goalless draw – Kolkata24x7

একাধিক সুযোগ হাতছাড়া! কিরগিজস্তানের বিপক্ষে হতাশাজনক ড্র ভারতীয় দলের
২১ জুন হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল (India U-23 ) দল কিরগিজ রিপাবলিকের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। এই ম্যাচের আগে, ব্লু কোল্টসরা তাজিকিস্তানের বিপক্ষে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-৩ ব্যবধানে পরাজিত হয়েছিল।

এদিনের ম্যাচে ভারতের প্রধান কোচ নৌসাদ মুসা প্রথম একাদশে আটটি পরিবর্তন আনেন। আগের ম্যাচ থেকে কেবল তিনজন রক্ষণভাগের খেলোয়াড়—প্রমভীর, বিকাশ ইউমনাম এবং অভিষেক সিং টেকচাম তাদের জায়গা ধরে রাখতে সক্ষম হন। তবে পরিবর্তনের কারণে ম্যাচের শুরুটা ভারতের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে।

কিরগিজ রিপাবলিক প্রথম ত্রিশ মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণে ছিল। তারা অনেক বেশি আক্রমণাত্মক খেলা উপহার দেয়। ভারতীয় দল উইঙ্গারদের মাধ্যমে কিছু খণ্ড খণ্ড আক্রমণের চেষ্টা চালায়। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে ভারত ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে এবং ছন্দ খুঁজে পেতে শুরু করে।

৩৮ মিনিটে পার্থিব সুন্দর একটি শক্তিশালী শট নেন, যা কিরগিজ গোলরক্ষক চোমোএভ সুলতান দক্ষতার সঙ্গে রক্ষা করেন। এরপর ৪৪ মিনিটে একটি ফ্রি-কিকে তিনি আবার কিরগিজ রক্ষণকে বিপদে ফেলেন, যেখানে সুলতান আবারও ডাইভিং সেভ করে ভারতকে গোলবঞ্চিত করেন।

প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে, বিভিন মোহানান ডান দিক থেকে একটি দুর্দান্ত ক্রস করেন, যা পেনাল্টি বক্সে ফাঁকা থাকা প্রমভীরের মাথায় লাগে। দুর্ভাগ্যজনকভাবে, তার হেড বলটি ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে কোচ মুসা বেশ কয়েকটি পরিবর্তন করেন। কিন্তু আবারও কিরগিজ রিপাবলিক দ্রুতগতির ফুটবল খেলে ম্যাচের দখল নেয়। ভারতের খেলোয়াড়রা কিছুটা সময় নিয়ে নিজেদের ছন্দে ফেরে।

খেলার পরবর্তী সময়ে পরিবর্তিত খেলোয়াড় ম্যাকার্টন লুইস নিকসন মাঝমাঠে প্রভাব বিস্তার করতে শুরু করেন। তাঁর সঙ্গে সুহেল আহমেদ ভাটের লিঙ্ক-আপ খেলা কিরগিজ রক্ষণভাগে চাপ তৈরি করে। ৬৯ মিনিটে ম্যাকার্টনের পাস থেকে সুহেল গোল করলেও, অফসাইডের কারণে তা বাতিল হয়।

এর এক মিনিট পর কিরগিজ খেলোয়াড় এরমেকভ বাইবোল একটি দূরপাল্লার শট নেন, কিন্তু ভারতীয় গোলরক্ষক সাহিল তা সহজেই ধরে ফেলেন। ৭৮ মিনিটে ম্যাকার্টন ও সুফাইল আবারও একসাথে একটি আক্রমণ গড়ে তোলেন, কিন্তু ম্যাকার্টনের শট বারের উপর দিয়ে চলে যায়।

ম্যাচের একেবারে শেষ দিকে, সাহিল একটি দারুণ ডাইভ দিয়ে টোকটোনালিয়েভ নুরসুলতানের শট বাঁচান। শিভালদোও শেষ মুহূর্তে একটি সুযোগ পান, কিন্তু গোলরক্ষক তা প্রতিহত করেন।

এই ড্র ভারতের জন্য মানসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ নতুন ও তরুণ খেলোয়াড়দের দিয়ে দলটি গড়ে উঠছে। কোচ মুসা স্পষ্ট করেছেন, এই ধরনের ম্যাচগুলোতে পারফরম্যান্স ও ছন্দ খোঁজাই মূল লক্ষ্য, আর সেই জায়গায় ভারতীয় দল অনেকটাই সফল।

The post একাধিক সুযোগ হাতছাড়া! কিরগিজস্তানের বিপক্ষে হতাশাজনক ড্র ভারতীয় দলের appeared first on Kolkata24x7.

মহামেডানের বিরুদ্ধে নয়জনে পয়েন্ট পেল ইস্টবেঙ্গল, খুলল খাতা
অবশেষে ইন্ডিয়ান সুপার লিগে খাতা খুলল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সল্টলেক স্টেডিয়ামে পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিংয়ের মুখোমুখি হয়েছিল অস্কার ব্রুজনের ছেলেরা। নির্ধারিত সময়ের শেষে গোলশূন্য ফলাফলে শেষ হল এই ম্যাচ। যারফলে আইএসএলে টানা ছয়টি ম্যাচ হারের পর পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। বলাবাহুল্য, মরসুমের এই তৃতীয় ডার্বির প্রথমার্ধ শেষ হওয়ার আগেই জোড়া লাল কার্ড দেখতে হয়েছিল লাল-হলুদ ব্রিগেডকে। যা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা ছিল সকলের কাছে।

প্রতিপক্ষ দলের তুলনায় পরিস্থিতির বিপরীতে থেকে ও অনবদ্য লড়াই করেন আনোয়ার আলি’রা। যারফলে নয়জনে ফুটবল খেলে ও পয়েন্ট নিশ্চিত হয়ে যায় মশাল ব্রিগেডের। অপরদিকে, ফ্রাঙ্কা থেকে শুরু করে ফানাই কিংবা অ্যালেক্সিস গোমেজের মতো ফুটবলাররা গোলের মুখ খুলতে ঘনঘন আক্রমণ করলেও বারংবার আটকে যেতে হয় ইস্টবেঙ্গলের জমাট বাঁধানো রক্ষণে। প্রতিপক্ষের তুলনায় বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে ফুটবল খেলে ও পয়েন্ট নষ্ট করায় কিছুটা হলেও হতাশ আন্দ্রে চেরনিশভ।

হিসাব অনুযায়ী এদিন ইস্টবেঙ্গলের হোম ম্যাচ থাকলেও প্রথম থেকেই দাপিয়ে খেলতে থাকে মহামেডান। ম্যাচের প্রথম কোয়ার্টারে সাদা-কালো ফুটবলারদের দাপটে যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল হিজাজি মাহের’রা। তবে সময়ের সাথে সাথেই প্রতিআক্রমণে উঠে আসতে শুরু করে মশাল ব্রিগেড। নাওরেম মহেশ সিং থেকে শুরু করে গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকসের একি পরে আক্রমণে গোলের সুযোগ তৈরি হলেও সেটি কাজে লাগানো সম্ভব হয়নি। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই তুল্যমূল্য লড়াই চলতে থাকে দুই প্রধানের মধ্যে।

কিন্তু প্রথমার্ধের তৃতীয় কোয়ার্টারে জোড়া লাল কার্ডে বদলে যায় গোটা পরিস্থিতি। তবুও ঠান্ডা মাথায় খেলোয়াড়দের নির্দেশ দিতে থাকেন কোচ অস্কার ব্রুজন‌‌‌। প্রথমার্ধে অমীমাংসিত ফলাফলের পর দ্বিতীয়ার্ধ থেকেই যথেষ্ট রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে লাল-হলুদ। তবে সুযোগ বুঝে প্রতি আক্রমণে উঠে আসতে ভোলেননি সাউল ক্রেসপো থেকে শুরু করে মাদিহ তালালরা। তবে নির্ধারিত নব্বই মিনিটের পর রেফারির তরফে অতিরিক্ত দশ মিনিট খেলা পরিচালনা করা হলেও কোনও বদল আসেনি ম্যাচের ফলাফলে।

The post মহামেডানের বিরুদ্ধে নয়জনে পয়েন্ট পেল ইস্টবেঙ্গল, খুলল খাতা appeared first on Kolkata24x7.

সুযোগ হাতছাড়া ব্লু-টাইগার্সদের, অমীমাংসিত ভারত-কুয়েত ম্যাচ
শেষ হল ভারত-কুয়েত (India-Kuwait) হাইভোল্টেজ ম্যাচ। নির্ধারিত সময়ের শেষে গোলশূন্য ফলাফলে শেষ হল এই খেলা। যা নিয়ে কিছুটা হলেও হতাশ সকলে। আসলে আজ শুরু থেকেই একাধিকবার গোলের সহজ সুযোগ তৈরি করেছিল ভারতীয় দলের ফুটবলাররা‌। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাদের পক্ষে। অপরদিকে, ভারতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন সুনীল ছেত্রী।

আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় থাকতে দেখা গিয়েছিল ভারতীয় দলের অধিনায়ককে। মাঝমাঠ থেকে যতবারই আক্রমণ সংগঠিত হয়েছে প্রতিপক্ষের রক্ষনভাগে চাপ বাড়াতে দেখা গিয়েছে ছেত্রীকে। প্রথমার্ধের পাশাপাশি দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ আসলেও তা ফিনিশ করা সম্ভব হয়নি। তবে প্রতি আক্রমণে উঠতে ভোলেনি প্রতিপক্ষ ফুটবল দল।

প্রথমার্ধে ব্লু-টাইগার্সদের দাপট থাকলেও দ্বিতীয়ার্ধের একাধিক সময় ভারতীয় দলের রক্ষনভাগে হানা দেয় আল হাজেরির কুয়েত দল। তবে গুরপ্রীত সিং সিন্ধুর দক্ষ হাতের দৌলতে একাধিকবার পতন রোধ করা সম্ভব হয়ে দাঁড়ায়। নাহলে আজ যথেষ্ট চাপে পড়তে হত ইগর স্টিমাচের ছেলেদের।

The post সুযোগ হাতছাড়া ব্লু-টাইগার্সদের, অমীমাংসিত ভারত-কুয়েত ম্যাচ appeared first on Kolkata24x7.

Mohammedan SC: এল না জয়, ফের রিয়াল কাশ্মীরের কাছে আটকে গেল মহামেডান
আবারও আইলিগে আটকে গেল মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। এবারও প্রতিপক্ষ ছিল শক্তিশালী রিয়েল কাশ্মীর। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ কাশ্মীরের বুকে আইলিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান। নির্ধারিত সময় শেষে গোলশূন্য থাকে ম্যাচের ফলাফল।

যা নিঃসন্দেহে হতাশ করেছে দলের সমর্থকদের। তবে এই ম্যাচে ড্র করেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল সাদা-কালো ব্রিগেড। বর্তমানে ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। অর্থাৎ বাকিদের থেকে ৯ পয়েন্টের তফাৎ রয়েছে বাকিদের। তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে শ্রীনিধি ডেকান এফসি।

বলাবাহুল্য, আজ ম‌্যাচের শুরু থেকেই অনেকটা সক্রিয় থেকেছে দুই শক্তিশালী দল। উভয়ের তরফ থেকে ঘনঘন আক্রমণ শানানো হলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষে। প্রথমার্ধের শেষে গোলের মুখ খোলা কারুর পক্ষে সম্ভব না হলেও পরবর্তীতে অর্থাৎ ম্যাচের দ্বিতীয়ার্ধ থেকেই আক্রমণ শানাতে শুরু করে এডে হার্নান্দেজ থেকে শুরু করে অ্যালেস্কিজরা। আক্রমণ প্রতি আক্রমণে দুই দলের ফুটবলাররা উঠে আসলেও জমাট বাঁধানো রক্ষনভাগে বারংবার আটকে যেতে হয় সকলকে। তাই পয়েন্ট ভাগাভাগি করেই শহরে ফিরতে হচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাবকে।

আগামী ৩০ মার্চ তাদের লড়াই করতে হবে বারানসীর ইন্টারকাশি ফুটবল ক্লাবের বিপক্ষে।‌ এখন সেই ম্যাচ জিতেই নিজেদের পুরোনো ছন্দে ফিরতে চাইছে ময়দানের এই প্রধান।‌ সেক্ষেত্রে পয়েন্ট তালিকায় বাকিদের থেকে আরও অনেকটাই এগিয়ে যাবে ব্ল্যাক প্যান্থার্সরা।

The post Mohammedan SC: এল না জয়, ফের রিয়াল কাশ্মীরের কাছে আটকে গেল মহামেডান appeared first on Kolkata24x7.

World Cup Qualifiers: অমীমাংসিত ফলাফলে শেষ হল ভারত-আফগানিস্তান ম্যাচ
অনবদ্য পারফরম্যান্স করেও এল না জয়। গোলশূন্য থাকল ম্যাচের ফলাফল। নির্ধারিত সূচি অনুযায়ী দামাক স্টেডিয়ামে প্রতিবেশী দেশ আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের যোগ্যতা (World Cup Qualifiers) অর্জন পর্বের ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল। শেষ পর্যন্ত গোলের মুখ খোলা সম্ভব হলনা কারুর পক্ষেই। উভয় দলের তরফ থেকেই গোল করার সুবর্ণ সুযোগ এলেও তা আদতে ফিনিশ করা হয়নি।

যা নিয়ে কিছুটা হলেও হতাশ দেশের ফুটবলপ্রেমী মানুষেরা। আগামী ২৬ শে মার্চ আফগানিস্তানের বিপক্ষে ফের ম্যাচ খেলতে নামবে ব্লু-টাইগার্সরা। যেটি আয়োজিত হবে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। এখন সেদিকেই নজর রয়েছে সকলের। এই ম্যাচে জয় পেলে পরবর্তীতে অনেকটাই সুবিধা হবে সুনীল ছেত্রীদের।

উল্লেখ্য, আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় ছিল ভারতীয় দলের ফুটবলাররা। প্রথমার্ধের পাশাপাশি দ্বিতীয়ার্ধে ও বজায় ছিল সেটি। ম্যাচের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় আকাশ মিশ্রার ক্রস থেকে গোল করার সুযোগ চলে এসেছিল ইগর স্টিমাচের ছেলেদের কাছে। কিন্তু পরবর্তীতে তা কাজে লাগাতে পারেননি বিক্রম প্রতাপ সিং। নাহলে অনায়াসেই এক গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারত ভারত। তবে সেখানেই শেষ নয় এরপর খেলা যত এগিয়েছে ততই চাপ বাড়ানোর চেষ্টা করেছে ভারতীয় ফুটবলাররা। এমন পরিস্থিতিতেই ফাউল করে বসেন দীপক টাংড়ি।‌

পরবর্তীতে আকাশ মিশ্রা এবং বিক্রম প্রতাপ সিংয়ের মতো ফুটবলারদের বসিয়ে বাগান অধিনায়ক শুভাশিস বসু ও ব্রান্ডন ফার্নান্ডেজকে আনেন কোচ ইগর স্টিমাচ। কিন্তু তাও প্রতিপক্ষের রক্ষনভাগ ভেঙে গোলের মুখ খোলা সম্ভব হয়নি। তারপর নাওরেম মহেশ সিংয়ের মতো ফুটবলারদের নামিয়ে চাপ বাড়ানোর চেষ্টা করা হলেও কাজের কাজ সেরকম কিছুই হয়নি।

The post World Cup Qualifiers: অমীমাংসিত ফলাফলে শেষ হল ভারত-আফগানিস্তান ম্যাচ appeared first on Kolkata24x7.

I-League: আইজলের কাছে আটকে গেল মহামেডান
শনিবার আরজি স্টেডিয়ামে আই লীগ (I-League) ২০২৩-২৪ এ আইজল এফসি অফ কালার মহামেডান স্পোর্টিংকে (Mohammedan Sporting Club) আটকে গিয়েছে। ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। একের পর এক সুযোগ হাতছাড়া করে পয়েন্ট হারানোর জন্য আফসোস করতে হয় মহমেডানকে। পয়েন্ট খোয়ালেও এখনও লীগ ক্রম তালিকার শীর্ষে রয়েছে কলকাতার অন্যতম প্রধান দল। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল কাশ্মীর এফসির থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে মহামেডান স্পোর্টিং। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট এখন ২৮।

শুরু থেকেই মহমেডান স্পোর্টিংকে একটু খাপছাড়া দেখাচ্ছিল। গোল করার জন্য প্রয়োজনীয় সব কিছু করার চেষ্টা করেছিল তারা। বল দখলে দাপট, রক্ষণে শক্তিশালী পারফরম্যান্স এবং সবচেয়ে বড় কথা, মাঝমাঠ পুরোপুরি নিজেদের দখলে রাখার চেষ্টা করেছিল দল। প্রতিপক্ষের তুলনায় ধারেভারে এগিয়ে ছিল সাদা কালো ব্রিগেড।

খেলার এই ধারা দ্বিতীয়ার্ধেও অব্যাহত ছিল। মহামেডান বল দখলে আধিপত্য বিস্তার করেছিল, সুযোগ তৈরি করেছিল, কিন্তু আইজলের জালে বল জড়াতে পারেনি। অন্যদিকে, হোম টিম কেবল কাউন্টার অ্যাটাকের ওপর নির্ভর করে মাঠে নেমেছিল এদিন। রক্ষণ মজবুত রেখে প্রতি আক্রমণে গোল তুলে নেওয়ার চেষ্টা করেছিল আইজল।

An entertaining ninety minutes ends in a stalemate. ????#JaanJaanMohammedan ????????#BlackAndWhiteBrigade ???????? #ILeague ???? #IndianFootball ⚽ #AFCMDSP ⚔ pic.twitter.com/FojQmTZRWX

— Mohammedan SC (@MohammedanSC) February 10, 2024

ম্যাচ ড্র হওয়ায় খুশি হবে আইজল। ম্যাচ অমীমাংসিত থাকায় দুই দলই পেয়েছে এক পয়েন্ট করে।

The post I-League: আইজলের কাছে আটকে গেল মহামেডান appeared first on Kolkata24x7.

I-League Clash: চার্চিলের বিপক্ষে এবার আটকে গেল সাদা-কালো ব্রিগেড
গত আইলিগ (I-League) ম্যাচে নামধারী এফসির বিপক্ষে জয় আসলেও এবার গোয়ার দাপুটে ফুটবল দল চার্চিল ব্রাদার্সের (Churchill Brothers FC Goa) বিপক্ষে আটকে গেল মহামেডান (Mohammedan SC)। নির্ধারিত সময়ের শেষে গোলশূন্য থাকে ম্যাচের ফলাফল। যা নিয়ে হতাশ দলের সমর্থকরা। তবে আজকের এই ম্যাচের পর ও দশ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আইলিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। আগামী ২৪ ডিসেম্বর নেরোকা এফসির মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং ক্লাব। এখন সেদিকেই নজর সকলের। তবে আজ আটকে গেলেও আইলিগের মতো ফুটবল টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত থেকেছে ডেভিডরা।

আরও পড়ুন:  Youth League: ট্রেনে-বাসে চেপে জাতীয় লিগ খেলতে গিয়েও জিতল কলকাতার ছেলেরা

উল্লেখ্য, গত ম্যাচে জয় পাওয়ার পর আজকের ম্যাচ নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল দলের ফুটবলাররা। সেইমতো আজ শুরু থেকেই আক্রমণ করতে করতে প্রতিপক্ষের রক্ষনভাগে ঝড় তুলতে থাকে সাদা-কালো ফুটবলাররা। কিন্তু কিছুতেই গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না তাদের পক্ষে। পাল্টা আক্রমণ করতে ছাড়েনি গোয়ার এই দাপুটে ফুটবল দল। তবে রক্ষনভাগ ও যথেষ্ট সক্রিয়তা দেখাতে থাকে চেরনিশভের ছেলেরা। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ আসতে থাকে দুই দলের ফুটবলাররা। কিন্তু ফিনিশের অভাবে পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয় তাদের।

তবে এসবের মাঝেই সকলের নজর রয়েছে মহামেডানের তরুণ তারকা ডেভিড লালাসাঙ্গার দিকে। শোনা যাচ্ছিল, জানুয়ারির পরেই নাকি মহামেডান ছেড়ে অন্য দলে যোগ দেবেন তিনি। কিন্তু সেই নিয়ে এখনো পর্যন্ত জানা যায়নি চূড়ান্ত কিছু।

The post I-League Clash: চার্চিলের বিপক্ষে এবার আটকে গেল সাদা-কালো ব্রিগেড appeared first on Kolkata24x7.

East Bengal: মুম্বইয়ের বিপক্ষে অনবদ্য লড়াই লাল-হলুদের, খুশি সকলেই
পাঞ্জাব ম্যাচের পর এবার মুম্বইয়ের (Mumbai City FC) সাথে ও পয়েন্ট ভাগাভাগি করল ইস্টবেঙ্গল (East Bengal)। যা দেখে অনেকটাই তৃপ্ত হবে দলের সমর্থকরা। আজকের এই ড্র করার দরুণ নয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে থাকল ইস্টবেঙ্গল। তার ঠিক উপরেই রয়েছে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসি।

তবে পরের ম্যাচ জিতলেই সেই স্থানে উঠে আসতে পারবে লাল-হলুদ। তবে আজকের এই ম্যাচে দলের ফুটবলারদের পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছে সকলের। তবে গোলের সুযোগ খুব একটা কাজে না আসলেও দাঁতে দাঁত চেপে দলের ফুটবলারদের লড়াই যথেষ্ট নজর কেড়েছে সমর্থকদের। এক কথায় বলতে গেলে আক্রমণভাগ থেকে শুরু করে মাঝমাঠ হোক কিংবা রক্ষনভাগ। সব ক্ষেত্রেই মুম্বাইয় দলের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা।

উল্লেখ্য, এই ম্যাচের আগেই কলকাতায় সাংবাদিক বৈঠক করে দলের তিন পয়েন্ট পাওয়ার ব্যাপারে যদি আশাবাদী থাকতে দেখা গিয়েছিল স্প্যানিশ কোচ কুয়াদ্রাতকে। পাশাপাশি দলের ফুটবলারদের আত্মবিশ্বাসের কথা ও উল্লেখ করেছিলেন তিনি। যার প্রতিফলন ধরা দিয়েছে আজকের ম্যাচে। মূলত অ্যাওয়ে ম্যাচ হলেও খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল অনবদ্য। তারকা ফুটবলার হিজাজী মাহের থেকে শুরু করে গোলরক্ষক প্রভসুখান সিং গীলের অনবদ্য সেভের দরুণ এ যাত্রায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার সুযোগ পেল কলকাতা ময়দানের এই প্রধান। যার দরুণ দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠে অনেকটাই আত্মবিশ্বাসের সাথে খেলতে নামতে পারবেন মহেশরা।

FT| Although we couldn’t break the deadlock, the boys were solid and resolute against the hosts at the Mumbai Football Arena! ????????

All eyes on #EBFCOFC now! ✊#MCFCEBFC #JoyEastBengal #EastBengalFC #ISL10 pic.twitter.com/SFCQk8rWkY

— East Bengal FC (@eastbengal_fc) December 16, 2023

পরবর্তী ম্যাচে এবার সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসির মুখোমুখি হতে হবে ইমামি ইস্টবেঙ্গল দলকে। এখন সেই ম্যাচের দিকেই নজর থাকবে সকলের। বলাবাহুল্য, দিন কয়েক আগেই ময়দানের আরেক প্রধান মোহনবাগান সুপারজায়ান্টসকে পরাজিত করে এএফসি কাপ থেকে ছিটকে দিয়েছিল ওডিশা। তারপর আইএসএলের ম্যাচে ও এগিয়ে থেকে ড্র। লড়াই যে অনেকটাই কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না।

The post East Bengal: মুম্বইয়ের বিপক্ষে অনবদ্য লড়াই লাল-হলুদের, খুশি সকলেই appeared first on Kolkata24x7.

Indian Super League: দুর্বল পঞ্জাবের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল
দাপুটে পারফরম্যান্স করেও এবার জয় এলোনা মশাল ব্রিগেডের। যারফলে, পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হল কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের। পূর্ব নির্ধারিত সূচী অনুসারে এবারের ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) নয়া ফুটবল দল পঞ্জাব এফসির মুখোমুখি হতে হয়েছিল লাল-হলুদ ব্রিগেডকে (East Bengal vs. Punjab FC)। নির্ধারিত সময়ের শেষে গোলশূন্য থাকে ম্যাচের ফলাফল। যা নিয়ে হতাশ সকলেই। গত ম্যাচে ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স করে জয় পাওয়ার সুবাদে আজ শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী থেকেছিল ময়দানের এই প্রধান। কিন্তু গোটা ম্যাচ জুড়ে দাপিয়ে খেললেও গোলের অভাব ব্যাপকভাবে ভুগিয়ে গেল তাদের।

আরও পড়ুন: Mumbai City FC: মুম্বই সিটির দায়িত্ব পেয়েই চ্যালেঞ্জ নিলেন নয়া কোচ ক্র্যাটকি

উল্লেখ্য, ম্যাচ জুড়ে দাপিয়ে খেলার পাশাপাশি প্রতিপক্ষের রক্ষনভাগে ও সময় বিশেষে কাঁপুনি ধরিয়ে দিতে দেখা গিয়েছিল মহেশদের। কিন্তু গোলের অভাব যথেষ্ট ভোগালো সকলকে। মাঝে একবার দলের ফুটবলারদের তরফ থেকে কিন্তু তাতে কর্নপাত করেননি ম্যাচ রেফারি। নাহলে হয়ত বদলাতে পারত ম্যাচের পরিস্থিতি।

আরও পড়ুন:  Letter Against Referee: রেফারি ক্রিস্টাল জনের বিরুদ্ধে মোহনবাগানের চিঠি!

তবে পরবর্তী সময় প্রতিপক্ষ দলের অভেদ্য ডিফেন্সে সম্পূর্ণ ভোঁতা হয়ে গিয়েছিল কুয়াদ্রাতের আপফ্রন্ট। যার দরুণ মিস পাসের পাশাপাশি পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হল তাদের। বর্তমানে আট ম্যাচে নয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে স্থান পেলেও তাদের ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে বেনোলিকের নর্থইস্ট।

FT| We fought extremely hard, but couldn’t break the deadlock.

We’ll come back stronger for #MCFCEBFC!#EBFCPFC #JoyEastBengal #EastBengalFC #ISL10 #LetsFootball pic.twitter.com/unBYnvB6rp

— East Bengal FC (@eastbengal_fc) December 9, 2023

আগামী ১৬ই ডিসেম্বর আইএসএলে অন্যতম শক্তিশালী দল মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল। দলের বর্তমান পারফরম্যান্সের নিরিখে এই ম্যাচের জন্য কার্যত বুকে হাত দিয়ে খেলা দেখতে বসতে হতে পারে লাল-হলুদ সমর্থকদের।

The post Indian Super League: দুর্বল পঞ্জাবের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল appeared first on Kolkata24x7.

NextGen Cup: ফের ধাক্কা, এবার বেঙ্গালুরুর কাছে আটকে গেল মোহনবাগান
আজ নেক্সটজেন কাপে (NextGen Cup) গ্রুপের শেষ ম্যাচে ফের আটকে গেল মোহনবাগান (ATK Mohun Bagan) সূচি অনুযায়ী আজ বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) মুখোমুখি হয়েছিল রিকি-সুহেলরা। নির্ধারিত সময়ের শেষে গোলশূন্য ভাবে শেষ হল ম্যাচ। প্রথম ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্টহ্যামের সঙ্গে ড্র করেছিল মোহনবাগান। সবার আশা ছিল দ্বিতীয় ম্যাচ থেকে হয়ত ঘুরে দাঁড়াবে দল। তবে সে আশা ও পূরন হয়নি।

গতবারের চ্যাম্পিয়ন স্টেলেনবশের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল তাদের। মনে করা হয়েছিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় দিয়ে হয়ত গ্রুপ স্টেজ শেষ করবে সবুজ-মেরুন। তাও সম্ভব হল না। ম্যাচে একাধিক গোলের সুযোগ এলে ও তা কাজে লাগাতে পারল না কোনো পক্ষ। যারফলে, মাত্র ১ পয়েন্ট নিয়েই সন্তষ্ট থাকতে হল দুই শিবিরকে।

আজকের এই ম্যাচ ড্র করার দরুণ তিন ম্যাচ খেলে মাত্র দুই পয়েন্ট নিয়েই খুশি থাকল সবুজ-মেরুন। এক্ষেত্রে গ্রুপের চারটি দলের মধ্যে তৃতীয় স্থান অধিকার করার ফলে টুর্নামেন্টের পঞ্চম স্থানের জন্য প্লে অফের লড়াই করার সুযোগ পাবে বাগান ব্রিগেড। অপরদিকে গ্রুপের দুই ম্যাচ হারার ফলে আশা অনেকটাই ক্ষীন বেঙ্গালুরু এফসি।

The post NextGen Cup: ফের ধাক্কা, এবার বেঙ্গালুরুর কাছে আটকে গেল মোহনবাগান appeared first on Kolkata24x7.