dispute – Kolkata24x7

মনমোহন স্মৃতিসৌধ বিতর্ক: ‘বাবার মৃত্যুতে শোক সভাটুকু হয়নি’, একহাত প্রণব-কন্যা শর্মিষ্ঠার
Pranab’s daughter dig at Congress

কলকাতা: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকের ছায়া কংগ্রেসের অন্দরে৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ নির্মাণ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে বিতর্ক দানা বঁধেছে৷ মাল্লিকার্জুন খাড়্গে চিঠি লিখলেও প্রস্তাবের কারণ রাজঘাটে মনমোহনের শেষকৃত্যের অনুমতি দেয়নি কেন্দ্রীয় স্বরষ্ট্র মন্ত্রক৷ তাঁর শেষকৃত্য হচ্ছে লালকেল্লার পিছনে নিগমবোধ ঘাটে৷ এরই মাঝে কংগ্রেস সভাপতির প্রস্তাবের সমালোচনায় সরব হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা। তিনি বললেন, প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে শোকজ্ঞাপনও করেননি কংগ্রেস নেতৃত্ব৷ সেই কথা স্মরণ করেই ক্ষোভ উগড়ে দিলেন তিনি৷ ( Pranab’s daughter dig at Congress)

শোকসভা পর্যন্ত হয়নি Pranab’s daughter dig at Congress

প্রণব-কন্যা জানান, তাঁর বাবার মৃত্যুর পর কংগ্রেসের এক শীর্ষ নেতা তাঁকে ডকে বলেছিলেন যে, দেশের রাষ্ট্রপতির প্রয়াণে ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে শোকজ্ঞাপনের রীতি কংগ্রেসে নেই। এই যুক্তি অর্থহীন বলেই মন্তব্য শর্মিষ্ঠার। প্রণব-কন্যার দাবি, তাঁর বাবার ডায়েরি দেখে তিনি জানতে পেরেছিলেন, প্রাক্তন প্রেসিডেন্ট কে আর নারায়ণনের প্রয়াণের পর ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে শোকসভার আয়োজন করেছিল কংগ্রেস। সেই শোকবার্তা লিখেছিলেন স্বয়ং প্রণব মুখোপাধ্যায়৷ শর্মিষ্ঠা এ প্রসঙ্গে বলেন, ‘‘বাবার ডায়েরিতে লেখা রয়েছে, আরকে নারায়ণের মৃত্যুর পর কংগ্রেস একটি শোক সভা ডেকেছিল, আর বাবাই সেই শোকবার্তা প্রস্তুত করেছিলেন।’’

মনমোহন ভারতরত্ন পাওয়ারও যোগ্য Pranab’s daughter dig at Congress

মনমোহন সিংয়ের জন্য স্মৃতিসৌধ নির্মাণের কংগ্রেসের দাবিকে সমর্থন জানিয়েই শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বলেন, ‘‘মনমোহন সিংয়ের জন্য একটি স্মৃতিসৌধ তৈরি করা একেবারেই সঠিক সিদ্ধান্ত। এটা তাঁর প্রাপ্য৷ তিনি ভারতরত্ন পাওয়ারও যোগ্য৷ বাবা রাষ্ট্রপতি থাকাকালীনই তাঁকে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। হয়তো কোনও কারণে, যা এখানে বলার প্রয়োজন নেই।’’

প্রাক্তন কংগ্রেস নেতা সি আর কেশবনের একটি পোস্ট উদ্ধৃত করে শর্মিষ্ঠা বলেছেন, গান্ধী পরিবারের বাইরে থাকা কংগ্রেস নেতাদের কীভাবে অবজ্ঞা করা হয়েছে। ড. সঞ্জয় বারুর লেখা বহুলচর্চিত বই ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর একটি অংশের কথাও উল্লেখ করেছেন প্রণব-কন্যা। যেখানে লেখা রয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের স্মৃতিসৌধও বানায়নি কংগ্রেস।

স্মৃতিসৌধ বিতর্ক Pranab’s daughter dig at Congress

নিগমবোধ ঘাটে মনমোহনের শেষকৃত্য নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব৷ জয়ারাম রমেশ এটিকে ‘‘ইচ্ছাকৃতভাবে অবমাননা’’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘‘দেশের জনগণ বোঝে না কেন ভারতের সরকার একজন বিশিষ্ট নেতা, যাঁর বৈশ্বিক মর্যাদা রয়েছে, তাঁর জন্য উপযুক্ত স্মৃতিসৌধ স্থানের ব্যবস্থা করতে পারে না।’’

বিজেপির পাল্টা অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাওয়ের জন্য স্মৃতিসৌধ নির্মাণে ব্যর্থ কংগ্রেস৷ বিজেপি মুখপাত্র সি আর কেশভন বলেন, ‘‘কংগ্রেস কখনোই নরসিমহা রাওয়ের জন্য স্মৃতিসৌধ তৈরি করেনি, তারা ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালে রাওয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মৃতিসৌধ প্রতিষ্ঠা করেন।’’

Bharat: Congress mourns former PM Manmohan Singh‘s passing. Dispute arises over memorial location as Home Ministry denies Rajghat. Congress President Kharge’s proposal criticized by Pranab Mukherjee’s daughter, Sharmistha, highlighting past inconsistencies.

The post মনমোহন স্মৃতিসৌধ বিতর্ক: ‘বাবার মৃত্যুতে শোক সভাটুকু হয়নি’, একহাত প্রণব-কন্যা শর্মিষ্ঠার appeared first on Kolkata24x7.

মনমোহন সিং-এর স্মৃতিসৌধ হবে, জায়গা দেবে কেন্দ্র, জানিয়ে দিল শাহী মন্ত্রক
নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর স্মৃতিসৌধ তৈরি করা হোক, আর্জি জানিয়েছে কংগ্রেস৷ কিন্তু এখানেও বিতর্ক৷ কোথায় জায়গা দেওয়া হবে, তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন৷ মনমোহন স্মৃতিসৌধ নিয়ে কংগ্রেস-বিজেপি বিবাদের মধ্যেই বিবৃতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানিয়ে দিল, মনমোহনের স্মৃতিসৌধ তৈরির জন্য জায়গা দেওয়া হবে।তবে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য কিছুটা সময় লাগবে। স্বরাষ্ট্র মন্ত্রক বলছে, আগে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হোক৷ (Manmohan Singh memorial)

মনমোহন সিং স্মৃতিসৌধ Manmohan Singh memorial

প্রাক্তন প্রধানমন্ত্রীদের ক্ষেত্রে দেখা গিয়েছে, যেখানে তাঁদের শেষকৃত্য করা হয়েছে, সেখানেই পরবর্তীতে গড়ে উঠেছে স্মৃতিসৌধ। মনমোহন সিং-র ক্ষেত্রেও তেমনটাই করা হোক৷ এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়্গে৷ কিন্তু সেই চিঠি পাওয়ার পর কেন্দ্রের তরফে কোনও সাড়া মেলেনি বলেই দাবি জানায় কংগ্রেস৷ শুরু হয় বিতর্ক৷ বেলায় অবশ্য জানা যায়, আজ, শনিবার বেলা পৌনে ১২টার সময় লালকেল্লার পিছন দিকে নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহ সিং-এর শেষকৃত্য সম্পন্ন হবে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তের নাখুশ কংগ্রেস৷ কেন্দ্রের এই সিদ্ধান্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য তাঁদের৷

শাহী মন্ত্রকের বিবৃতি Manmohan Singh memorial

মনমোহন স্মৃতিসৌধ নিয়ে বিতর্কের মাঝেই শুক্রবার রাতে আসে শাহী মন্ত্রকের বিবৃতি৷ সেখানে জানানো হয়, কংগ্রেস সভাপতি মনমোহন সিং-এর স্মৃতিসৌধ তৈরির জন্য জায়গার চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। তাঁর সেই আবেদন গ্রহণ করেছে সরকার। এ বিষয়ে মনমোহন সিং-এর পরিবার এবং খড়্গের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ শেষকৃত্যের পর একটি ট্রাস্ট গঠন করা হবে৷ সেই ট্রাস্টের হাতেই দেওয়া হবে স্মৃতিসৌধ নির্মাণের দায়িত্ব৷

নিগমবোধ ঘাট শ্মশানে শেষকৃত্যে Manmohan Singh memorial

কিন্তু, নিগমবোধ ঘাট শ্মশানে মনমোহন সিং-এর শেষকৃত্যের সিদ্ধান্তে আপত্তি তুলেছে কংগ্রেসের। কারণ, এর আগে দেশের কোনও প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য এই শ্মশানে হয়নি৷ কংগ্রেস চেয়েছিল যমুনার তীরে রাজঘাটের আশপাশের কোনও জমিতে মনমোহনের শেষকৃত্যের অনুমতি দেওয়া হোক৷ এখানেই রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটলবিহারী বাজপেয়ীদের স্মৃতিসৌধ৷  নিগমবোধ ঘাট স্মৃতিসৌধ নির্মাণের জন্য উপযুক্ত নয় বলেই দাবি কংগ্রেসের।

Bharat: Congress requests a memorial for former PM Manmohan Singh, sparking a dispute with BJP over the location. The Home Ministry confirms a site will be provided after funeral rites. Congress expresses dissatisfaction with the decision.

The post মনমোহন সিং-এর স্মৃতিসৌধ হবে, জায়গা দেবে কেন্দ্র, জানিয়ে দিল শাহী মন্ত্রক appeared first on Kolkata24x7.

Steve Herbots: মোহনবাগানের জেতা ম্যাচে বিস্ফোরক অভিযোগ
ফের উঠল বিস্ফোরক অভিযোগ, এবারেও সেই রেফারির অভিযোগ। মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan’s Super Giant) জিতলেও রেফারির বিতর্কিত সিদ্ধান্ত পিছু ছাড়ল না। অভিযোগ তুলেছেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের (United Sports Club) বিদেশি কোচ স্টিভ হারবর্টস (Steve Herbots)।

আরও পড়ুন: Mohammed Shami: খেলার সবথেকে বড় পুরস্কার পেতে চলেছেন বাংলার শামি!

আগামীকাল থেকে শুরু হয়েছে দেশের অনূর্ধ্ব ১৭ যুব প্রতিযোগিতা। প্রথম ম্যাচের মুখোমুখি হয়েছিল মোহন বাগান সুপার জায়ান্ট ও ইউনাইটেড স্পোর্টস ক্লাব। প্রীতম গায়েনের করা একমাত্র গোল জয় নিশ্চিত করে বাগান। পেনাল্টি হাতছাড়া করে সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি ইউনাইটেড স্পোর্টস। এছাড়াও রেফারির একটি সিদ্ধান্তে নিয়ে সামাজিক মাধ্যমে সন্দেহ প্রকাশ করেছেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কোচ।

আরও পড়ুন: Youth League: ইয়ুথ লিগে এবার নয়া চ্যালেঞ্জের মুখে বাগান কোচ, বুধেই প্রথম খেলা

ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিদেশি কোচ স্টিভ হারবর্টস সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, “আমরা প্রথম ম্যাচে ১ গোলের ব্যবধানে হেরেছি, কিন্তু যদি টপ রাইট কর্নারে নেওয়া চমৎকার বাইসাইকেল কিক অদ্ভুতভাবে অনুমোদিত না হত এবং দ্বিতীয়ার্ধে আমরা পেনাল্টি মিস না করতাম তবে ম্যাচটি সম্পূর্ণ ভিন্ন হতে পারত।”

MATCH RESULT @mohunbagansg 1v0 USC

We lose the opening game with 1 goal difference but where the match could have been totally different if a fabulous bicycle kick in the top right corner was not weirdly disallowed and we didn't miss a penalty in the 2nd half. pic.twitter.com/efgKv7DBE0

— Steve Herbots (@HerbotsSteve) December 13, 2023

ম্যাচ শুরু হওয়ার আগে ক্রীড়া সূচি নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, “আমি যতটা শুনেছি, টুর্নামেন্ট দুই মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এক মাসে প্রায় দশটা করে ম্যাচ খেলানো হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে ফেডারেশন এই প্রতিযোগিতার কথা ভেবেছেন। তরুণ প্রতিভা খুঁজে পাওয়ার জন্য এই উদ্যোগ। কিন্তু এতো কম সময়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করা হলে ফেডারেশন কি এই লক্ষ্যে পৌঁছতে সফল হবে?”

The post Steve Herbots: মোহনবাগানের জেতা ম্যাচে বিস্ফোরক অভিযোগ appeared first on Kolkata24x7.

সোমবারের মধ্যে টাকা না দিলে…নাপিতের পাওনা বাকি রেখে বিপাকে ক্রিকেট তারকা
চুল কেটে নাকি টাকা দেননি জাতীয় দলের উইকেটরক্ষক। ঘটনায় বেজায় চটেছেন নাপিত। তারকা ক্রিকেটারকে দিলেন চরম সময়, যাকে বলে ডেডলাইন। অস্ট্রেলিয়ার তারকা উইকেটরক্ষক অ্যালেক্স কেরি চুল কাটার পর টাকা না দিয়েই সেলুন ছেড়ে চলে গেছেন বলে অভিযোগ ইংল্যান্ডের লীডসের এক নাপিত। আদম মাহমুদ সরাসরি জানিয়েছেন, টাকা তাকে দিতেই হবে। চলতি অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার এই উইকেটর ক্ষককে পাওনা ৩০ পাউন্ড দিতে বলেছেন তিনি।

৩৯ বছর বয়সী আদম মাহমুদ অভিযোগ করেছেন, নগদ টাকা না থাকায় ক্যারি পরে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মাহমুদ তাতে রাজি হয়েছিলেন। কিন্তু টাকা এখনও পাননি বলে অভিযোগ। আদৌ পাবেন কি না সে ব্যাপারে নাপিতের মনে রয়েছে সংশয়। লর্ডসে দ্বিতীয় টেস্টে জনি বেয়ারস্টোকে বিতর্কিতভাবে স্ট্যাম্প করার পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন ক্যারি।

অ্যাডাম বলেন, মার্নাস লাবুশেন, ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা প্রাপ্য অর্থ সঙ্গে সঙ্গে দিয়েছিলেন। কিন্তু ক্যারি তা করেননি। আদমের দাবি, ‘আমরা সেলুন বন্ধ করার ঠিক আগে তারা সবাই ওনারা ভিতরে এসেছিলেন। আমরা তাদের চুল কেটেছি এবং তাদের সাথে বেশ ভালো সময় কাটিয়েছিলাম। আমরা কার্ড গ্রহণ করি না।

এদিকে ক্যারি টাকা ছাড়াই এসছিলেন, ওনার কাছে ক্যাশ ছিল না। তিনি চাইলে সেলুন থেকে বেরিয়ে পাঁচ মিনিটের মধ্যে তার হোটেল থেকে টাকা নিয়ে আসতেই পারতেন। কিন্তু তিনি সেটা করলেন না। ধার রেখে বেরিয়ে গেলেন। এখনও আমি আমার প্রাপ্য পেলাম না। তিনি হয়তো টাকা দেওয়ার কথা একেবারে ভুলেই গিয়েছেন। সোমবারের মধ্যে টাকা না দিলে আমি সত্যি অখুশি হবো।’

The post সোমবারের মধ্যে টাকা না দিলে…নাপিতের পাওনা বাকি রেখে বিপাকে ক্রিকেট তারকা appeared first on Kolkata24x7.

ATK Mohun Bagan: নাইটদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল মোহনবাগান, জারি বিশেষ বিবৃতি
গতকাল কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে সবুজ-মেরুন জার্সি পরে খেলতে নামে লখনউ সুপার জায়ান্টস। মূলত, মোহনবাগানের ঐতিহ্য ও আইএসএল জয় কে সম্মান জানিয়ে এমন পরিকল্পনা নিয়েছিল লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেইমতো সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও মোহনবাগান (ATK Mohun Bagan) সমর্থকরা তাদের জার্সি পড়ে মাঠে ঢোকার চেষ্টা করতেই দেখা দেয় বিপত্তি। সেই নিয়েই আজ, রবিবার মোহনবাগান ক্লাবের তরফ থেকে জারি করা হয় বিশেষ বিবৃতি।

এক্ষেত্রে লখনউ খেলোয়াড়রা সবুজ-মেরুন জার্সি পড়ার ফলে বাড়তি উন্মাদনা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তাই অভিযোগ উঠতে শুরু করল যে লখনউ সবুজ-মেরুন জার্সি পরে খেলতে পারলে বাগান সমর্থকরা কেন সেই জার্সি পড়ে মাঠে আসতে পারবেন না? যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাগান সচিব দেবাশীষ দত্ত।

এক্ষেত্রে কলকাতার এই প্রধানের তরফ থেকে জানানো হয় যে সমর্থকদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে কেকেআর ম্যানেজমেন্ট। সেইসাথে বাগান সমর্থকদের আবেগে ও আঘাত করা হয়েছে। এক্ষেত্রে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে বাগান সচিব বলেন, গত ১৯৯০ সাল থেকে বিশ্বকাপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মোহনবাগানের জার্সি পড়ে খেলা দেখতে গিয়েছি। তবে কোথাও কোনো বাধা দেওয়া হয়নি। এক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট যা করেছে, তাতে ক্লাবের সম্মানহানি হয়েছে।

Press Release.#MohunBagan #Mariners #MBAC #MohunBaganAthleticClub #JoyMohunBagan #PressRelease #Press pic.twitter.com/iQfbfH5T3P

— Mohun Bagan (@Mohun_Bagan) May 21, 2023

যারফলে, কেকেআর ম্যানেজমেন্টের উপর ক্ষোভে ফুঁসছে বাগান সমর্থকরা। তবে সবুজ-মেরুন পোশাক পড়ে গেলেই যে মাঠে ঢুকতে বাধা দেওয়া হয় তেমনটা একেবারেই নয়। এক্ষেত্রে সবুজ-মেরুন পোশাকের উপর মোহনবাগানের লোগো থাকলে মাঠে ঢুকতে বাধা দেওয়া হতে থাকে। এক্ষেত্রে মোহনবাগানের একটি ফ্যান ক্লাব সঞ্জীব গোয়েঙ্কা কে ধন্যবাদ জানিয়ে মিছিল করে ইডেন ঢোকার চেষ্টা করলে তাদের আটকে দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয় মোহনবাগানের পতাকা ও স্কার্ফ নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না তারা। শেষ পর্যন্ত পতাকা ও স্কার্ফ বাইরে রেখেই মাঠে ঢুকতে হয় সমর্থকদের।

The post ATK Mohun Bagan: নাইটদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল মোহনবাগান, জারি বিশেষ বিবৃতি appeared first on Kolkata24x7.

North Dinajpur: চোপড়ায় চা-বাগানের পাতা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ
বাগানের পাতা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) চোপড়া থানার হাপতিয়াগছ এলাকায় ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের জেরে উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন।

তাদের মধ্যে ৭ জনকে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। স্থানীয় আমবাড়ি এলাকার বাসিন্দা হোপনা কিসকু’র অভিযোগ, তার বাগানে এদিন সকালে পাতা তুলতে গেলে স্থানীয়দের একাংশ বাধা দেন। তাদের লোকজনকে মারধর করা হয়। তাঁদের দুজন জখম হয়েছেন।

অন্যদিকে, আদিবাসী সেঙ্গেল অভিযানের চোপড়া ব্লক সভাপতি সরকার মুর্মুর পালটা অভিযোগ, এলাকায় একটি বাগান নিয়ে সমস্যা চলছে। সেখানে জমি ও কাজ হারানোর আশঙ্কায় শ্রমিকদের একাংশ ঘাটি গেড়ে বসেছে। এদিন ওই বাগানে বহিরাগতদের একাংশ পাতা তুলতে আসলে ঝামেলা বাধে। এই ঘটনায় তাদের ৫ জন জখম হয়েছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

The post North Dinajpur: চোপড়ায় চা-বাগানের পাতা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ appeared first on Kolkata24x7.

Taiwan: তাইওয়ানকে ‘ঘিরে ফেলার মহড়া’ করছি আমরা, চিনের দাবিতে প্রবল আলোড়ন
৭০টি চিনা যুদ্ধবিমান ও ১১টি যুদ্ধ জাহাজ ঘুরছে। তাইওয়ানের এমন দাবির পর চিন দিল আলোড়ন ফেলা প্রতিক্রিয়া। বেজিং জানিয়েছে, তা়ইওয়ানকে ঘিরে ফেলার মহড়া চালানো হচ্ছে।

বিবিসির খবর, তাইওয়ান ঘিরে তৃতীয় দিনের মতো চলছে চিনের সামরিক মহড়া। এর জেরে চরম উত্তেজনা। সোমবার চিন বলেছে, তারা তাইওয়ানকে ‘ঘিরে ফেলার মহড়া’ চালাচ্ছে। তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, চিনা ইস্টার্ন থিয়েটার কমান্ড সামরিক মহড়া অব্যাহত রেখেছে।

চিনের সরকারি সংবাদ মাধ্যমে বলা হয় এই মহড়ায় দূরপাল্লার রকেট, নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, যুদ্ধবিমান, বোমারু বিমান, জ্যামার সহ আরও অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

চিন এই মহড়ার নাম রেখেছে ‘জয়েন্ট সোর্ড’। চিনের যুদ্ধজাহাজ পিংটন দ্বীপের কাছে অবস্থান নিয়েছে। চিনের এই দ্বীপটি তাইওয়ানের সবচেয়ে কাছে। ফলে তাইওয়ান জুড়ে প্রবল আতঙ্ক। প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, চিম কী করছে তার ওপর নজর রাখা হচ্ছে।

The post Taiwan: তাইওয়ানকে ‘ঘিরে ফেলার মহড়া’ করছি আমরা, চিনের দাবিতে প্রবল আলোড়ন appeared first on Kolkata24x7.

যাত্রী তোলাকে কেন্দ্র করে বাস-টোটোর বিবাদে বন্ধ একাধিক রুট
News Desk: যাত্রী তোলাকে কেন্দ্র করে বাস ও টোটোর মধ্যে বিবাদ। সেই বিবাদ পৌঁছায় হাতাহাতিতে। তারপরই বন্ধ হয়ে গেল বাস। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা-২ জয়পুরে। সূত্রের খবর, যাত্রী তোলা নিয়ে জয়পুর থানার সাবগাছতলা এলাকায় জয়পুর-বাগনান রুটির একটি বাসের সাথে একটি টোটোর ড্রাইভারের তুমুল বচসা হয়। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় বাগনান-জয়পুর রুটের বাস চলাচল। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাসে ডিউটি করে জয়পুর মোড় থেকে কাঁকরোলের গ্রামে বাড়ি ফিরছিলেন সংশ্লিষ্ট রুটের এক বাস চালক। সেই সময় তার উপর চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতি। তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আহত বাস ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকেই জয়পুর-বাগনান রুটের বাস বন্ধ করে দেন বাস মালিক, ড্রাইভার ও কন্ডাকটররা। পাশাপাশি, হাওড়া-ঝিকিরা রুটেরও বাস বন্ধ করে দেন বাসকর্মীরা। হঠাৎ বাস বন্ধের জেরে সমস্যায় পড়েন বহু যাত্রী।

এদিকে রাজ্যে পেট্রোল–ডিজেল সেঞ্চুরি করেছে। স্বাভাবিকভাবেই বেসরকারি বাস বিপাকে পড়েছে। একই ভাড়ায় এভাবে দিনের পর দিন টানা সম্ভব নয় বলে পরিবহণমন্ত্রীকে চিঠি পর্যন্ত দিয়েছেন বাস–মালিক সংগঠনের কর্তারা। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৮ জুনের পর পশ্চিমবঙ্গে বাস ভাড়া বাড়েনি। সেখানে লাগাতার বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। তাতে হিমসিম খাচ্ছেন বাস–মালিকরা। অনেকেই বাস রাস্তায় নামানো পর্যন্ত বন্ধ করে দিয়েছেন।

এই পরিস্থিতিতে এখন চাপ পড়ছে সরকারি বাসের উপর। কিন্তু লোকসান মেনে নিয়ে তাঁরাও কতদিন বাস চালাতে পারবেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বেসরকারি বাস–মালিকদের বক্তব্য, ভাড়া না বাড়লে বাস বন্ধ পুরোপুরি হয়ে যাবে। তাই ভাঁইফোটার পর বাস–মালিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। এই বিষয়ে তিনি বলেন, ‘‌পেট্রোল–ডিজেলের দাম বাড়ছে। তাতে বাস–মালিকদের সত্যিই সমস্যা হচ্ছে। এইদিকটা দেখতে হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি ভাঁইফোটার পর বাস–মালিকদের নিয়ে বৈঠকে বসব।’‌

The post যাত্রী তোলাকে কেন্দ্র করে বাস-টোটোর বিবাদে বন্ধ একাধিক রুট appeared first on Kolkata24x7.