজনক।

The post অস্ট্রেলিয়ার স্বামিনারায়ণ মন্দিরে হামলা! দেয়ালে লেখা হল ঘৃণার বার্তা appeared first on Kolkata24x7.

উপ-রাষ্ট্রপতি পদের দৌড়ে নেই শরিকেরা, ‘নিজস্ব’ নেতাকেই চাইছে বিজেপি
নয়াদিল্লি: জগদীপ ধনখড়ের আকস্মিক ইস্তফার পর কে হবেন দেশের পরবর্তী উপ-রাষ্ট্রপতি, তা নিয়ে নানা মহলে শুরু হয়েছিল জল্পনা (India Vice President Selection)। বিশেষ করে এনডিএ শরিকদের মধ্যে থেকে কাউকে বেছে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোড়ন ছড়ায় রাজনৈতিক মহলে। তবে বিজেপি সূত্রে স্পষ্ট বার্তা—উপ-রাষ্ট্রপতি হচ্ছেন দলের নিজস্ব আদর্শে গড়া বর্ষীয়ান কোনও নেতা, শরিকদের নয়।

উপরাষ্ট্রপতি বেছে নেওয়া হবে দলের মধ্যে থেকেই

এনডিটিভি-কে দেওয়া এক এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী, বিজেপির শীর্ষ স্তরের এক নেতা জানিয়েছেন, “উপ-রাষ্ট্রপতি পদে এমন কাউকেই বেছে নেওয়া হবে যিনি দলের মতাদর্শের সঙ্গে গভীরভাবে যুক্ত।” এর ফলে জেডিইউ প্রধান নীতীশ কুমার বা অন্য শরিক নেতাদের সম্ভাবনা কার্যত খারিজ করে দিল বিজেপি।

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী তথা জেডিইউ নেতা রামনাথ ঠাকুর ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার একটি বৈঠক এই জল্পনা আরও উসকে দেয়। অনেকেই মনে করেছিলেন, বিজেপি হয়তো শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে। কিন্তু বিজেপি সূত্রের বক্তব্য, ওই সাক্ষাৎ ছিল সম্পূর্ণ রুটিন আলোচনার অঙ্গ, উপ-রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে তার কোনও যোগ নেই। এমনকি নীতীশ কুমারের সঙ্গে এই বিষয়ে বিজেপির কোনও কথা হয়নি বলেও জানানো হয়েছে।

নির্বাচনের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের

এদিকে, উপ-রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রশাসনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এক প্রেস বিবৃতিতে কমিশন জানিয়েছে, সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলে শীঘ্রই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে।

কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, “প্রাক-ঘোষণা কার্যকলাপের অংশ হিসেবে ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:

১. নির্বাচনী কলেজ তৈরি, যার মধ্যে লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত এবং মনোনীত সদস্যরা থাকবেন;

২. রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার চূড়ান্তকরণ;

৩. অতীতের উপ-রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত পটভূমির তথ্য প্রস্তুত ও প্রকাশ।”

ধনখড়ের বিদায় এবং তার প্রভাব

প্রসঙ্গত, মাত্র ক’দিন আগেই, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন জগদীপ ধনখড়। যদিও অনেক রাজনৈতিক মহল মনে করছে, এই পদত্যাগের পেছনে আরও গভীর রাজনৈতিক হিসাব থাকতে পারে। এখন সব নজর বিজেপির পছন্দের প্রার্থী এবং নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের দিকে।

নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এখন থেকেই শুরু হয়েছে কৌশলী অবস্থান, তা রাজনৈতিক মহলে নিশ্চিতভাবেই আগাম উত্তাপ তৈরি করবে।

The post উপ-রাষ্ট্রপতি পদের দৌড়ে নেই শরিকেরা, ‘নিজস্ব’ নেতাকেই চাইছে বিজেপি appeared first on Kolkata24x7.

ওড়ার ঠিক আগে ইন্ডিগোর বিমানে আগুন, ‘মেডে’ কল পাইলটের
আমেদাবাদ: ফের শিরোনামে আমেদাবাদ! পাখা মেলার প্রাক মুহূর্তে বিপদের পদধ্বনি৷ আতঙ্ক ছড়াল ইন্ডিগোর ডিউগামী ফ্লাইটে। আমেদাবাদ বিমানবন্দরের রানওয়েতে গতি নিতে শুরু করেছিল বিমানটি৷ এমন সময় আগুন ধরে যায় বিমানের এক ইঞ্জিনে (indigo flight engine fire)। পাইলট দ্রুত ‘মে-ডে’ বার্তা পাঠান এয়ার ট্রাফিক কন্ট্রোলে। মুহূর্তে বাতিল হয় উড়ান। সুরক্ষিতভাবে নামিয়ে আনা হয় বিমানের ৬০ যাত্রীকে।

বুধবার সকালে এই ঘটনাটি ঘটে ইন্ডিগো ফ্লাইট 6E 7966-তে৷ বিমানটি আমেদাবাদ থেকে ডিউ যাওয়ার কথা ছিল। ATR-76 মডেলের এই বিমানটিতেই টেক-অফের ঠিক আগে ধরা পড়ে ইঞ্জিনের প্রযুক্তিগত সমস্যা এবং তাতে আগুনও ধরে যায়৷

ইন্ডিগো সূত্রে জানানো হয়েছে, “ওড়ার ঠিক পূর্বে একটি প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। নিয়ম মেনে পাইলট অবিলম্বে বিমানটিকে বেস-এ ফিরিয়ে আনেন। যাত্রীদের সুরক্ষিতভাবে নামিয়ে দেওয়া হয়েছে। বিমানটিকে এখন কারিগরি পরীক্ষার জন্য রাখা হয়েছে।”

বিমানসংস্থার তরফে যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। যাঁরা পরবর্তী ফ্লাইটে যেতে চান, তাঁদের জন্য বুকিং করা হয়েছে। আবার যাঁরা টাকা ফেরত চান, তাঁদের সেই সুবিধাও দেওয়া হচ্ছে। সঙ্গে ছিল রিফ্রেশমেন্ট ও সাময়িক থাকার ব্যবস্থাও।

এই ঘটনার ঠিক আগের দিনেই দিল্লির আইজিআই বিমানবন্দরে অবতরণের পর হংকং থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আগুন লাগে APU (অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট)-তে। যদিও তখন যাত্রীরা প্রায় নেমে গিয়েছিলেন এবং কেউ আহত হননি। বিমানে আগুন লাগা পরপর দুটি ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও, বিমানসংস্থাগুলোর দাবি, সুরক্ষা প্রোটোকল মেনেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

The post ওড়ার ঠিক আগে ইন্ডিগোর বিমানে আগুন, ‘মেডে’ কল পাইলটের appeared first on Kolkata24x7.

গালওয়ান পর্বের পরে প্রথমবার, চিনা নাগরিকদের ট্যুরিস্ট ভিসার ছাড়পত্র ভারতের
নয়াদিল্লি: দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর অবশেষে চিনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করছে ভারত। আগামী ২৪ জুলাই, ২০২৫ থেকে চিনা নাগরিকরা ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে নয়াদিল্লির ভারতীয় দূতাবাসের তরফে।

২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের পর ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বন্ধ হয়ে গিয়েছিল পর্যটন ভিসা। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ভারত (India China Tourist Visa)।

দূতাবাসের ঘোষণা

চিনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে একটি পোস্টে ভারতীয় দূতাবাস জানিয়েছে, “২৪ জুলাই থেকে চিনা নাগরিকরা ভারতের পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে ফর্ম পূরণ করে প্রিন্ট করতে হবে, এরপর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বেইজিং, সাংহাই বা গুয়াংজু-র ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে আবেদন জমা দিতে হবে।”

ভারতের এই সিদ্ধান্তকে চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Global Times “পাঁচ বছর পর ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু” বলে উল্লেখ করেছে।

উত্তেজনার পটভূমিতে ভিসা বন্ধ

২০২০ সালের গালওয়ান উপত্যকার সীমান্ত সংঘর্ষে ভারত-চিন সম্পর্ক ব্যাপকভাবে তলানিতে ঠেকে। তারপর ভারত একাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করে, বিনিয়োগের ওপর বিধিনিষেধ আনে এবং বিমান পরিষেবা সীমিত করে দেয়। একইসঙ্গে কোভিড-১৯-এর অজুহাতে চিন প্রায় ২২ হাজার ভারতীয় ছাত্রকে দেশে ফিরতে দেয়নি। ভারতের তরফে সেই সময় চিনা নাগরিকদের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়া হয়।

২০২২ সালে IATA (International Air Transport Association) জানিয়ে দেয়, চিনা নাগরিকদের সব পর্যটন ভিসা আর বৈধ নয়।

সম্পর্কের বরফ গলছে?

২০২৫ সালের জানুয়ারিতে ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা ফের চালু হয়। তার আগেই বিদেশ সচিব বিক্রম মিস্রির চিন সফরে দুই দেশ কেলাস-মানস সরোবর যাত্রা ফের চালুর সিদ্ধান্তে পৌঁছয়। মনে করা হচ্ছে, ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছে দুই পক্ষই।

চিনা পর্যটকদের ভারতে আগমনের উপর এতদিন নিষেধাজ্ঞা থাকলেও এবার আবার ভারতের ঐতিহাসিক স্থান ও আধ্যাত্মিক গন্তব্যগুলি ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন তারা।

The post গালওয়ান পর্বের পরে প্রথমবার, চিনা নাগরিকদের ট্যুরিস্ট ভিসার ছাড়পত্র ভারতের appeared first on Kolkata24x7.

ধনখড়-পরবর্তী কে? উপ-রাষ্ট্রপতির আসনে তিন নাম ঘিরে জোর জল্পনা
নয়াদিল্লি: দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ উপ-রাষ্ট্রপতির আসন এখন শূন্য। মাত্র ক’দিন আগেই, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেছিলেন, “আমি ২০২৭-এর অগস্টেই অবসর নেব, ঈশ্বর না চাইলে তার আগে নয়।” সেই মন্তব্যের ১২ দিনের মাথায় আচমকাই ইস্তফা দেন জগদীপ ধনখড়। যদিও স্বাস্থ্যের কারণ দেখিয়েছেন তিনি, তবে রাজনৈতিক মহলে এই ব্যাখ্যা যথেষ্ট বিশ্বাসযোগ্যতা পায়নি।

সংবিধান অনুযায়ী, উপ-রাষ্ট্রপতির নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করতে হবে। এখনও পর্যন্ত নির্বাচন ঘোষণা হয়নি ঠিকই, তবে দিল্লির করিডরে জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, কে হবেন ধনখড়ের উত্তরসূরি? (Jagdeep Dhankhar successor speculation)

জল্পনার কেন্দ্রে যাঁরা

নীতীশ কুমার

অবাক করার মতো হলেও, একাধিক মহলে জোর গুঞ্জন চলছে যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার হঠাৎ করেই জাতীয় স্তরের ভূমিকায় চলে যেতে পারেন। এনডিএ-র শরিক উপেন্দ্র কুশওয়াহাও এর আগে দাবি করেছেন, নীতীশের এখন অবসর নেওয়া উচিত এবং পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়া উচিত। এমন পরিস্থিতিতে, উপ-রাষ্ট্রপতির পদ হতে পারে তাঁর জন্য ‘সম্মানজনক অবসর’-এর রাস্তাও। এদিকে চিরাগ পাসোয়ান ইতিমধ্যেই ঘোষণা করেছেন, তিনি বিহার নির্বাচনে লড়বেন, ফলে রাজনৈতিক অঙ্কে অনেক কিছুই সম্ভব।

ভিকে সাক্সেনা (৬৭)

তিন বছর ধরে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর পদে রয়েছেন। যদিও সেই সময়টুকুতে দিল্লির রাজনৈতিক ব্যবস্থায় তিনি হয়ে উঠেছেন একটি বিতর্কিত মুখ। ‘সংবিধানগত প্রশাসনিক বাধা’ হিসাবে আম আদমি পার্টির একাধিক নীতির রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছেন বলে অভিযোগ। দিল্লি জল বোর্ড থেকে শুরু করে একাধিক নীতি রূপায়ণে ভিকে সাক্সেনা ছিলেন কঠিন প্রতিপক্ষ। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, তাঁকে ‘বড় দায়িত্বে’ নিয়ে আসা হতে পারে, এবার সেই সম্ভাবনা আরও দৃঢ় হচ্ছে।

মনোজ সিন্‌হা (৬৬)

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্‌হার পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে ৬ অগস্ট। তাই সময়ের দিক থেকে তিনিই সবচেয়ে সম্ভাব্য প্রার্থী বলে ধরা হচ্ছে। একদা রেল প্রতিমন্ত্রী ছিলেন, এবং উত্তরপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা হিসেবে দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয়। ৩৭০ ধারা রদের পরে কেন্দ্রশাসিত অঞ্চলে স্থিতাবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেই মনে করেন সমর্থকেরা। যদিও শেষদিকে পাহেলগামের সন্ত্রাসবাদী হামলায় পর্যটকদের প্রাণহানির ঘটনার দায় তাঁর কাঁধেই পড়েছে।

নতুন অঙ্ক, নতুন ভারসাম্য

উপ-রাষ্ট্রপতি শুধু সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যানই নন, বরং সাংবিধানিক কাঠামোয় তাঁর অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। যিনি এই পদে বসবেন, তাঁর মাধ্যমেই সংসদে সরকারের কৌশলগত ভারসাম্য, প্রশাসনিক দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক বার্তা আরও স্পষ্ট হবে।

এখন দেখার, মোদি সরকারের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয়ার্ধে এই গুরুত্বপূর্ণ পদে কাকে আনা হয়। নির্বাচনের ঘোষণা কখন হবে এবং বিজেপির কৌশলে শেষ পর্যন্ত কোন নাম উঠে আসে-সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

The post ধনখড়-পরবর্তী কে? উপ-রাষ্ট্রপতির আসনে তিন নাম ঘিরে জোর জল্পনা appeared first on Kolkata24x7.

Bangladesh: ঢাকার স্কুলে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭, আহত ১৭০!
ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিশুদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। সোমবার দুপুরে ঢাকার উত্তরা এলাকায় একটি স্কুলের উপর বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ (Death toll rises to 27 in bangladesh)। তার মধ্যে ২৫ জনই শিশু।

২০ জনের দেহ পরিবারকে তুলে দেওয়া হয়েছে

ঘটনায় মৃতদের বাকি দু’জন হলেন বিমানটির পাইলট ও স্কুলের এক শিক্ষিকা। মঙ্গলবার সকালে বাংলাদেশের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সহকারী চিকিৎসক মহম্মদ সায়েদুর রহমান।

চিকিৎসক জানান, এখনও পর্যন্ত ২০ জনের দেহ পরিবারকে তুলে দেওয়া হয়েছে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ৭৮ জন। সব মিলিয়ে দুর্ঘটনায় জখমের সংখ্যা অন্তত ১৭০। অধিকাংশই আগুনে দগ্ধ। তিনি আরও জানান, রক্তদাতার সংখ্যা পর্যাপ্ত হলেও কিছু নেগেটিভ ব্লাড গ্রুপের রক্তের প্রয়োজন হতে পারে। দগ্ধ শিশুদের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে প্রার্থনার আবেদনও জানান তিনি।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

সোমবার দুপুরে কুর্মিটোলার বিমানঘাঁটি থেকে ওড়ে বায়ুসেনার একটি প্রশিক্ষণ বিমান—FT-7 BGI। এই মডেলটি চিনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি, যা সাধারণত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। উড়ার মাত্র ১২ মিনিটের মধ্যেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে জানায় সামরিক বাহিনীর জনসংযোগ দফতর (ISPR)। পাইলট তখন বিমানটিকে ফাঁকা জায়গায় নামাতে চাইলেও তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সেটি ভেঙে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এর এক ভবনের উপর।

ওই ভবনে ছিল ১৬টি ক্লাসরুম ও ৪টি শিক্ষক কক্ষ। তখন ক্লাস চলছিল, কিছুক্ষণ পরেই ছুটির ঘণ্টা বাজার কথা ছিল। তার আগেই ঘটে বিপর্যয়। বিমানটি ভেঙে পড়তেই তাতে আগুন লেগে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে স্কুল ভবনের মধ্যে। অনেকে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান, অনেক শিশু আগুনে দগ্ধ হয়।

হাসপাতালে মৃত্যু, শনাক্তে ডিএনএ পরীক্ষা

দুর্ঘটনার খবর ছড়াতেই স্কুলের সামনে ভিড় জমে যায় অভিভাবকদের। বহু অভিভাবক জানান, তাঁরা সন্তানদের খুঁজে পাচ্ছেন না। আহতদের একের পর এক অ্যাম্বুল্যান্সে তোলা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় অনেকের। এমনও বহু শিশু রয়েছে, যাদের দেহ এতটাই পুড়ে গিয়েছে যে শনাক্ত করা কঠিন। এদের চিহ্নিত করতে ডিএনএ পরীক্ষার সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

বাংলাদেশে এর আগে কখনও কোনও স্কুল ভবনে সামরিক বিমান ভেঙে পড়ে এমন ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে বাংলাদেশের বায়ুসেনা ও প্রতিরক্ষা মন্ত্রক। দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

The post Bangladesh: ঢাকার স্কুলে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭, আহত ১৭০! appeared first on Kolkata24x7.

হাতে দাগ, পা ফোলা! জটিল রোগে আক্রান্ত ট্রাম্প? বিবৃতি দিল হোয়াইট হাউস
ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের (৭৯) শরীর নিয়ে ফের চর্চা শুরু। সম্প্রতি একাধিক ছবিতে তাঁর পায়ে ফোলা ও হাতে কালশিটে দাগ ধরা পড়তেই আলোড়ন (Donald Trump Health condition)। জল্পনার জবাব দিল হোয়াইট হাউস। প্রেসিডেন্টের শরীরে ধরা পড়েছে ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’, যা এক ধরনের শিরা-সংক্রান্ত রোগ।

কী বলছে হোয়াইট হাউস?

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, “প্রেসিডেন্টের গোড়ালিতে সামান্য ফোলাভাব দেখা যাওয়ায় স্বাস্থ্যপরীক্ষা করা হয়। তাতেই ধরা পড়ে দীর্ঘমেয়াদি শিরাজনিত সমস্যা।” তাঁর কথায়, এই সমস্যা বয়স্কদের মধ্যে খুবই সাধারণ, যেখানে শিরাগুলি ঠিকঠাক রক্ত ফেরাতে পারে না।

হাতে দাগ কেন?

ট্রাম্পের হাতের কালশিটে দাগ নিয়েও প্রশ্ন উঠেছে। লেভিট জানিয়েছেন, “প্রেসিডেন্টের নিয়মিত করমর্দন এবং অ্যাসপিরিন গ্রহণের ফলে হালকা টিস্যু ড্যামেজ হয়েছে। এটা হৃদরোগ প্রতিরোধমূলক চিকিৎসারই অংশ।”

চিকিৎসক কী বলছেন?

প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ক্যাপ্টেন শন বারবাবেলা জানিয়েছেন, ট্রাম্পের কোনও গুরুতর অসুস্থতা নেই। হার্ট, কিডনি বা রক্তনালির জটিলতা ধরা পড়েনি। তিনি একেবারে স্বাভাবিক এবং কোনও অস্বস্তিও বোধ করছেন না।

ছবিগুলো কবে ভাইরাল হয়?

জুলাই মাসে নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালে ট্রাম্পের পা ফোলা দেখা যায়। এরপর হোয়াইট হাউসে বাহরাইনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তাঁর হাতে কালশিটে দাগও স্পষ্ট হয় ক্যামেরাবন্দি ছবিতে।

‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ কী?

এই রোগে পায়ের শিরাগুলি ক্ষতিগ্রস্ত হলে রক্ত নিচে জমে যায়, ওপরে ফিরতে পারে না। ফলে পায়ে দেখা দেয় নানা উপসর্গ-

* পা ভারী লাগা বা ব্যথা

* গোড়ালি ও পায়ে ফোলাভাব

* চুলকানি, ঝিনঝিনি ভাব

* ত্বকের রঙ বদলানো বা ঘন হয়ে যাওয়া

* অবহেলায় ত্বকে ক্ষতও হতে পারে

চিকিৎসা কী কী?

হালকা ক্ষেত্রে লাইফস্টাইলে বদল: হাঁটা, পা উঁচু করে রাখা, ওজন নিয়ন্ত্রণ,  কমপ্রেশন স্টকিংস ব্যবহার

সময়মতো ব্যবস্থা নিলে এই রোগ সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়।

The post হাতে দাগ, পা ফোলা! জটিল রোগে আক্রান্ত ট্রাম্প? বিবৃতি দিল হোয়াইট হাউস appeared first on Kolkata24x7.

‘পার্টি চায় না আমি যাই’, মোদীর সভা এড়িয়ে দিল্লি গেলেন দিলীপ
কলকাতা: দুর্গাপুরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। কিন্তু সেখানে অনুপস্থিত থাকবেন রাজ্য বিজেপির অন্যতম মুখ দিলীপ ঘোষ। সকালের দিকেই দিল্লির বিমানে চড়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি (Dilip Ghosh going to delhi)। আর তাতেই ফের মাথাচাড়া দিয়েছে জল্পনা, বিজেপির অন্দরের ঠান্ডা যুদ্ধ কি আরও প্রকট হল?

দিল্লি রওনা দেওয়ার আগে কী বললেন দিলীপ?

কলকাতা বিমানবন্দরে দিল্লি রওনা দেওয়ার আগে দিলীপ বলেন, “আমার কিছু কর্মীরা আগে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই রাজি হয়েছিলাম। কিন্তু পার্টি ডাকেনি। হয়তো চায়ও না আমি সভায় যাই। অস্বস্তি হবে, তাই যাচ্ছি না।”

সরাসরি নাম না করলেও, বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যে তাঁর দূরত্ব স্পষ্ট, সেটা বোঝাই গেল। তবে অস্বস্তি এড়াতে দিল্লি উড়ে যাওয়া? সে প্রসঙ্গে দিলীপের জবাব, “পার্টিরই বিশেষ কাজে যাচ্ছি দিল্লি।” তবে প্রশ্ন উঠছে, সেই ‘বিশেষ কাজ’-বাংলায় মোদীর সভার দিনেই কেন পড়ল?

সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া

মাত্র একদিন আগেই দিলীপ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “আমরা থাকছি, আপনিও আসুন।”

সেই পোস্টে ছিল প্রধানমন্ত্রীর সভায় যোগদানের বার্তা। আর সেই তিনিই সভার দিনেই থাকছেন না,  স্বাভাবিকভাবেই বিজেপির অন্দরে তৈরি হয়েছে জল্পনার ঝড়।

এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর কথায়, “রাজ্যে বিজেপির অবস্থা এমনই করুণ যে মোদী আসছেন, তার চেয়েও বড় খবর, দিলীপ ঘোষ যাচ্ছেন কি না! এটা এখন আর রাজনৈতিক দল নয়, সার্কাস পার্টি।”

সম্পর্ক মেরামতির ইঙ্গিত

দীর্ঘদিন ধরেই দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সম্পর্ক ঠান্ডা। নতুন সভাপতি শমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর অবশ্য সেই সম্পর্ক মেরামতির ইঙ্গিত মিলেছিল। দিলীপের সঙ্গে বৈঠকও হয়। তিনি বলেছিলেন, “আমি লড়াইয়ের জন্য প্রস্তুত।” তবে আজকের দিল্লি যাত্রা কি সেই মেরামতির পথে ফের ধাক্কা?

এ নিয়ে প্রশ্ন করা হলে সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “দিলীপদাকে কেন্দ্রীয় নেতৃত্ব ডেকেছেন। পার্টির কাজেই যাচ্ছেন।” কিন্তু সেই কাজের সময়টাই যখন মোদীর সভার দিনেই পড়ে, তখন প্রশ্ন উঠবেই- এটা নিছকই সমাপতন, না কি দলীয় দূরত্বের স্পষ্ট ইঙ্গিত?

The post ‘পার্টি চায় না আমি যাই’, মোদীর সভা এড়িয়ে দিল্লি গেলেন দিলীপ appeared first on Kolkata24x7.

লস্কর-ঘনিষ্ঠ TRF-কে সন্ত্রাসবাদী তকমা, পহেলগাঁও-হামলায় কড়া বার্তা আমেরিকার
ওয়াশিংটন: জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলার মাস কয়েক পর, কড়া পদক্ষেপ নিল আমেরিকা। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ঘনিষ্ঠ শাখা The Resistance Front (TRF)-কে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন (Foreign Terrorist Organisation – FTO) এবং বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী (SDGT) হিসেবে ঘোষণা করল মার্কিন প্রশাসন (TRF Terrorist Designation)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, “আজ আমরা TRF-কে FTO ও SDGT হিসেবে তালিকাভুক্ত করছি। পহেলগাঁও হামলায় নিহত নিরীহ নাগরিকদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে এবং সন্ত্রাস দমনে আমেরিকার অঙ্গীকার বজায় রাখতেই এই সিদ্ধান্ত।”

কী ঘটেছিল পহেলগাঁও-এ?

চলতি বছরের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ বৈসরন উপত্যকায় চারজন অস্ত্রধারী জঙ্গি হিন্দু পরিচয় নিশ্চিত হওয়ার পর নির্বিচারে গুলি চালায়। প্রাণ হারান ২৬ জন সাধারণ মানুষ। এই নৃশংস হামলার দায় প্রথমে TRF স্বীকার করলেও, কয়েকদিনের মধ্যে তারা বিবৃতি প্রত্যাহার করে নেয়।

মার্কিন কর্তৃপক্ষ একে ২০০৮ সালের মুম্বই হামলার পর ভারতে সবচেয়ে ভয়াবহ নাগরিক হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছে।

‘অপারেশন সিঁদুর’: ভারতের জবাব

পহেলগাম হামলার প্রতিক্রিয়ায় ভারত চালায় ‘অপারেশন সিন্দূর’। ৭ মে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় নিশানা-ভিত্তিক এয়ারস্ট্রাইক। এই অভিযানে পাকিস্তানের রাওয়ালপিণ্ডি অঞ্চলের নূর খান এয়ারবেসসহ একাধিক সামরিক স্থাপনায় বড় ক্ষয়ক্ষতি হয়।

জবাবে পাকিস্তান একাধিকবার নিয়ন্ত্রণরেখা (LoC) ও আন্তর্জাতিক সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালায়।

যুদ্ধবিরতি, কিন্তু মধ্যস্থতায় নয়াদিল্লি অনমনীয়

ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Truth Social-এ যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। তবে ভারত তাৎক্ষণিকভাবে জানিয়ে দেয়, যুদ্ধবিরতি কোনও আন্তর্জাতিক হস্তক্ষেপ নয়, এটি দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা ও সমঝোতার ফল। নয়াদিল্লির অবস্থান স্পষ্ট,  ভারত-পাক সম্পর্কের কোনও বিষয়েই বাইরের কোনও মধ্যস্থতা মানা হবে না।

পরবর্তীতে পাকিস্তানের সেনা দফতরের ডিজিএমও ভারতের সঙ্গে যোগাযোগ করে শান্তিপূর্ণ আলোচনার প্রস্তাব দেয়। ১০ মে, দুই পক্ষের সম্মতিতে সংঘর্ষবিরতি কার্যকর হয়।

The post লস্কর-ঘনিষ্ঠ TRF-কে সন্ত্রাসবাদী তকমা, পহেলগাঁও-হামলায় কড়া বার্তা আমেরিকার appeared first on Kolkata24x7.

সাধারণ ধর্মঘটে উত্তাল বাংলা-বিহার: রেল ও সড়ক অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা
কলকাতা: কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ডাকে মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে সাধারণ ধর্মঘট। তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। কলকাতা থেকে শুরু করে জেলাশহর, শিল্পাঞ্চল, উত্তরবঙ্গ ও উপকূলবর্তী এলাকাগুলিতে বন্‌ধকে কেন্দ্র করে কোথাও বিক্ষোভ, কোথাও পথ ও রেল অবরোধ, আবার কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির চিত্র ধরা পড়েছে।

যাদবপুরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ধর্মঘটের সমর্থনে কলকাতার যাদবপুর, লেকটাউন এবং গাঙ্গুলিবাগানে সক্রিয় হন বন্‌ধ সমর্থকেরা। যাদবপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান ধর্মঘটীরা। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল। গাঙ্গুলিবাগান এলাকায় সকাল থেকেই মিছিল বার হয়। লেকটাউনে পথ অবরোধের চেষ্টা হলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিন বন্‌ধের অন্যতম প্রভাব পড়ে রেল পরিষেবায়। বেলঘরিয়া ও দুর্গাপুর রেল স্টেশনে ট্রেন আটকে দেওয়ার চেষ্টা করেন ধর্মঘটীরা। এর ফলে শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় সকাল সাড়ে ৮টার পর। শিয়ালদহ দক্ষিণ শাখার যাদবপুর স্টেশনেও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সেখানে ট্রেন থামানোর চেষ্টা হলেও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে ধর্মঘটীদের সরিয়ে দেয়।

ডোমজুড়ে উত্তেজনা Nationwide Strike Impact

ডোমজুড়েও উত্তেজনার ছবি ধরা পড়েছে। সেখানে বন্‌ধ সমর্থকেরা রাস্তা আটকাতে গেলে পুলিশের সঙ্গে একাধিকবার বচসার সৃষ্টি হয়। পুলিশের বাধায় শেষ পর্যন্ত অবরোধ তোলেন ধর্মঘটীরা, তবে পরিস্থিতি কিছুক্ষণ উত্তপ্ত হয়ে ওঠে।

হুগলি জেলার একাধিক স্থানে ধর্মঘটের প্রভাব পরিলক্ষিত হয়। হুগলি স্টেশনে বন্‌ধ সমর্থকেরা রেল অবরোধ করেন। হাওড়াগামী ব্যান্ডেল লোকাল ট্রেন রেল লাইনে দাঁড়িয়ে থাকা ধর্মঘটীদের কারণে কিছুক্ষণ থমকে যায়। পুলিশ এসে অবরোধ সরিয়ে দেয়, তবে এই সময়ে যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।

ভদ্রেশ্বরে নর্থ জুটমিলের গেটে পিকেটিংয়ে

রাজ্যের বিভিন্ন জুটমিল অঞ্চলেও বন্‌ধের প্রভাব ছিল লক্ষণীয়। ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিলের গেটে সকাল থেকেই পিকেটিংয়ে শামিল হন শ্রমিকেরা। বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুটমিলেও শ্রমিকদের মধ্যে বন্‌ধে সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছে। জেলার অন্যান্য মিলগুলিতেও কর্মীদের হাজিরা ছিল উল্লেখযোগ্যভাবে কম।

উত্তরবঙ্গের কোচবিহার জেলায় বন্‌ধের প্রভাব তুলনামূলক বেশি দেখা যায়। সকাল থেকে অধিকাংশ বাজার-হাট ও দোকানপাট বন্ধ থাকে। বেসরকারি পরিবহণ ছিল কার্যত স্তব্ধ। তবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস চলাচল করলেও, চালকদের হেলমেট পরে গাড়ি চালাতে দেখা যায়, যা ছিল বেশ নজরকাড়া চিত্র। বন্‌ধ সমর্থনে সকালের দিকেই মিছিল বের হয় শহরের বিভিন্ন অংশে। তবে পাল্টা বন্‌ধবিরোধী মিছিলও হয়েছে।

বালুরঘাটে উত্তেজনা

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে সকাল ৬টা থেকেই বন্‌ধের প্রভাব পরিলক্ষিত হয়। সরকারি বাসস্ট্যান্ডের সামনে পিকেটিং করে রাস্তা অবরোধ করেন বামপন্থী কর্মী-সমর্থকেরা। বালুরঘাট-মালদহ রাজ্য সড়ক অবরোধ করে বসেন তাঁরা। এর ফলে অনেক দূরপাল্লার বাস আটকে পড়ে। প্রশাসন অবশ্য পরিস্থিতি সামাল দিতে সক্রিয় ছিল।

অন্যদিকে, প্রতিবেশী রাজ্য ওড়িশার খুরদা জেলাতেও ধর্মঘটের ডাকে সাড়া মেলে। জাতীয় সড়ক অবরোধ করে সিটু সমর্থকেরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। এদিকে, বিহারের পাটনার মানেরের ৩০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন বন্‌ধ সমর্থকেরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। জেহনাবাদ স্টেশনে রেল অবরোধ করে ধর্মঘটীরা।

একাধিক জায়গায় মিছিল

এই ধর্মঘটকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে কলকাতার এন্টালি মার্কেট থেকে কেন্দ্রীয় মিছিল বের করার কথা ঘোষণা করে সিটু-সহ একাধিক বাম ঘরানার ট্রেড ইউনিয়ন সংগঠন- যেমন আইএনটিইউসি, এআইসিসিটিইউ, এআইটিইউসি, ইউটিইউসি ও এআইইউটিইউসি। একইসঙ্গে শিয়ালদহ, যাদবপুর ও খিদিরপুর থেকেও পৃথক পৃথক মিছিলের আয়োজন করা হয়েছে।

সব মিলিয়ে মঙ্গলবারের ধর্মঘটে রাজ্যজুড়ে আংশিক প্রভাব দেখা গেলেও, কিছু এলাকায় উত্তেজনা এবং পরিষেবা ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং নাগরিক দুর্ভোগ কমাতে নজরদারি চালানো হচ্ছে।

The post সাধারণ ধর্মঘটে উত্তাল বাংলা-বিহার: রেল ও সড়ক অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা appeared first on Kolkata24x7.