Idol Immersion – Kolkata24x7

দুর্গাপুজো শেষে কার্নিভালের পালা: কবে সেজে উঠবে রেড রোড?
কলকাতা: দূর দূরান্ত থেকে বাঙালি সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো উপভোগ করতে আসা মানুষদের জন্য এবার বিশেষ সুখবর। পুজোর পর এবার শুরু হচ্ছে কার্নিভাল, যেখানে দর্শকরা আবারও দেখার সুযোগ পাবেন সব প্রতিমা।

প্রতিমা নিরঞ্জন কবে?

রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাটে ২, ৩ ও ৪ অক্টোবর প্রতিমা নিরঞ্জনের অনুষ্ঠান হবে। তারপর ৫ অক্টোবর রেড রোডে অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়োজিত কার্নিভাল। কলকাতার এবং রাজ্যের মানুষ আগের বছরগুলোতে ভিড়ে অনেক প্রতিমা দেখার সুযোগ পাননি; তাই এবার কার্নিভালকে ‘শেষ সুযোগ’ হিসেবে দেখছেন অনেকে।

২০১৫ সালে ইউনেস্কো বাঙালির এই দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দেয়। সেই স্বীকৃতির পর থেকে উৎসবের আয়োজন ক্রমশ আরও বড় ও মনোমুগ্ধকর হয়ে উঠেছে। প্রতি বছর রেড রোডে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকেন, বিদেশি অতিথিরাও অংশ নেন। এবারও একই উদযাপন পরিকল্পনা করা হয়েছে।

পুজো কমিটিগুলিকে আর্থিক সহায়তা Durga Puja Carnival Date

রাজ্য সরকার পুজো কমিটিগুলির জন্য আর্থিক সহায়তা বাড়িয়েছে। ৩১ জুলাই নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত সভায় প্রত্যেক স্বীকৃত পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ফায়ার লাইসেন্স ও অন্যান্য সরকারি পরিষেবার ফি বাতিল, এবং কলকাতার সিইএসসি বিদ্যুতের ক্ষেত্রে ৮০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে।

রাজ্যের খরচ

পশ্চিমবঙ্গজুড়ে প্রতি বছর প্রায় ৪৫ হাজার দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৪৩ হাজার পুজো জেলায়-জেলায় হয়, আর কলকাতা পুলিশ এলাকায় হয় প্রায় ৩ হাজার পুজো। এত বড় আয়োজনকে সচল রাখতে রাজ্যের ব্যয় হয় কয়েকশো কোটি টাকা।

শ্রদ্ধা, আনন্দ ও উৎসবের মিলনস্থল এবারও কার্নিভাল। পুজো শেষ হতেই মানুষের মনে প্রশ্ন জাগেছে—‘কার্নিভাল কবে?’—এবার উত্তর পাওয়া গেল। ৫ অক্টোবর রেড রোডে অনুষ্ঠিত এই উৎসবমুখর কার্নিভাল যেন সব দর্শকের জন্য একসঙ্গে আনন্দের নতুন সুযোগ।

The post দুর্গাপুজো শেষে কার্নিভালের পালা: কবে সেজে উঠবে রেড রোড? appeared first on Kolkata24x7.

Taki: দুই বাংলার প্রতিমা বিসর্জন দেখতে হোটেল গুলিতে বুকিং শেষ
পুজোর পাঁচটা দিন আনন্দে কাটানোর পর অনেকেই চলে যান টাকিতে প্রতিমা নিরঞ্জন দেখতে। বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তের এই বিসর্জন দেখতে যে শুধুই যে এরাজ্যের বাসিন্দারা আসেন তা নয়! ভিন্ন রাজ্য ছাড়াও ভিড় জমান বিদেশি পর্যটকরাও। টাকিতে দুই বাংলার প্রতিমা বিসর্জন দেখতে লাগে দারুণ! আর তার আগেই হোটেল গুলিতে ইতিমধ্যে বুকিং শেষ হয়ে গিয়েছে।

টাকিতে শান্তিপূর্ণ বিসর্জনের জন্য ইছামতি নদীর তীরে জিরো পয়েন্টে বসিরহাট পুলিশ জেলা ও টাকি পৌরসভার সহযোগিতায় বিএসএফ ও বিজিবির যৌথ ফ্লাগ মিটিং হয়েছে। এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে দুই বাংলার প্রতিমা নিরঞ্জন হবে ২৪শে অক্টোবর ইছামতিতে ১২টা থেকে ৫টা পর্যন্ত।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ইছামতি নদীতে নিয়ম মেনে জমিদার বাড়ি ও বারোয়ারী ক্লাবগুলোর প্রতিমা নিয়ে নৌকা নামবে। দর্শনার্থীরা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করবে না। বৈঠকে ছিলেন টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ফারুক গাজী, হাসনাবাদের এসডিপিও দেবরাজ ঘোষ, আইসি কৃষ্ণেন্দু ঘোষ। পাশাপাশি বিএসএফের পক্ষ থেকে ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার দলজিত সিংহ ও বাংলাদেশের বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকরা ছিলেন।

The post Taki: দুই বাংলার প্রতিমা বিসর্জন দেখতে হোটেল গুলিতে বুকিং শেষ appeared first on Kolkata24x7.