cow slaughter – Kolkata24x7

রাতের শহরে শ্যুট-অ্যাট-সাইট! সাম্প্রদায়িক হিংসার ঘটনা গ্রেফতার ৩৮
ধুবড়ি: ধুবড়িতে সম্প্রতি ঘটে যাওয়া গোহত্যা বিতর্কের উত্তেজনা তুঙ্গে উঠেছে৷ এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শনিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে জেলায় রাতের বেলায় শুট-অ্যাট-সাইট নির্দেশ কার্যকর রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষা করতে রাজ্য সরকার কড়া অবস্থান নিচ্ছে।

পুলিশ সুপার বদল

অসম সরকারের তরফে জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ধুবড়ির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) নবীন সিংহকে সরিয়ে দেওয়া হয়েছে, তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে হাইলাকান্দির বর্তমান এসএসপি লীনা ডোলিকে।

শনিবার সকালে সোশ্যাল মিডিয়া X (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “ধুবড়ি গরুর মাথা সংক্রান্ত ঘটনার পর ৩৮ জনকে রাতেই গ্রেফতার করা হয়েছে।”

কী ঘটেছিল ধুবড়িতে? Assam Dhubri Law Enforcement

উল্লেখ্য, ৭ জুন ইদের দিন, ধুবড়ি শহরের একটি হনুমান মন্দিরের সামনে একটি গরুর কাটা মাথা ফেলে দেওয়া হয়। এরপরদিন ফের একই কায়দায় গরুর মাথা মন্দির চত্বরে পাওয়া যায়। মুখ্যমন্ত্রী জানান, “এই ঘটনার পর এলাকায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে থাকায় প্রশাসন ৯ জুন ১৪৪ ধারা জারি করে, যা পরে ১০ জুন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তুলে নেওয়া হয়।”

১৩ জুন (শুক্রবার) ধুবড়ি সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই জেলায় একটি সাম্প্রদায়িক সংগঠন পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাই রাতের বেলা কেউ যদি বাইরে বের হয় বা পাথর ছোঁড়ে, তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি শুট-অ্যাট-সাইটও কার্যকর থাকবে।”

উস্কানিমূলক পোস্টার

তিনি জানান, এই অশান্তির পিছনে থাকা একটি সংগঠন ‘নবীন বাংলা’ ধুবড়িকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করার ডাক দিয়ে উস্কানিমূলক পোস্টার লাগিয়েছিল, যা গোটা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, “ধুবড়ির আইনশৃঙ্খলা কোনওভাবেই বিঘ্ন হতে দেওয়া হবে না। যে বা যারা আইন হাতে তুলে নিচ্ছে, তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।”

সর্বশেষ এই ঘটনায় অসম সরকারের সক্রিয় পদক্ষেপ এবং পুলিশের রদবদল স্পষ্ট করে দিচ্ছে, ধুবড়ির অশান্তি নিয়ে সরকার কোনও রকম শিথিলতা বরদাস্ত করতে রাজি নয়। রাজ্য প্রশাসনের কড়া নজরে এখন সীমান্তঘেঁষা এই জেলা।

The post রাতের শহরে শ্যুট-অ্যাট-সাইট! সাম্প্রদায়িক হিংসার ঘটনা গ্রেফতার ৩৮ appeared first on Kolkata24x7.

ওয়েনাডে ভূমিধস বিপর্যয়ের কারণ গো-হত্যা! সাফ দাবি বিজেপি-র জ্ঞানদেবের
ভয়ঙ্কর অবস্থা কেরলের। ভূমিধসে বিপর্যন্ত ওয়েনাড। এখনও নিহত সাড়ে ৩০০-র বেশি। আপাতত আহতের সংখ্যা ৩০০ পার। প্রকৃতির এই তীব্র রোষের কারণ কী? রাজস্থানের প্রাক্তন বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজার দাবি, অনবড়ত গো-হত্যার জেরেই ওয়েনাডে ভূমিধসের ঘটনা! পাশাপাশি জ্ঞানদেবের ভবিষ্যদ্বাণী, দক্ষিণী রাজ্যটিতে গো-হত্যা বন্ধ না হলে এমন প্রাকৃতির এমন ধ্বংসলীলা চলতেই থাকবে।

গত ৩০ শে জুলাই কেরলের মুন্ডকাই, চুরামালা এবং মেপ্পাদি সহ ওয়েয়ানাডের সর্বত্র ভূমিধস হয়। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে, কেরল ওয়েনাড ভূমিধসে মৃতের সংখ্যা শনিবার ৩৫৮। এখনও চলছে উদ্ধারকাজ। ধ্বংসাবশেষের নীচে এবং ধসে পড়া ঘরগুলিতে আটকে থাকা জীবিতদের সন্ধানের জন্য গভীর অনুসন্ধান রাডার ব্যবহার করা হচ্ছে।

কী বলেছেন জ্ঞানদেব?

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জ্ঞানদেব আহুজার দাবি,

‘২০১৮ সাল থেকে দেখছি, যেখানেই গোহত্যা হয়, সেখানেই এমন বিপর্যয় নেমে আসে। গোহত্যা বন্ধ না হলে, এমন আরও বিপর্যয় নেমে আসবে কেরলে।’

জ্ঞানদেবের দাবি, মেঘভাঙা বৃষ্টি হোক বা ভূমিধস, উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশেও এমন বিপর্যয় ঘটে, কিন্তু তা কেরলের মতো ভয়াবহ নয়। কেরলে গোহত্যা হয় বলেই পরিস্থিতি এতটা ভয়ানক হয়েছে।

আগেও বিতর্কে জ্ঞানদেব-

এই প্রথম নয়, এর আগেও বিতর্কিত মন্তব্যের সংবাদ শিরোনামে এসেছিলেন জ্ঞানদেব। এর আগে বিজেরির এই নেতা দাবি করেছিলেন যে তিনি, পাঁচ মুসলিম যুবককে লোক দিয়ে পিটিয়ে মেরেছেন। শুধু তাই নয়, ওই যুবকদের যারা খুন করে, তাদের তিনি জামিন করিয়ে জেল থেকে বের করিয়ে আনেন বলে বরাই করেছিলেন। এবার কেরলের বিপর্যয়ের সঙ্গে গোহত্যাকে মেলালেন জ্ঞানদেব ।

বিজেপি-র তরফে অবশ্য দলের নেতার কেরন ভূমিধসের কারণ ব্যাখ্যা নিয়ে কিছু বলা হয়নি।

Kolkata Airport: জলাশয় নাকি বিমানবন্দর, টার্মিনালে পৌঁছেই চমক যাত্রীদের! চক্ষু ছানাবড়া

ভূমিধসের কারণ কী?

মূলত তিন কারণে ভূমিধস হয়। কারণগুলি হল- ভূতত্ত্ব, জমির গঠন ও মানুষের কার্যকলাপ। কোনও এলাকার ভূতত্ত্ব ও জমির গঠনের উপর সেই এলাকা ভূমিধস প্রবণ হবে কিনা তা নির্ভর করে। তবে মানুষের যথেচ্ছ কার্যকলাপকে অস্বীকার করা যায় না। কেরলে সাম্প্রতিক বছরে ভূমিধসের সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে উঠে আসছে বহু বেআইনি নির্মাণ কাজ, নিয়ম বহির্ভূত ভাবে জমিতে চাষাবাদ। এছাড়াও নিয়ম না মেনে সেচ, বনভূমি উজাড়, বেআইনি খনন কাজ, গাছ ধ্বংস ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। কেরলে অতিবৃষ্টি ভূমিধসের অন্যতম কারণ। কারণ অতিবৃষ্টিতে মাটি আলগা হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, বিগত কয়েক বছর ধরে অপরিকল্পিত বাসস্থান নির্মাণ ঘন ঘন ভূমিধসের অন্যতম প্রধান কারণ। এছাড়া গত কয়েক বছরে ভৌগলিক পরিবর্তন ঘটনায় এই সমস্যা আরও বেড়েছে। একসময় রাজ্যে বহু জলাভূমি ও হ্রদ ছিল যা বন্যার বিরুদ্ধে প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে কাজ করত। ইদানিং অতিরিক্ত ঘরবাড়ি তৈরি হয়েছে। একাধিক জলা বুজিয়ে দেওয়া হয়েছে। তার ফলে বন্যা ও ধসের প্রকোপও বেড়েছে।

The post ওয়েনাডে ভূমিধস বিপর্যয়ের কারণ গো-হত্যা! সাফ দাবি বিজেপি-র জ্ঞানদেবের appeared first on Kolkata24x7.