Disappointed – Kolkata24x7

আইএসএলে ১০টি ম্যাচের মধ্যে সাতটিতেই হার ইস্টবেঙ্গলের, হতাশ সমর্থকরা
আইএসএলে (ISL) ১০টি ম্যাচের মধ্যে সাতটিতেই হেরে গেল ইস্টবেঙ্গল (East Bengal)। আগের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর এ বার ঘরের মাঠে মুম্বই সিটির বিরুদ্ধে হেরে গেল লাল-হলুদ শিবির। হতাশ লাল-হলুদ সমর্থকরা যুবভারতীতে বিপক্ষ দলের জন্য হাততালি দিলেন। প্রশংসায় ভরিয়ে দিলেন মুম্বইয়ের হয়ে জোড়া গোল করা লালেংমাওইয়া রালতকে।

আইএসএলে ইস্টবেঙ্গল এখনও সে ভাবে সাফল্যের মুখ দেখেনি। গত দুই মরসুমে লিগ টেবিলে তলার দিকেই দেখা যেত ইস্টবেঙ্গলকে। এ বছর লিগ টেবিলের মাঝামাঝি থাকলেও দলের খেলা দেখে হতাশ সমর্থকরা। যুবভারতী থেকে ফেরার সময় এক লাল-হলুদ সমর্থক স্বপ্নদীপ দাসগুপ্ত বলেন, “দুটো গোল খাওয়ার পর গ্যালারি মুম্বই সিটির জন্য গলা ফাটাতে শুরু করে।

মুম্বইয়ের ফুটবলাররা বল পেলেই বেশ কিছু সমর্থক তাদের উৎসাহ দিতে শুরু করে। একটা সময় তো মুম্বইয়ের ফুটবলাররা ইস্টবেঙ্গলকে নিয়ে ছেলেখেলা করছিল। মাঠ থেকে ফিরছি শুধু মুম্বইয়ের তৃতীয় গোলটা দেখে। অসাধারণ একটা গোল দেখলাম।” ম্যাচের ফলও সেটাই বলছে। রালতে প্রথম গোল করেন ২৬ মিনিটে। ৫০ মিনিটে ব্যবধান বাড়ান গ্রেগ স্টেওয়ার্ট। ইস্টবেঙ্গলের জয়ের আশা শেষ করে দেন রালতে। ৫৯ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন তিনি।

গোটা ম্যাচে ইস্টবেঙ্গল এক বারও গোলে বল মারতে পারেনি। এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ইস্টবেঙ্গল মাত্র ১১টি গোল করেছে। খেয়েছে ১৯টি।

The post আইএসএলে ১০টি ম্যাচের মধ্যে সাতটিতেই হার ইস্টবেঙ্গলের, হতাশ সমর্থকরা appeared first on Kolkata24x7.

Sisir Ghosh: ডুরান্ডে মোহনবাগানের খেলায় হতাশ শিশির
ডুরান্ডের তিনটি ম্যাচ খেলে ফেলল মোহনবাগান। এখন পর্যন্ত নিজেদের প্রত্যাশিত ছন্দ মেলে ধরতে পারছে না জুয়ান ফেরান্দোর দল। মোহনবাগান সমর্থকরা প্রিয় দলের খেলা দেখে রীতিমতো হতাশ। যদিও ডার্বি জেতার সময় তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে। মোহনবাগানে খেলা নিয়ে হতাশা প্রকাশ করলেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ (Shishir Ghosh)। মোহনবাগানের খেলা কেমন দেখছেন?

এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে শিশির বলেন, ‘মোহনবাগানের খেলা আমার ভালো লাগছে না । ওরা খুব নিম্নমানের ফুটবল খেলছে।এই খেলা দেখে মন ভরছে না।’

দলের কোথায় সমস্যা হচ্ছে? এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে শিশির বলেন, ‘পুরো দলটাতেই সমস্যা রয়েছে। ওদের দলে কোন স্ট্রাইকার নেই । না রয়েছে কোনও ভালো ডিফেন্সের ফুটবলার ।স্ট্রাইকার সমস্যায় ভুগছে মোহনবাগান ।সেই সঙ্গে ডিফেন্সও ভালো নয়। দলটা ছন্দেহ নেই । দলটা সেট হতে আরো সময় লাগবে।’

পোগবাকে কেমন লাগছে এই কথা বলতেই রীতিমতো হতাশা প্রকাশ করলেন শিশির।তিনি ঠাট্টা করে বলেন, ‘ওঁ দেখতে সুন্দর। চেহারা ভালো।লম্বা ও আছে, কিন্তু পায়ে ফুটবল নেই। আমরা পল পোগবাকে চিনি। আর অন্য কাউকে চিনি না।’

(সাক্ষাৎকারটি বুধবার নেভির সঙ্গে খেলার আগে নেওয়া হয়েছিল)

The post Sisir Ghosh: ডুরান্ডে মোহনবাগানের খেলায় হতাশ শিশির appeared first on Kolkata24x7.

Anubrata Mondal: কেষ্টদা এখনও ঘরে ফেরে নাই, মুষড়ে পড়েছেন তৃণমূল কর্মীরা
কেষ্টদা (Anubrata Mondal)ফিরে আসবেন। কতকটা সন্তান দল স্টাইলে বার্তা কর্মীদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গোরু পাচার মামলায় সিবিআই জেরার ঠিক আগে নিয়ম মাফিক অসুস্থ হয়েছিলেন। পরে চিকিৎসকরা জানান অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দুটি অণ্ডকোষে পুঁজ জমেছে। চিকিৎসায় কিছু্টা সুস্থ হয়ে আপাতত কলকাতাতেই আছেন তিনি।

কেষ্টদা কবে ফিরবেন? বীরভূম জেলা টিএমসির কর্মী সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষায়। শোনা হল না তাঁর ভাষণ। সম্মেলন শুরু হতে না হতেই ঘরে ফিরলেন তৃণমূল কর্মীরা। কারোর মুখে শোনা যাচ্ছে, কেষ্ট দা আসবেন বলে এসেছিলাম। কিন্তু তিনি নেই ফিরে যাচ্ছি।

রবিবার বীরভূম জেলার বোলপুরে কসবা এলাকায় চলছিল কর্মী সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সুশান্ত ঘোষ সহ তৃণমূলের অন্যান্য নেতারা। পঞ্চায়েত নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করাই ছিল এই কর্মী সম্মেলনের মূল লক্ষ্য। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

এর আগে জেলাজুড়ে দাপিয়ে বেড়িয়েছেন অনুব্রত। একেবারে বুথ স্তরের কর্মীদের সঙ্গে কথা বলে নিজে সংগঠন সামলেছেন। পুরসভা, গ্রাম পঞ্চায়েত থেকে বিধানসভা তাঁর নির্দেশ পালন করে কাজ করত দলীয় কর্মীরা। তিনি না থাকায় মুষড়ে পড়েছেন কর্মীরাই। এর আগে কখনও কর্মীসভায় অনুপস্থিত ছিলেন না। তাঁকে ছাড়া কর্মীসভা হয় না। একথা বলতে বলতে ফিরে যাচ্ছেন নীচুতলার কর্মীরা।

গত ৫ এপ্রিল অসুস্থতার কারণে বীরভূম ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। পরের দিন সিবিআইয়ের হাজিরা ছিল। তা এড়িয়ে সোজা ভর্তি হয়ে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। দুই সপ্তাহ ধরে চলে তাঁরা চিকিৎসা। হাসপাতাল থেকে ছাড়া পেলেও আসে সিবিআইয়ের জোড়া তলব। চিকিৎস্কদের পরামর্শ নিয়ে চিনার পার্কের বাড়িতেই রয়েছেন অনুব্রত। তাই বন্ধ রয়েছে দলীয় কর্মসূচি। তাঁকে দেখতে না পেয়ে ফিরে যাচ্ছেন দলীয় কর্মীরাই।

অনুব্রত এখন দলীয় কর্মসূচি না উপস্থিত হলেই ভালো। এমনটাই মনে করছেন তৃণমূলের একাংশ। মানুষের কাছে এর জন্য অন্য বার্তা যেতে পারে। সিবিআইয়ের ফের ডাক আসতে পারে। নিজের এবং দলের কথা ভেবে এখন দলীয় কর্মসূচি থেকে দূরেই থাকছেন অনুব্রত।

The post Anubrata Mondal: কেষ্টদা এখনও ঘরে ফেরে নাই, মুষড়ে পড়েছেন তৃণমূল কর্মীরা appeared first on Kolkata24x7.