modernization – Kolkata24x7

‘রুদ্র’ থেকে ‘শক্তিবান’: অল-আর্মস ব্রিগেড ও ড্রোন ইউনিটে সেনার রূপান্তর
Indian Army modernization plan

নয়াদিল্লি: ভারতের সেনাবাহিনী আজ এমন এক রূপান্তরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, যা একদিকে তার শতবর্ষের যুদ্ধঐতিহ্যকে ধারণ করবে, অন্যদিকে আধুনিক যুদ্ধক্ষেত্রের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তৈরি করবে ভবিষ্যতের বাহিনী। এ রূপান্তর কেবল নতুন অস্ত্র বা প্রযুক্তির সংযোজন নয়-এটি পুরো যুদ্ধদর্শনের পুনর্গঠন।

‘ডেকেড অব ট্রান্সফরমেশন’ (২০২৩-২০৩২) নামের এই উচ্চাভিলাষী পরিকল্পনার প্রথম ধাপের ঘোষণা আসে ২৬ জুলাই বিজয় দিবসে, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভাষণে। স্বাধীনতার ৭৯তম বর্ষে পা রাখা ভারতের জন্য এই পরিকল্পনা এক নতুন যুগের সূচনা। মূল স্তম্ভ—‘রুদ্র’, ‘ভৈরব’, ‘শক্তিবান’ ও ‘দিব্যাস্ত্র’—এই চারটি নতুন যুদ্ধ-ধারণা।

ভৈরব ব্যাটালিয়ন: ত্রাস সৃষ্টিকারী আঘাতদল

আগস্টের শেষ নাগাদ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হবে পাঁচটি ‘ভৈরব ব্যাটালিয়ন’। ‘ভৈরব’ নামটি যেমন দেবী-শক্তির ভয়ের প্রতীক, তেমনই এ ইউনিটগুলির মূল লক্ষ্য হবে শত্রুপক্ষের মনে ত্রাস সৃষ্টি করা।

এরা হবে একপ্রকার বিশেষ বাহিনী, কিন্তু এলিট স্পেশাল ফোর্সের মতো কৌশলগত গভীর মিশনের বদলে, দায়িত্ব নেবে দ্রুত ও আকস্মিক আঘাত, সীমান্তপারের রেইড, শত্রুর রসদ ও যোগাযোগ ব্যাহত করা, এবং যুদ্ধক্ষেত্রে ‘শক-অ্যান্ড-অ’ কৌশল প্রয়োগ করা। এর ফলে সেনার মূল স্পেশাল ফোর্স ইউনিটগুলি জটিল ও উচ্চ অগ্রাধিকার মিশনের জন্য মুক্ত থাকবে।

ড্রোন যুদ্ধের বিস্তার Indian Army modernization plan

আগস্টের মধ্যেই প্রতিটি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে যুক্ত হবে একটি করে ড্রোন প্লাটুন। এটি ভারতীয় সেনার কৌশলগত দৃষ্টিভঙ্গিতে এক বড় পরিবর্তন—যেখানে গোয়েন্দা নজরদারি, রিয়েল-টাইম টার্গেট ট্র্যাকিং ও দ্রুত আঘাত, সবকিছুতেই ড্রোনকে সামনে রাখা হচ্ছে।

একইসঙ্গে আর্টিলারি ইউনিটে যুক্ত হচ্ছে ‘দিব্যাস্ত্র’ ব্যাটারি ও লয়টারিং মিউনিশন ব্যাটারি। আর্মি এয়ার ডিফেন্সে আসছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

রুদ্র ব্রিগেড: সর্বাঙ্গীণ যুদ্ধের প্রতীক

‘রুদ্র’ ব্রিগেড ভারতীয় সেনার এক নতুন পরীক্ষামূলক সাফল্য—যেখানে একই ইউনিটে থাকবে ইনফ্যান্ট্রি, আর্টিলারি ও আর্মার্ড কোর। অর্থাৎ, একই ব্রিগেড একসঙ্গে মানবশক্তি, গোলাবারুদ, ভারী কামান ও সাঁজোয়া যান—সবকিছুর সমন্বয়ে লড়তে পারবে।

ইতিমধ্যেই দুটি ব্রিগেডকে রুদ্র ব্রিগেডে রূপান্তর করা হয়েছে, যা সেনার মোতায়েন ক্ষমতা ও প্রতিক্রিয়ার গতি বহুগুণ বাড়াবে।

শক্তিবান ও দিব্যাস্ত্র: কামান থেকে কম্বো-অস্ত্র

দিব্যাস্ত্র ব্যাটারি: ঐতিহ্যবাহী কামানের সঙ্গে ড্রোন, লয়টারিং মিউনিশন ও প্রিসিশন-স্ট্রাইক প্রযুক্তির সমন্বয়। এগুলি শত্রুর গভীর এলাকায় আঘাত হানতে সক্ষম, পাশাপাশি রিয়েল-টাইম নজরদারিতে স্থির ও চলমান—উভয় লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে।

শক্তিবান ইউনিট: সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর, একচেটিয়া ড্রোন ও লয়টারিং মিউনিশনভিত্তিক আর্টিলারি ইউনিট। এদের কাছে প্রচলিত কামান থাকবে না, বরং লক্ষ্যকে ‘দেখে আঘাত’ (see-and-strike) করার ক্ষমতাই হবে প্রধান অস্ত্র।

অপারেশন সিঁদুর: রূপান্তরের প্রমাণ

সম্প্রতি পাহালগামে জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ দেশ-বিদেশে আলোড়ন তুলেছে। আক্রমণাত্মক প্রতিরোধের পাশাপাশি প্রতিরক্ষাতেও সেনা দেখিয়েছে সাফল্যের নজির। বিশেষজ্ঞদের মতে, চলমান রূপান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হলে ভারতীয় সেনা সীমান্তবর্তী সংঘর্ষ, সন্ত্রাসবিরোধী অভিযান এবং ভবিষ্যতের উচ্চপ্রযুক্তি যুদ্ধক্ষেত্রে আরও ভয়ঙ্কর ও কার্যকর হয়ে উঠবে।

Bharat: Discover the Indian Army‘s ‘Decade of Transformation’ plan, including the new ‘Bhairav’ battalions. Learn how this modernization initiative is reshaping India’s military strategy with new warfare doctrines to meet modern battlefield demands and create a formidable force.

The post ‘রুদ্র’ থেকে ‘শক্তিবান’: অল-আর্মস ব্রিগেড ও ড্রোন ইউনিটে সেনার রূপান্তর appeared first on Kolkata24x7.

সেনার হাতে আসছে বিধ্বংসী INVAR! ৩,০০০ কোটির চুক্তি কেবিনেটের সিলমোহরের অপেক্ষায়
3000 Crore INVAR Missile Deal

নয়াদিল্লি: ভারতের প্রতিরক্ষা কাঠামোয় একাধিক গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে সাম্প্রতিক দিনে। যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের প্রয়োজন ও ভবিষ্যতের আকাশ যুদ্ধের সম্ভাবনা—দু’টি ক্ষেত্রেই বড় কৌশলগত প্রস্তুতির পথে হাঁটল প্রতিরক্ষা মন্ত্রক।

INVAR অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল

প্রথমত, ভারতীয় সেনাবাহিনীর জন্য প্রায় ২,০০০–৩,০০০ কোটির INVAR অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল (ATGM) ক্রয়ের প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে। এই মিসাইলগুলি মূলত রাশিয়ার প্রযুক্তিতে তৈরি এবং ভারতের টি-৯০ ভীষ্ম ট্যাঙ্কের সঙ্গে ব্যবহারের উপযোগী। যুদ্ধক্ষেত্রে উচ্চ-নির্ভুলতায় ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষেত্রে INVAR মিসাইল দীর্ঘদিন ধরেই কার্যকর প্রমাণিত হয়েছে।

এত বড় অঙ্কের প্রতিরক্ষা চুক্তিতে প্রশাসনিক প্রক্রিয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২,০০০ কোটির মধ্যে প্রতিরক্ষা মন্ত্রীর অনুমোদন যথেষ্ট হলেও ৩,০০০ কোটির বেশি মূল্যের কোনও প্রতিরক্ষা চুক্তির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির (CCS) অনুমোদন আবশ্যিক। তাই এই অর্ডার শুধুই অস্ত্র কেনার সিদ্ধান্ত নয়—এ এক গভীর নীতিগত প্রস্তুতি, যার লক্ষ্য ভারতীয় সেনার আগ্নেয়শক্তিকে আগামী দশকের চ্যালেঞ্জের উপযোগী করে তোলা।

AMCA প্রকল্পের Execution Model-এ ছাড়পত্র 3000 Crore INVAR Missile Deal

এই প্রেক্ষাপটেই অন্য একটি প্রভূত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রক—পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণের ক্ষেত্রে ভারতের বহু প্রতীক্ষিত অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট (AMCA) প্রকল্পের “Execution Model” বা বাস্তবায়ন কাঠামোকে সরকার ছাড়পত্র দিয়েছে।

এই প্রকল্পের নেতৃত্বে থাকবে DRDO-র অধীনস্থ Aeronautical Development Agency (ADA), এবং এতে অংশ নেবে একাধিক সরকারি ও বেসরকারি সংস্থা—এককভাবে, যৌথভাবে অথবা কনসোর্টিয়াম হিসাবে।

এই যুদ্ধবিমানটি শুধু আধুনিক প্রযুক্তির বাহন নয়, বরং ভারতের আত্মনির্ভরতার পথে এক কৌশলগত মাইলফলক। মধ্যম ওজনের এই ফাইটার জেটে থাকবে স্টেলথ ক্ষমতা, গভীর অনুপ্রবেশের সক্ষমতা, এবং উচ্চ প্রযুক্তির এভিওনিক্স—যা ভারতের আকাশ প্রতিরক্ষাকে আগামী দশকের জন্য প্রস্তুত করে তুলবে।

AMCA ভারতের সামরিক উড়ান প্রযুক্তির ‘Next Leap’

প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১৫,০০০ কোটি। গত বছরই CCS এই প্রকল্পের মূল অনুমোদন দেয়। এর বাস্তবায়ন কেবল প্রযুক্তিগত অর্জন নয়, বরং প্রতিরক্ষা শিল্পে ভারতের স্থান পুনর্নির্ধারণের দিকেও এক সাহসী পদক্ষেপ।

বস্তুত, LCA তেজস প্রকল্পের সাফল্যের পর AMCA ভারতের সামরিক উড়ান প্রযুক্তির ‘Next Leap’। শুধু ভারতীয় বায়ুসেনার নয়, এই প্রকল্প সমগ্র দেশীয় প্রতিরক্ষা উৎপাদন শিল্পের জন্য এক যুগান্তকারী সুযোগ তৈরি করছে।

বর্তমান বিশ্বে যেখানে প্রতিরক্ষা সরঞ্জামের আমদানি ক্রমশ জটিল হয়ে উঠছে—কূটনৈতিক চাপ, নিষেধাজ্ঞা এবং প্রযুক্তিগত নির্ভরতার কারণে—সেখানে ভারত যে তার নিজস্ব যুদ্ধাস্ত্র নির্মাণে জোর দিচ্ছে, তা নিঃসন্দেহে একটি বাস্তবভিত্তিক এবং কৌশলগতভাবে দূরদর্শী সিদ্ধান্ত।

Bharat: India bolsters defense! A massive INVAR ATGM acquisition for T-90 tanks is underway, alongside the greenlight for the AMCA 5th-gen fighter jet project. These strategic moves, led by DRDO, aim to modernize the Indian Army and Air Force, pushing for self-reliance and preparing for future warfare challenges.

The post সেনার হাতে আসছে বিধ্বংসী INVAR! ৩,০০০ কোটির চুক্তি কেবিনেটের সিলমোহরের অপেক্ষায় appeared first on Kolkata24x7.

বাম নিয়ন্ত্রিত মনমোহিনী ভাষণে হাসলেন ইস্কোর শ্রমিকরা, হিসেব কষল কয়লা মাফিয়া!
IISCO modernization victory day

প্রসেনজিৎ চৌধুরী, বর্ধমান: একুশ শতকের শুরুতে যখন বর্ধমান নামে কোনও এক জেলার অস্তিত্ব ছিল সেই সময়ের কথা-সে দিন সকাল থেকে দামোদরের তীরে আনন্দ। হাজার হাজার শ্রমিকের হাসি হাসি মুখ দেখা যাচ্ছে। রূপার নুপূর ঝমরিয়ে হাঁটা শ্রমিক নারীর নাকফুলের হাসি ঝিকমিক করছে। কোলে বাচ্চা। এদেরই কেউ বিড়িতে টান দিয়ে হনহনিয়ে চলেছে। শ্রমিক মরদের কারোর চোখ নেশায় ঢুলুঢুলু। কেউ বেলচা কাঁধে মিছিলে গলা ফাটাচ্ছে। বালির চরায় ঝিকঝিক করা দামোদরের জলের ফালিতে এদের ছায়া পড়ছিল। আজ উৎসবের দিন। নতুন করে বার্নপুরের কারখানা সেজে উঠেছে।

‘ইস্কো বাঁচাও’ আন্দোলনের বিজয় দিবস IISCO modernization victory day

সেদিন ছিল ইস্কো (IISCO) ইস্পাত কারখানা আধুনিকীকরণ ও সম্প্রসারণের দিন। দু’দশক আগে ২০০৬ সালে এমনই এক উৎসব দেখেছিলাম বার্নপুরে। বিশ্বের অন্যতম শিল্পনগরীর জনজীবনে স্বস্তির শ্বাস পড়ছিল। রোজগারের নিশ্চিত স্বস্তি-স্বপ্ন। সেই উৎসব মুহূর্তের ঐতিহাসিক তারিখ ২৪ ডিসেম্বর। শ্রমিকদের গরম নিঃশ্বাসে দামোদরের এলেবেলে হাওয়ায় উড়ে আসা বড়দিনের শীত থমকে গেছিল। সে এক মহাযজ্ঞ! দশকের পর দশক চলা “ইস্কো বাঁচাও” আন্দোলনের বিজয় দিবস।

বাম খাঁচায় বন্দি মনমোহন সিং IISCO modernization victory day

কেন্দ্রে তখন ইউপিএ জোট সরকারের মূল নিয়ন্ত্রক সিপিআইএম ও অন্যান্য বাম দল।  দেশে বামপন্থীরা সরকার গড়তে পারেনি। তবে ইউপিএ জোটে তারাই ছিল মূল খুঁটি। সেই সরকারে কংগ্রেসের উদার বেসরকারিকরণ অর্থনীতির বিরোধী অবস্থানে থেকেও বাম রক্ষণশীল অর্থনীতির মধুচন্দ্রিমা চলছিল। এমনধারা রাজনৈতিক প্রেম এ দেশে আগে দেখা যায়নি। বিশ্ব জুড়ে অর্থনৈতিক বিশ্লেষণে প্রশ্ন উঠছে “আরে হচ্ছেটা কী ভারতে!” সেই অভূতপূর্ব কংগ্রেস-বাম জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন অর্থনীতির বিশারদ ড. মনমোহন সিং। তিনি বাজারমুখী অর্থনীতির গবেষক হলেও পড়ে গিয়েছিলেন রক্ষণশীল বাম অর্থনীতির পুকুরে। মনমোহিনী ভাষণে তীব্র বাজারমুখী নীতির ইঙ্গিত পেলেই সরকার ফেলার হুমকি দিতেন আরও এক সিং সাহেব। এই হুমকি আসত মনমোহনের স্বগোত্রীয় হরকিষেন সিং সুরজিতের কাছ থেকে। সিপিআইএমের শীর্ষ নেতার মিটিমিটি হাসির মধ্যে এরকমই হরেক রাজনৈতিক রোমাঞ্চ কাহিনী লুকিয়ে গেছে চিরতরে।

তখনও বর্ধমান জেলা IISCO modernization victory day

তখনও রাঢ়ের রুক্ষু মাটিতে ধুলোমাখা লোকশিল্পীর কণ্ঠে ভেসে আসত “এমন জেলা কোথাও খুঁজে পাবে নাকো তুমি…” ! বাস্তবিক, তখন অবিভক্ত বর্ধমান দেশের এমন এক জেলা, যেখানে কৃষি উৎপাদন, খনিজ সম্পদ ও বিশ্বে আলোচিত কলকারখানার সহাবস্থান। ২০১৭ সাল থেকে এই তকমা দ্বিখণ্ডিত। বর্ধমান জেলা অবলুপ্ত। এখন পূর্ব বর্ধমান কৃষিজ অঞ্চল। আর পশ্চিম বর্ধমানে খনি-শিল্প কেন্দ্র।

সেই ইস্কো উৎসবের দিনে! IISCO modernization victory day

যাইহোক ফিরি দামোদর তীরে সেই শিল্প উৎসবের দিনে সেই বর্ধমান জেলায়। রাজ্যব্যাপী প্রচারিত সংবাদপত্রের সংবাদদাতা হিসেবে বার্নপুর গেছিলাম। মূল ম্যাড়মেড়ে অনুষ্ঠানে আগ্রহ ছিল না। খোলা রাস্তা, মাঠে দেখছিলাম জনতার সারি। মাইকে ইংরাজিতে মনমোহন সিংয়ের ভাষণ শোনার লোক কম। কারখানা নতুন করে প্রাণ পাচ্ছে এতেই খুশি শ্রমিক-জনতা। লাল, সবুজ, নীল তথা বাম-ডান ভিন্ন ভিন্ন র়ঙের শ্রমিক সংগঠনের সারিতে থাকা শ্রমিকদের মুখগুলো বলে দিচ্ছিল আজ যুদ্ধ জয়ের দিন।

ইস্কো বাঁচাও আন্দোলন IISCO modernization victory day

ইস্কো কারখানা স্থাপন দেশের অর্থনীতির ইতিহাসে একটি মাইলফলক। ১৯১৮ সালে শিল্পপতি স্যার রাজেন মুখার্জি ও ব্রিটিশ মার্টিন বার্ন সংস্থার যৌথ উদ্যোগে বার্নপুরে শিল্প প্রতিষ্ঠা হয়েছিল। পরে তার দায়িত্ব নিয়েছিলেন স্যার বীরেন মুখার্জি। ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড (ইস্কো) গড়ে উঠেছিল। স্বাধীনতার পর কংগ্রেস জমানায় ইস্কো হয় রাষ্ট্রায়ত্ব সম্পত্তি। কৌলিন্য থাকলেও রুগ্ন হয়ে পড়ছিল ইস্কো। শুরু হয়েছিল ‘ইস্কো বাঁচাও আন্দোলন’। তিন দশকের বেশি সময় ধরে চলা এই আন্দোলনের প্রধান দুই শ্রমিক সংগঠন আইএনটিউসি (কংগ্রেস) এবং সিআইটিউ (সিপিআইএম)। রাজ্যে বামফ্রন্ট সরকার থাকায় ইস্কো রক্ষা করতে বাম শ্রমিক সংগঠন সিআইটিউ ছিল মূখ্য ভূমিকায়।

রুগ্ল ইস্কো কারখানার উন্নয়নে আন্দোলন শুরু হয়েছিল আশির দশকে। পাঁচটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও অফিসার্স অ্যাসোসিয়েশনের যৌথ মঞ্চ ‘ইস্কো বাঁচাও কমিটি’-এর আহ্বায়ক ছিলেন বাম শ্রমিক নেতা চন্দ্রশেখর মুখার্জি। ২০০৬ সালের ২৪ ডিসেম্বর ইস্কো আধুনিকরণ-সম্প্রসারণ ঘোষণার দিন বার্নপুরে আসা তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের অনুষ্ঠানে যখন চলছে তখন ইস্কো আন্দোলনের সেনাপতি চন্দ্রশেখর মুখার্জি শয্যাশায়ী। তিনি কাঁপাকাঁপা হাতে আমন্ত্রণপত্র গ্রহণ করেছিলেন।

সেই উৎসবের শেষে IISCO modernization victory day

অনুষ্ঠান শেষে মনমোহন সিং ফিরে গেছেন। চলে গেছেন প্রিয়রঞ্জন দাসমুন্সি, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সাংসদ বংশোগোপাল চৌধুরীসহ অতিথিরা। বাঙালি শিল্পপতি স্যার বীরেন মুখার্জির বিখ্যাত চাটার্ড বিমানের পাশ দিয়ে হাসি হাসি মুখে ধুলো উড়িয়ে ফিরে চলেছে শ্রমিক-জনতার ঢল। আমার সহযাত্রী আরও দুই বরিষ্ঠ সাংবাদিকের সঙ্গে ফিরছি। হঠাৎ দেখা ‘কয়লা মাফিয়া’ বলে চর্চিত কালে সিংয়ের সঙ্গে। তার মুখেও মুচকি হাসি। খানিক গল্পগাছায় কালে সিং হিসেব কষে সটান বলে দিল এবার তার লেনদেন কত বাড়বে। এও এক দৃশ্য। যে যার মতো সবাই খুশি!

মনমোহিনী দিনটা এরকমই ছিল।

Bharat: The modernization of the IISCO steel plant in Burnpur marked a significant victory for the “Save IISCO” movement. Celebrated on December 24, 2006, this event brought relief and hope to thousands of workers and the industrial city.

The post বাম নিয়ন্ত্রিত মনমোহিনী ভাষণে হাসলেন ইস্কোর শ্রমিকরা, হিসেব কষল কয়লা মাফিয়া! appeared first on Kolkata24x7.

শত্রু মোকাবিলায় আধুনিকীকরণে জোর দিলেন নতুন সেনাপ্রধান মনোজ পান্ডে
দায়িত্ব দিয়েই বাহিনীতে সংস্কারের ওপর জোর দিলেন দেশের নতুন সেনাপ্রধান (Army Chief) মনোজ পান্ডে (Manoj Pandey)। রবিবার তিনি বলেন, সেনাবাহিনীর অপারেশনাল এবং কার্যকরী দক্ষতা বাড়ানোর জন্য সংস্কার ও পুনর্গঠনের প্রয়োজন আছে। এ বিষয়ে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন।

দেশের নতুন সেনাপ্রধানকে এদিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখানেই নতুন সেনাপ্রধান বলেন, ভূ-রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে। এই মুহূর্তে সেনাবাহিনীর সামনেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। বাহিনীর বিভিন্ন বিভাগের মধ্যে আরও বেশি সমন্বয় গড়ে তুলে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। সবার আগে দেশের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা দরকার। আমার পূর্বসূরিরা যে কাজ শুরু করেছিলেন সেই কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তেছে আমার কাঁধে। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে গেলে বাহিনীর আধুনিকীকরণের প্রয়োজন।

একই সঙ্গে তিনি বলেন, বিভিন্ন ধরনের সমস্যা মোকাবিলায় সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। বাড়াতে হবে সেনার সংখ্যা। আজকে প্রায় সব দেশের হাতেই রয়েছে অত্যাধুনিক ও শক্তিশালী যুদ্ধাস্ত্র। দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে আমাদেরও একই ধরনের যুদ্ধাস্ত্র মজুত করতে হবে। সেনাবাহিনীতে নতুন প্রযুক্তির অন্তর্ভুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য সেনাবাহিনীতে সংস্কার প্রয়োজন।

সেনা প্রধান বলেন, শুধু বর্তমানের কথা ভাবলে চলবে না। ভবিষ্যত নিয়ে সবার আগে চিন্তা করতে হবে। ভবিষ্যতের জন্য বাহিনীকে তৈরি থাকতে হবে।

পূর্বতন মনোজ মুকুন্দ নারাভানের স্থলাভিষিক্ত হয়েছেন মনোজ পান্ডে। আগামী দুই বছর তিনি দেশের সেনা প্রধানের পদে থাকবেন। সেনাপ্রধান হওয়ার আগে ফেব্রুয়ারি থেকেই তিনি দেশের সহকারি সেনাপ্রধান হিসেবে কাজ করছিলেন।

The post শত্রু মোকাবিলায় আধুনিকীকরণে জোর দিলেন নতুন সেনাপ্রধান মনোজ পান্ডে appeared first on Kolkata24x7.