discrimination – Kolkata24x7

দেশের মাটিতে শেষ ম্যাচ মেসির! ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা সহ ৫ দেশ
আন্তর্জাতিক ফুটবল মানেই কোটি কোটি দর্শকের উন্মাদনা, আবেগ এবং প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু এই খেলার মধ্যে যদি ঢুকে পড়ে বর্ণবৈষম্য বা বৈষম্যমূলক আচরণ? তখনই হস্তক্ষেপ করে ফিফা। ঠিক এমনটাই ঘটেছে এবার। জুন মাসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলিতে সমর্থকদের বর্ণবৈষম্যমূলক আচরণের (Discrimination and Racist) অভিযোগে ছয় দেশের ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ফিফা (FIFA)। শাস্তির তালিকায় রয়েছে মেসির (Lionel Messi) দেশ আর্জেন্টিনা (Argentina), আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া এবং বসনিয়া-হার্জেগোভিনা।

সবচেয়ে বড় শাস্তি আলবেনিয়ার

ছয় দেশের মধ্যে সবচেয়ে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে আলবেনিয়া। ৭ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন জাতীয় সঙ্গীতের সময় গ্যালারিতে গোলযোগ এবং আপত্তিকর বার্তা ছড়ানোর অভিযোগে ফিফা আলবেনিয়ার ফুটবল ফেডারেশনকে ১,৬১,৫০০ সুইস ফ্রাঙ্ক (প্রায় ২ লক্ষ ডলার) জরিমানা করেছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৭৬ লক্ষ টাকারও বেশি।

আলবেনিয়া ও সার্বিয়ার রাজনৈতিক সম্পর্কে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে। ২০১৪ সালে বেলগ্রেডে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে ড্রোন দিয়ে ‘গ্রেটার আলবেনিয়া’ লেখা পতাকা মাঠে ফেলা হয়েছিল, যা ঘিরে ম্যাচে দাঙ্গা বেধে যায়। সেই ঘটনার প্রেক্ষাপটে এবারও গ্যালারির আচরণকে অত্যন্ত গুরুতর বলে চিহ্নিত করেছে ফিফা। ফলে আগামী ১১ অক্টোবরের ফিরতি ম্যাচ ঘিরেও বাড়তি নজরদারি থাকবে।

আর্জেন্টিনার ওপরও কড়া জরিমানা

১০ জুন বুয়েনস আইরেসে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বর্ণবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ১,২০,০০০ সুইস ফ্রাঙ্ক (১ লক্ষ ৪৯ হাজার ডলার) জরিমানা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় এটি প্রায় ১ কোটি ৩১ লক্ষ টাকার সমান। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও গ্যালারিতে বেশ কিছু দর্শকের আচরণে ফিফা চিন্তিত। ফুটবল বিশেষজ্ঞদের মতে, এই জরিমানা শুধু অর্থনৈতিক শাস্তি নয়, বরং আর্জেন্টিনার মত বড় ফুটবল জাতির জন্য এক কড়া বার্তা।

চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়াকেও শাস্তি

৫ জুন আর্জেন্টিনার বিপক্ষে পরাজিত হওয়া চিলির ফুটবল ফেডারেশনকেও একই অভিযোগে ১,১৫,০০০ সুইস ফ্রাঙ্ক (১ লক্ষ ৪৩ হাজার ডলার) জরিমানা করা হয়েছে। এর পরদিন ৬ জুন পেরুর বিপক্ষে ম্যাচে কলম্বিয়ান সমর্থকদের আচরণও তীব্র নিন্দার মুখে পড়ে। জরিমানা হয়েছে ৭০,০০০ সুইস ফ্রাঙ্ক (৮৭ হাজার ডলার)।

অন্যদিকে, ১০ জুন অ্যান্ডোরার বিপক্ষে খেলা সার্বিয়াকে ৫০,০০০ সুইস ফ্রাঙ্ক (৬২ হাজার ডলার) এবং সান মেরিনোর মুখোমুখি বসনিয়া-হার্জেগোভিনাকে ২১,০০০ সুইস ফ্রাঙ্ক (২৬ হাজার ডলার) জরিমানা করা হয়েছে। ফিফা জানিয়েছে, শুধু বর্ণবৈষম্য নয়, অন্যান্য নিয়ম লঙ্ঘনের অভিযোগও এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে।

ফিফার তরফে জানানো হয়েছে, এই শাস্তিমূলক পদক্ষেপগুলি কেবল মাত্র ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং ভবিষ্যতে এমন আচরণের পুনরাবৃত্তি রুখতে এক কড়া বার্তা। বর্ণবৈষম্য এবং যেকোনও ধরনের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে ফিফা। মাঠের খেলায় শৃঙ্খলা ও সম্মান বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।

FIFA fines Lionel Messi’s Argentina and five other countries for the racist behaviour of fans pic.twitter.com/CtmNnnFbTT

— The Tatva (@thetatvaindia) September 4, 2025

Lionel Messi Argentina and 5 other federations fined by FIFA due to discrimination and racist abuse

The post দেশের মাটিতে শেষ ম্যাচ মেসির! ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা সহ ৫ দেশ appeared first on Kolkata24x7.

গৃহবন্দি করব বিজেপি নেতাদের, বাঁকুড়া থেকে হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির
কলকাতা: ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে ভাষা প্রতিবাদ আন্দোলন। সেই মঞ্চ থেকেই ফের উত্তাপ ছড়াল রাজ্য রাজনীতিতে। বাঁকুড়ার জয়পুরে রবিবার একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতাদের গৃহবন্দি করে রাখার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল (TMC BJP house arrest threat)। পাল্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়েছে বিজেপি।

রবিবার জয়পুরে আয়োজিত ভাষা প্রতিবাদ আন্দোলনের সভায় কৌশিক বলেন, “ভিন রাজ্যে যদি কোনও বাঙালি শ্রমিকের উপর অত্যাচারের ঘটনা ঘটে, তাহলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এ রাজ্যের বিজেপি নেতাদের বাড়ির সামনে ব্যারিকেড করে তাঁদের গৃহবন্দি করে রাখা হবে।” তিনি আরও জানান, “আমরা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাব। বাংলার মানুষের নিরাপত্তা রক্ষায় তৃণমূল সর্বদা পাশে থাকবে।”

এই মন্তব্য ঘিরে স্বভাবতই চড়তে থাকে রাজনৈতিক পারদ। কৌশিক বটব্যাল পরে ব্যাখ্যা করে বলেন, কোনও উসকানিমূলক উদ্দেশ্য নয়, মানুষের রোষেই বিজেপি নেতারা গণতান্ত্রিকভাবে ঘেরাও হতে পারেন। তাঁর মতে, ভাষা ও প্রবাসী বাঙালিদের সম্মান রক্ষায় এই প্রতিবাদ স্বাভাবিক।

তবে এই বক্তব্যকে ঘিরে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, “তৃণমূল এখন রাজনৈতিক বাজার গরম করতে এসব মন্তব্য করছে। ক্ষমতা থাকলে দেখাক কীভাবে আমাদের গৃহবন্দি করে। বাংলার মানুষ সব দেখছে।”

রাজনীতির মাঠে এই ধরনের ‘গৃহবন্দি হুঁশিয়ারি’কে শাসকদলের রাজনৈতিক হুমকি হিসেবেই দেখছে বিরোধীরা। তবে তৃণমূল নেতৃত্বের তরফে এই মন্তব্যকে সম্পূর্ণ ব্যক্তিগত মত বলেই ব্যাখ্যা দেওয়া হয়েছে এখনও পর্যন্ত।

এখন দেখার, রাজ্য রাজনীতিতে এই মন্তব্য আরও কী মাত্রায় প্রভাব ফেলে। ভাষা ও জাতিসত্তার প্রশ্নে উত্তাল বাংলায় ফের একবার উত্তেজনার কেন্দ্রে বাঙালি পরিচয় ও নিরাপত্তার প্রশ্ন।

The post গৃহবন্দি করব বিজেপি নেতাদের, বাঁকুড়া থেকে হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির appeared first on Kolkata24x7.

মমতার চাপেই ইউটার্ন! ‘বাংলাদেশি’ অপবাদে আটক ৩০ শ্রমিককে ছাড়ল হরিয়ানা
চন্ডীগড়: বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ সন্দেহভাজন অনুপ্রবেশকারী হিসেবে ধরে হরিয়ানার ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিকদের। নাগরিকত্বের প্রমাণ চেয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠানো হয়েছিল চিঠিও। তা নিয়ে যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হন, তখন বিষয়টি সামনে আসে দেশজুড়ে। এবার সেই রাজনৈতিক চাপের মুখে ধাপে ধাপে নতি স্বীকার করল হরিয়ানা সরকার ডিটেনশন ক্যাম্পে আটক থাকা ৩০ জন বাংলাভাষী শ্রমিককে অবশেষে মুক্তি দেওয়া হয়েছে (bengali migrant workers release)।

গুরুগ্রাম থেকে মালদহে ফিরবেন

সূত্রের খবর, ওই শ্রমিকরা শিগগিরই গুরুগ্রাম থেকে মালদহের উদ্দেশে রওনা হবেন। এর আগে, গত দুই দিনে হরিয়ানার বিভিন্ন শিবির থেকে মুক্তি পেয়ে চাঁচল ও হরিশ্চন্দ্রপুরে ফিরে এসেছেন আরও ১৫ জন শ্রমিক।

এই ঘটনায় বিজেপি শাসিত হরিয়ানার বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলা ভাষায় কথা বললেই যদি বাংলাদেশি বলে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়, তবে তা বাংলা ও বাঙালির অস্তিত্বের উপর সন্ত্রাস ছাড়া কিছু নয়।” পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, বাংলাভাষীদের উপর ‘অত্যাচার’ কখনও সহ্য করা হবে না।

অনুপ্রবেশকারীদের জায়গা নেই

তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। শনিবার এক্স-এ দেওয়া পোস্টে তিনি লেখেন, “হরিয়ানা বা ভারতের কোথাও অনুপ্রবেশকারীদের জায়গা নেই। দেশের নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা।” তিনি আরও দাবি করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভুল রাজনৈতিক প্রচার করছেন।

কিন্তু রাজনৈতিক যুক্তি-প্রতিযুক্তির মধ্যেই হরিয়ানা সরকারের পদক্ষেপ অনেকটাই অবস্থান বদলের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীর চাপ ও জনমতকে উপেক্ষা করে দীর্ঘদিন শ্রমিকদের আটকে রাখার পর একে একে তাঁদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত একপ্রকার আত্মসমর্পণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বর্তমানে বাংলার বহু শ্রমিক দেশের বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে থাকেন। তাঁদের মধ্যে অনেকে হরিয়ানা, পাঞ্জাব, গুজরাটের মতো রাজ্যে কর্মরত। রাজনৈতিক ও ভাষাগত পরিচয়ের ভিত্তিতে তাঁদের উপর নিপীড়নের ঘটনা সম্প্রতি বাড়ছে বলেই অভিযোগ উঠছে। এই প্রেক্ষিতে এই ঘটনাটি শুধু একক নিপীড়নের ঘটনা নয়, বরং তা বাংলা ভাষা, পরিযায়ী শ্রমিক ও রাষ্ট্রীয় মনোভাবের সংঘাতের প্রতীক হয়ে উঠেছে।

The post মমতার চাপেই ইউটার্ন! ‘বাংলাদেশি’ অপবাদে আটক ৩০ শ্রমিককে ছাড়ল হরিয়ানা appeared first on Kolkata24x7.

অস্ট্রেলিয়ার স্বামিনারায়ণ মন্দিরে হামলা! দেয়ালে লেখা হল ঘৃণার বার্তা
সিডনি: ফের বিদেশের মাটিতে হিন্দু ধর্মস্থানে আঘাত। অস্ট্রেলিয়ার বোরোনিয়া অঞ্চলের স্বামীনারায়ণ মন্দিরে বিদ্বেষমূলক বার্তা লেখা হল দেওয়ালে (Swaminarayan Temple Hate Graffiti)। ‘দ্য অস্ট্রেলিয়া টুডে’-র রিপোর্ট অনুযায়ী, ২১ জুলাই গভীর রাতে এই কাণ্ড ঘটে মেলবোর্নের ওয়াধার্স্ট ড্রাইভে অবস্থিত মন্দির চত্বরে। দেওয়ালে লাল রঙে আঁকা হয়েছে ঘৃণাব্যঞ্জক দেওয়াল চিত্র। শুধু মন্দির নয়, আশপাশের দুটি এশিয়ান রেস্তরাঁয়ও একই ধরনের বার্তা দেখা গিয়েছে।

ঘটনার নিন্দায় সরব হয়েছেন হিন্দু কাউন্সিল অফ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শাখার প্রধান মাকরন্দ ভাগবত। তাঁর কথায়, “আমাদের মন্দির শান্তি, ভক্তি ও ঐক্যের প্রতীক। এই অপমান শুধু এক ধর্মস্থান নয়, আমাদের পরিচয় ও বিশ্বাসের উপর আঘাত।” তিনি আরও জানান, এই মন্দিরে প্রতিদিন প্রার্থনার পাশাপাশি কমিউনিটি মিলন, ভোগ প্রসাদ এবং সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। ভারতীয় বংশোদ্ভূতদের একাধিক প্রজন্ম এই মন্দিরের সঙ্গে যুক্ত।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, মন্দির-সহ বোরোনিয়া ও বেসওয়াটার এলাকার চারটি স্থানে একই ধরনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। পুলিশ বলছে, “২১ জুলাই যে গ্রাফিতির খবর এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

প্রসঙ্গত, এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। চলতি বছরের এপ্রিল মাসেই কানাডার সারে শহরের লক্ষ্মী নারায়ণ মন্দিরে প্রো-খালিস্তান গ্রাফিতি লিখে দেওয়াল নষ্ট করা হয়। স্থানীয় সাংবাদিকের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, রাত তিনটে নাগাদ দু’জন ব্যক্তি দেওয়ালে স্লোগান লেখার পাশাপাশি একটি সিসিটিভি ক্যামেরাও খুলে নিয়ে যায়।

এর আগে কানাডার ভ্যাঙ্কুভারের খালসা দিবান গুরুদ্বারায়ও এই ধরনের খালিস্তানি বার্তা দেওয়ালচিত্রের মাধ্যমে ছড়ানো হয়, যা নিয়ে কানাডার শিখ সম্প্রদায়ের মধ্যেই ক্ষোভের সৃষ্টি হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিদেশে হিন্দু ধর্মস্থানগুলিকে লক্ষ্য করে ঘৃণা-প্ররোচিত হামলা বা ভাঙচুরের ঘটনা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগজনক।

The post অস্ট্রেলিয়ার স্বামিনারায়ণ মন্দিরে হামলা! দেয়ালে লেখা হল ঘৃণার বার্তা appeared first on Kolkata24x7.

‘গোপনে বিজ্ঞপ্তি পাঠিয়েছে কেন্দ্র, বাংলায় কথা বললেই গ্রেফতার,’ বিস্ফোরক মুখ্যমন্ত্রী
কলকাতা: বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি, এমন দাগিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, কেন্দ্রীয় সরকারের এমন ভূমিকার বিরুদ্ধে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতায় এক মিছিল থেকে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “বিজেপি কি দেশের জমিদারি পেয়ে গিয়েছে? যাকে ইচ্ছা জেলে পাঠিয়ে দিচ্ছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি বা রোহিঙ্গা বলে দিচ্ছে। বাংলাদেশ তো আলাদা দেশ, আর রোহিঙ্গারা তো মায়ানমারের নাগরিক। তাহলে আমাদের এখানে এসব কথা কেন?” (mamata banerjees protest rally)

মুখ্যমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গের যেসব নাগরিক দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে যান, তাঁদের আধার, প্যান-সহ সব নথিপত্র থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, “আমাদের ২২ লক্ষ বাংলার মজদুর রয়েছে। তাঁদের দিয়ে কাজ করাবে, আর বাংলায় কথা বললেই জেলে নিয়ে যাবে? ডিটেনশন ক্যাম্পে পাঠাবে? কেন? কোন অধিকারে? পশ্চিমবঙ্গ কি ভারতের অঙ্গ নয়?”

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে, তিনি অন্য ভাষাভাষী মানুষদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছেন, কিন্তু বাঙালিদের উপর অত্যাচার কোনওভাবেই মেনে নেওয়া হবে না। “আমি প্রত্যেক ভারতীয়কে সম্মান করি। কিন্তু বাঙালিদের উপর অত্যাচার হলে, তার বিরুদ্ধে আমি সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াব,” বলেন তিনি।

সবচেয়ে বিস্ফোরক অভিযোগটি ছিল কেন্দ্রীয় সরকারের একটি ‘গোপন’ নির্দেশিকা নিয়ে। মুখ্যমন্ত্রীর দাবি, “ভারত সরকার একটি নোটিফিকেশন করেছে। সেটি আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে সেই নোটিফিকেশন বিজেপি-শাসিত রাজ্যগুলোতে পাঠিয়েছে। সেখানে পরিষ্কার বলা আছে— যাকেই সন্দেহ হবে, বাংলায় কথা বললে, তাকে অ্যারেস্ট করা হবে এবং ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলেও সেই মানুষকেও গ্রেফতার করা হচ্ছে!”

এই ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে একহাত নিতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত ও মর্মাহত এই আচরণে। ভারতবর্ষের মাটিতে এমন বৈষম্য ও নির্লজ্জ আচরণ চলতে পারে না।”

The post ‘গোপনে বিজ্ঞপ্তি পাঠিয়েছে কেন্দ্র, বাংলায় কথা বললেই গ্রেফতার,’ বিস্ফোরক মুখ্যমন্ত্রী appeared first on Kolkata24x7.

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদ, আজ রাজপথে মমতা ও অভিষেক
কলকাতা: বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর একের পর এক হেনস্থার ঘটনার প্রতিবাদে এবার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলার ‘অপরাধে’ শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে জেলে পোরা ও পুশব্যাক করার অভিযোগ ঘিরে উত্তাল বাংলার রাজনীতি। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করবেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (mamata and abhishek attend rally)।

‘বাংলায় কথা বললেই বাংলাদেশি?’ প্রশ্ন মুখ্যমন্ত্রীর

বিধানসভা থেকেই এই ইস্যুতে সরব হয়েছিলেন মমতা। সম্প্রতি অধিবেশনে দাঁড়িয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন, “বাংলায় কথা বললেই কেউ বাংলাদেশি হয়ে যায়?” মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, “ভারত বহু ভাষার দেশ। তাহলে বাংলাভাষাকে কেন্দ্র করে মানুষের পরিচয়কে কেন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে?” তিনি সরাসরি বিজেপির বিরুদ্ধে ভাষার ভিত্তিতে রাজনীতি করার অভিযোগ তোলেন।

বাঙালি হেনস্থার প্রতিবাদে বৃহৎ কৌশল তৃণমূলের

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাঙালি পরিচয় ও মাতৃভাষার প্রতি অপমানের অভিযোগকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস জনমত গঠনের কৌশল নিয়েছে। আজকের মিছিল সেই পরিকল্পনারই অংশ। শুধু কলকাতাই নয়, আজ রাজ্যের বিভিন্ন জেলাতেও প্রতিবাদ মিছিল করবে শাসক দল।

সূত্রের খবর, দিল্লিতেও এই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি নিতে পারে তৃণমূল। বার্তা স্পষ্ট—বাংলা ও বাঙালিদের বিরুদ্ধে অন্য রাজ্যে চলা ‘বৈষম্যের রাজনীতি’ নিয়ে জাতীয় স্তরে আন্দোলন গড়তে চায় জোড়াফুল শিবির।

যেসব রাজ্যে অভিযোগ উঠেছে

অসম, ওডিশা, হরিয়ানা, দিল্লি, ছত্তিসগড়, মহারাষ্ট্র-বিজেপি শাসিত একাধিক রাজ্য থেকে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠে এসেছে সম্প্রতি।

ছত্তিসগড়ে নদিয়ার ৯ জন বাসিন্দাকে বাংলায় কথা বলার কারণে প্রথমে গ্রেফতার, পরে রাজ্যের বাইরে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

মহারাষ্ট্রের পুনেতেও যাঁদের হেনস্থা করা হয়েছে, তাঁদের কাছে আধার কার্ড তো ছিলই, এমনকি সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের পরিচয়পত্রও ছিল, যাতে স্বাক্ষর রয়েছে বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের।

সোশ্যাল মিডিয়াতেও মুখ্যমন্ত্রীর প্রতিবাদ

মুখ্যমন্ত্রী এই ইস্যুতে সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়। লিখেছেন, “বাংলার মানুষ যদি নিজের দেশেই অনাহূত অতিথির মতো আচরণের শিকার হন, তাহলে বাংলা চুপ করে থাকবে না।” আজকের মিছিল থেকেই তিনি এই আন্দোলনের আগামী রূপরেখা ঘোষণা করতে পারেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বার্ষিক সমাবেশের আগে বার্তা

তৃণমূলের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী সোমবার, ২২ জুলাই। তার ঠিক আগেই মুখ্যমন্ত্রীর রাজপথে নামা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। মনে করা হচ্ছে, আজকের কর্মসূচি থেকেই বিজেপি বিরোধী প্রচারের বড় প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

The post বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদ, আজ রাজপথে মমতা ও অভিষেক appeared first on Kolkata24x7.

Bangladesh: স্থানীয় নেতার হাতে ধর্ষিত হিন্দু নারী, রাজপথে বিক্ষোভ, উত্তাল বাংলাদেশ
ঢাকা: বাংলাদেশে ফের হিন্দু নির্যাতনের খবর৷ ইউনূস জমানায় লাগাতার অত্যাচারের শিকার সেদেশের সংখ্যালঘুরা৷ কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঢাকার রাজপথে নেমেছে হাজারো ছাত্রছাত্রী, প্রতিবাদে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ, মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজ। রাজধানীর শাহবাগ, টিএসসি ও প্রেসক্লাব এলাকাজুড়ে দিনভর চলে বিক্ষোভ, যেখানে শিক্ষার্থীরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার দাবিতে স্লোগানে মুখর ছিলেন।

ঘটনাটি ঘটে ২৬ জুন রাতে, কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিট্টা গ্রামে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় এক প্রভাবশালী রাজনীতিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা ফজর আলী (৩৮) রাত দশটার দিকে নির্যাতিতার বাবার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে তাঁকে ধর্ষণ করে। ওই মহিলার স্বামী দেশের বাইরে, দুবাইয়ে কর্মরত। তিনি সন্তানদের নিয়ে বাবা-মায়ের বাড়িতে ছিলেন৷ ‘হরি সেবা’ নামক স্থানীয় উৎসব উপলক্ষে অবস্থান করছিলেন।

রাজনীতিকের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, পুলিশের হাতে গ্রেপ্তার

স্থানীয়দের তৎপরতায় অভিযুক্ত ফজর আলি ধরা পড়েন এবং তাঁকে গণপিটুনির দেওয়া হয়৷ তবে অন্ধকারের সুযোগ নিয়ে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। পরে ৩০ জুন ভোররাতে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে তিনজনকে ধর্ষণের ভিডিও করা ও তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে।

মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু করা হয়েছে। মুরাদনগর থানার ওসি জানিয়েছেন, পুলিশ সক্রিয়ভাবে তদন্ত শুরু করেছে এবং প্রযুক্তি ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় দ্রুত অভিযুক্তদের বিচারের আওতায় আনা হবে।

ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সহিংসতা? উঠছে প্রশ্ন Bangladesh Hindu Persecution

ঘটনাটি শুধু একটি ব্যক্তিক ধর্ষণ নয় এর পেছনে স্পষ্ট একটি ধর্মীয় ও রাজনৈতিক মাত্রাও উঠে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্যাতিতা হিন্দু সম্প্রদায়ের হওয়ায় ঘটনাটি ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পর সংখ্যালঘুদের উপর হিংসা বাড়ছে বলে বিভিন্ন মানবাধিকার সংগঠন বারবার অভিযোগ করে আসছে।

বাংলাদেশের ইতিহাসে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর রাজনৈতিক ছত্রছায়ায় সহিংসতার নজির রয়েছে। এবারও একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে এমন অভিযোগ উঠে আসায় সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নিন্দার ঝড়।

ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ: “নিরাপদ বাংলাদেশ চাই”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে একত্রিত হয়ে একটি ভিডিও বার্তায় বলেন, “একটি স্বাধীন দেশে একজন হিন্দু নারী নিজের বাড়িতে নিরাপদ নন—এটা শুধু একজনের নয়, গোটা জাতির ব্যর্থতা।” তাঁরা ‘প্রতীকী নীরবতা’ থেকে বেরিয়ে এসে সরাসরি বিচার এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা দাবি করেন।

সামাজিক মাধ্যমজুড়ে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীরা হাততালি দিয়ে স্লোগান দিচ্ছেন, “ধর্ষকের বিচার চাই, দলমত নয়, মানবতার জয় চাই!”

সরকার নীরব, উদ্বিগ্ন জনমত

ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও সরকারের শীর্ষ মহল থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি। এই নীরবতায় জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেকেই মনে করছেন, অভিযুক্ত রাজনৈতিক দলের পরিচয়ই হয়তো বিচারপ্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারে।

The post Bangladesh: স্থানীয় নেতার হাতে ধর্ষিত হিন্দু নারী, রাজপথে বিক্ষোভ, উত্তাল বাংলাদেশ appeared first on Kolkata24x7.

এসএসসি’র নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ, হাইকোর্টে মামলা দায়ের
এসএসসি-র সদ্য প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন ২০১৬ সালের চাকরিহারা প্রার্থী লুবানা পারভিন। তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্য সরকার নতুন রুল তৈরি না করেই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। হাইকোর্ট মামলার আর্জি গ্রহণ করেছে। আগামী ৫ জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা।

লুবানা পারভিনের আইনজীবী ফিরদৌস শামিমের দাবি, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তা অনুসারে ২০১৬ সালের প্রক্রিয়ায় সেই বছরের প্রার্থীদের মধ্য থেকেই নিয়োগ করতে হবে এবং সেই সময়কার রুল অনুযায়ী নিয়োগ হওয়া উচিত। অথচ রাজ্য সরকার ২০২৫ সালের নতুন রুল এনে এই প্রক্রিয়া শুরু করেছে, যা পুরোপুরি অবৈধ।

বয়স ও অভিজ্ঞতা সংক্রান্ত ছাড় নিয়েও উঠছে প্রশ্ন

আইনজীবীর আরও দাবি, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল—যেসব প্রার্থী একাধিক পরীক্ষায় বসেছেন, তাঁরা প্রত্যেকবারের জন্য বয়সে ছাড় পাবেন। কিন্তু এসএসসি-র নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একবার মাত্র ছাড় দেওয়া হবে। পাশাপাশি, যাঁদের শিক্ষকতার অভিজ্ঞতা নেই, তাঁদের কোনও নম্বর বরাদ্দ নেই। ফলে তাঁদের সুযোগ কার্যত শূন্য। অন্যদিকে, অভিজ্ঞ প্রার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ নম্বর। এই ব্যবস্থাকে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক বলেই দাবি মামলাকারীর।

নতুন নিয়োগ রুলে কী কী পরিবর্তন? SSC new notification Challenge

নতুন রুল অনুসারে, অ্যাকাডেমিক নম্বর কমিয়ে ৩৫ থেকে ১০ করা হয়েছে৷ লিখিত পরীক্ষার নম্বর বাড়ানো হয়েছে ৫৫ থেকে ৬০৷ ইন্টারভিউর জন্য রাখা হয়েছে ১০ নম্বর৷ নতুনভাবে যুক্ত হয়েছে ‘লেকচার ডেমো’ এবং ‘টিচিং এক্সপেরিয়েন্স’ এর জন্য অতিরিক্ত ১০+১০ নম্বর৷

ফলে যাঁদের শিক্ষকতার অভিজ্ঞতা নেই, তাঁদের পূর্ণ নম্বর পাওয়া অসম্ভব বলেই দাবি মামলাকারীর আইনজীবীর। তাঁর বক্তব্য, “এতে একদল চাকরিহারা প্রার্থী পুরোপুরি বঞ্চিত হচ্ছেন। সুপ্রিম কোর্ট কখনও বলেনি, নতুন করে রুল তৈরি করে এভাবে নম্বর ভাগ করতে। এটা এক ধরনের ঘুরপথে নির্দিষ্ট প্রার্থীদের সুবিধা দেওয়া।”

নতুন বিজ্ঞপ্তির মূল তথ্য

রাজ্য সরকার ৩১ মে’র মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে—

আবেদন শুরু: ১৬ জুন বিকেল ৫টা থেকে (অনলাইন)

লিখিত পরীক্ষা সম্ভাব্য তারিখ: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ

ফল প্রকাশ: অক্টোবরের চতুর্থ সপ্তাহ

প্রার্থীদের বয়সসীমা: ২১–৪০ বছর, (ওবিসি/এসসি/এসটি ও প্রতিবন্ধীদের জন্য ছাড়)

২০১৬ সালের চাকরিহারাদের জন্য বয়সে বিশেষ ছাড়ের কথা উল্লেখ করা হয়েছে৷ তবে বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরুষ প্রার্থীরা মেয়েদের স্কুলে নিয়োগের জন্য বিবেচিত হবেন না।

চূড়ান্ত শুনানি ৫ জুন

১৬ জুন থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া। তার আগেই মামলাকারীর আর্জির শুনানি হবে কলকাতা হাইকোর্টে। মামলার রায়ের উপর নির্ভর করছে এসএসসি-র বহু প্রতীক্ষিত এই নতুন নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ।

West Bengal: SSC’s new recruitment notification faces Calcutta High Court challenge by Lubana Parveen, citing Supreme Court directive violations. She alleges the state ignored a new rule mandate for 2016 candidates, implemented 2025 rules, and introduced discriminatory age/experience criteria. Hearing set for June 5.

The post এসএসসি’র নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ, হাইকোর্টে মামলা দায়ের appeared first on Kolkata24x7.

Political Dispute: গাজীপুরের পর এবার বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র নেতার হেনস্থা
গাজীপুরের চেনা চিত্র এবার দেখা গেলো বরিশালে, বৈষম্য বিরোধী আন্দোলনের এক ছাত্র নেতাকে মারধরের অভিযোগ উঠলো। বহুদিন ধরেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে বিক্ষোভের পরিস্থিতি তৈরী হয়েছে। কিছুদিন আগেই গাজীপুরে হামলা হয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর বাড়িতে। সেখানে মার খেয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। এবার খোদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীদের জামাত বলে অভিযোগ করে ওই ছাত্র নেতাকে মারধর করা হয় বলে জানা গেছে।

এই ঘটনায় রীতিমতো বিষোদ্গার করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখা। তাদের মতে “আন্দোলনের বিপক্ষে মানুষ কথা বলতেই পারেন কিন্তু তার জন্য শারীরিক ভাবে কাউকে হেনস্থা করা যায়না। ” বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলতার অভিযোগ করেছেন। সম্প্রতি তথাকথিত ছাত্র আন্দোলনকারী দের আক্রমণে ৩২ নম্বর ধানমুন্ডি র বাড়ি আজ প্রায় ধ্বংসাবশেষ। ছাত্রদের বিরত হতে বলেন ইউনুস, কিন্তু সন্ত্রাস ছড়ানো ছাত্রদের গ্রেপ্তার না করে আওয়ামী লীগের সদস্যদের গ্রেপ্তার করান তিনি।

রাজনৈতিক বিশ্লেষকরা আরও জানান, গত কিছু সময় ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত-শিবিরের মধ্যে সৃষ্ট উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে, জামাত-শিবিরের বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র নেতারা সরকারের সমর্থন পাচ্ছে এবং এই কারণে তাদের উপর হামলা বাড়ছে। অন্যদিকে, জামাত-শিবির সমর্থকরা সরকারের বিরোধী হিসেবে তাদের অবস্থান ধরে রেখেছে, ফলে একে অপরের মধ্যে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

এ ঘটনায় সরকার এবং রাজনৈতিক দলগুলির মধ্যে নতুন চাপানউতোর সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই ধরনের সহিংসতার ঘটনার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবেন এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তবে, অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন, যদি এই ধরনের সহিংসতা অব্যাহত থাকে, তবে দেশের ছাত্র আন্দোলন এবং সাধারণ জনজীবনে এর প্রভাব পড়তে পারে।

The post Political Dispute: গাজীপুরের পর এবার বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র নেতার হেনস্থা appeared first on Kolkata24x7.

TCS সংস্থার চাকরিতে বৈষম্যের অভিযোগ
বৃহত্তম সফ্টওয়্যার সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) আমেরিকার কিছু কর্মী চাকরির ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলেছে। এই শ্রমিকরা বলছেন যে সংস্থাটি একটি সংক্ষিপ্ত নোটিশ দিয়ে তাদের বরখাস্ত করেছে এবং এর পরে ভারত থেকে H-1B ভিসায় আসা শ্রমিকদের অনেক শূন্য পদে রাখা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, ২০ জনেরও বেশি কর্মী সমান কর্মসংস্থান সুযোগ কমিশনের (EEOC) কাছে অভিযোগ দায়ের করেছেন। এই আমেরিকান আইন প্রয়োগকারী সংস্থা কর্মক্ষেত্রে বৈষম্যকে অবৈধ ঘোষণা করে। এই প্রতিবেদনে বলা হয়েছে যে আমেরিকান কর্মীরা দাবি করেছেন যে TCS তাদের বয়স এবং বর্ণের মতো বৈশিষ্ট্যের ভিত্তিতে লক্ষ্য করে আইন লঙ্ঘন করেছে। তারা বলছেন যে কোম্পানির পদক্ষেপের কারণে, H-1B ভিসায় আমেরিকায় আসা ভারতীয় শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

এই বিষয়ে, কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, “টিসিএস-এর বেআইনি বৈষম্যের অভিযোগ মিথ্যা এবং বিভ্রান্তিকর। মার্কিন যুক্তরাষ্ট্রে সমান সুযোগ নিয়োগকারী হিসাবে কোম্পানির একটি শক্তিশালী ট্র্যাক রেকর্ড রয়েছে।”

গত বছরও টিসিএসে চাকরির বিনিময়ে ঘুষ নেওয়ার কেলেঙ্কারি ফাঁস হয়েছিল। এ ব্যাপারে দুটি হুইসেলব্লোয়ারের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কোম্পানিটি ছয় কর্মীকে বরখাস্ত করেছে এবং ছয়টি স্টাফিং ফার্মকে কালো তালিকাভুক্ত করেছে। কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার এবং চিফ অপারেটিং অফিসারকে লিখেছিলেন যে TCS’র রিসোর্স ম্যানেজমেন্ট গ্রুপের (আরএমজি) প্রধান, ইএস চক্রবর্তী, কয়েক বছর ধরে স্টাফিং সংস্থাগুলির কাছ থেকে কমিশন নিচ্ছেন৷ এই অভিযোগের পর, সংস্থাটি অভিযোগের তদন্তের জন্য TCS প্রধান তথ্য নিরাপত্তা অফিসার, অজিত মেনন সহ তিনজন সিনিয়র এক্সিকিউটিভের একটি দল গঠন করেছিল।

গত মাসে, টিসিএস বলেছিল যে তারা নিয়োগ কমানোর পরিকল্পনা করছে না। তবে চাহিদা অনুযায়ী নিয়োগ দেবে বলে জানিয়েছে সংস্থাটি। TCS-এর চিফ এক্সিকিউটিভ কে কৃত্তিবাসন বলেন, “অর্থনীতির উন্নতি হচ্ছে এবং আরও কাজ করার জন্য আমাদের আরও বেশি লোকের প্রয়োজন হবে। আমরা আমাদের নিয়োগের পরিকল্পনা কমানোর পরিকল্পনা করি না। আমাদের নিয়োগের গতি পরিবর্তন করতে হতে পারে।” কোম্পানিটি তার সবচেয়ে বড় বাজারে সমস্যার সম্মুখীন হচ্ছে।

The post TCS সংস্থার চাকরিতে বৈষম্যের অভিযোগ appeared first on Kolkata24x7.