Bnegal Weather – Kolkata24x7

মহাসপ্তমীতে কেমন থাকবে বাংলার আবহাওয়া?
কলকাতা, ২৯ সেপ্টেম্বর: সেপ্টেম্বরের শেষভাগে বর্ষার প্রভাব এখনো কিছুটা রয়ে গেছে (Weather Forecast)। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, উত্তর বঙ্গ (সুবর্ণরেখা ও দার্জিলিং) এবং দক্ষিণ বঙ্গ (গঙ্গা অঞ্চল) উভয় অঞ্চলেই আজ আংশিক মেঘলা আকাশ থাকবে, কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে, কিন্তু দক্ষিণ বঙ্গে উষ্ণতা কিছুটা বেশি অনুভূত হতে পারে। আইএমডি-এর সাম্প্রতিক বুলেটিন অনুসারে, বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে একটি নিম্নচাপের প্রভাবে ২৬-২৮ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ছিল, যা আজও অবশিষ্ট ছিটেফোঁটা হিসেবে দেখা দিতে পারে।

উত্তর বঙ্গের আবহাওয়া

আইএমডি-এর পূর্বাঞ্চলীয় অফিস জানিয়েছে, আজ উত্তর বঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ মেঘগর্জন হতে পারে, বিশেষ করে সকাল থেকে বিকেলের মধ্যে। সুবর্ণরেখা অঞ্চলে বৃষ্টির পরিমাণ ৫-১৫ মিলিমিটার হতে পারে, যা স্থানীয়ভাবে বন্যার ঝুঁকি বাড়াতে পারে।

সর্বোচ্চ তাপমাত্রা ২৮-৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২-২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসের গতি ১০-১৫ কিমি/ঘণ্টা, কিন্তু বজ্রপাতের সময় ৩০-৪০ কিমি/ঘণ্টা হতে পারে। দার্জিলিং-এর মতো উচ্চভূমিতে কুয়াশাভরা সকাল হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দৃশ্যমানতা কমাতে পারে। আইএমডি সতর্ক করে বলেছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকতে পারে, তাই অপ্রয়োজনে বাইরে না বের হওয়াই ভালো।

দক্ষিণ বঙ্গের আবহাওয়া

দক্ষিণ বঙ্গে আজ আংশিক মেঘলা থেকে পরিষ্কার আকাশ থাকবে, কিন্তু কলকাতা ও আশেপাশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি-এর কলকাতা অফিসের পূর্বাভাস অনুসারে, গঙ্গা অঞ্চলে ২৬-২৮ সেপ্টেম্বরের বৃষ্টির অবশেষ কিছুটা দেখা দিতে পারে, যা ২-৮ মিলিমিটার পরিমাণে হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

আর্দ্রতা ৭৫-৮৫ শতাংশ, যা উষ্ণতা আরও বাড়িয়ে তুলবে। বাতাস দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৮-১২ কিমি/ঘণ্টা বইবে। কলকাতায় সকাল ৮টায় তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং দুপুর ২টায় ৩৩ ডিগ্রি হওয়ার সম্ভাবনা। আইএমডি জানিয়েছে, বঙ্গোপসাগরে স্কোয়ালি বাতাস (৩৫-৪৫ কিমি/ঘণ্টা) এর প্রভাবে উপকূলীয় এলাকায় অস্থির আবহাওয়া থাকতে পারে।

নবমী-দশমীতে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, পুজোর আনন্দে ভাঁজ ফেলতে পারে নিম্নচাপ

আইএমডি-এর সতর্কতা ও পরামর্শ

আইএমডি-এর পূর্বাঞ্চলীয় অফিস (কলকাতা) জানিয়েছে, সেপ্টেম্বর মাসে ওয়েস্ট বেঙ্গলে গড়ে ১৫-২২ দিন বৃষ্টি হয়, এবং গড় বার্ষিক বৃষ্টিপাত ২৯০ মিলিমিটারের উপরে। আজকের মতো, উত্তর বঙ্গে ‘হেভি টু ভেরি হেভি’ বৃষ্টির সম্ভাবনা কম, কিন্তু আইসোলেটেড হেভি রেইনফল (৭ সেপ্টেম্বরের মতো) হতে পারে।

দক্ষিণ বঙ্গে মনসুনের প্রভাব কমছে, কিন্তু ১ অক্টোবরের দিকে নতুন নিম্নচাপ গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কতা হিসেবে, বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট রাখুন, বিশেষ করে উত্তর বঙ্গের পাহাড়ি রাস্তায়। বজ্রপাতের সময় গাছতলায় না দাঁড়ানোর পরামর্শ দিয়েছে আইএমডি।

The post মহাসপ্তমীতে কেমন থাকবে বাংলার আবহাওয়া? appeared first on Kolkata24x7.

বৃষ্টির জোরালো পূর্বাভাস উত্তরে, দক্ষিণে বর্ষার মারকাটারি ইনিংস কবে থেকে?
কলকাতা: বৃষ্টির আশায় দিন গুনছে দক্ষিণবঙ্গবাসী। কিন্তু হাওয়া অফিস উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে। উত্তরের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে পর্বাভাস। তবে, রাজ্যের দক্ষিণের জেলাগুলো সুখবর শোনাতে ব্যর্থ আবহাওয়াবিদরা। পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণবহ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:

আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হবে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি জেলাযতেও। দুই দিনাজপুর এবং মালদা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এইসব জেলাগুলির বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই পর্বে একটানা আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হবে বলে পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:

বর্ষার প্রবেশ ঘটেছে উত্তরবঙ্গে। সেখানকার জেলাগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি হলেও অবশ্য উল্টো ছবি দক্ষিণবঙ্গে। বর্ষা উত্তরবঙ্গ দিয়েই এ রাজ্যে ঢুকেছে। তারপর থেকে মৌসুমী বায়ু উত্তরবঙ্গেই বেশ কিছুদিন থমকে ছিল। ক্রমে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটলেও এখনও বরুণদেবের রুদ্র মেজাজ দেখেনি দক্ষিণবঙ্গবাসী। মাঝেমধ্যে দুই একটি জায়গায় কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি চললেও, সেই বৃষ্টি ভ্যাপসা গরমের অস্বস্তি কাটাতে পারেনি। আবহাওয়া দফতর জানাচ্ছে যে, আপাতত আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বরং এই কয়েকদিনে গরম আরও বাড়বে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

তিলোত্তমা কলকাতায় এখনই বৃষ্টির সম্ভাবনা কম। মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তবে, বজায় থাকবে ভ্যাপসা ও অস্বস্তিকর গরম। কলকাতা সংলগ্ন এলাকায় আংশিক মেঘল আকাশ থাকবে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

যুগান্তকারী পদক্ষেপ কলকাতা মেট্রোর, বর্ষার এবার মেট্রো-সফর একেবারে নির্ভয়ে

The post বৃষ্টির জোরালো পূর্বাভাস উত্তরে, দক্ষিণে বর্ষার মারকাটারি ইনিংস কবে থেকে? appeared first on Kolkata24x7.

শনি থেকেই বৃষ্টি, বঙ্গে বর্ষা কবে? মনজুড়ানো পূর্বাভাস হাওয়া অফিসের
ছিঁটে ফোঁটা বৃষ্টি নামছে বটে কিন্তু তাতে মন ভরছে না। আষাঢ় পড়লেও এখনও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। ভ্যাপসা গরমকে জব্দ করতে বাংলায় কবে থেকে ঝমঝমিয়ে পড়বে বৃষ্টি? বর্ষার আগমন কবে থেকে? তা নিয়েই বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অপিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের অবশিষ্ট অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে আরও এগিয়েছে। শুক্রবার দুই ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণবঙ্গের বীরভূম জেলার বিস্তীর্ণ অংশে ক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে।

আগামী ৩-৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পাকাপাকিভাবে প্রবেশ করতে পারবে। পরিস্থিতি খুবই অনুকূল। তারপরই লুকোচুরি বন্ধ করে বঙ্গে বর্ষা আসবে। ঝলসানো গরমের পর মনজুড়াবে চাতকের মত অপেক্ষাকৃত মানুষজনের।

আজ কি সস্তা হল পেট্রোল-ডিজেল? এক নজরে জেনে নেওয়া যাক দাম

শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে, ভারী বৃষ্টির সম্ভাবনা আপতত নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ায় শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? প্রবল বৃষ্টির জেরে উত্তবঙ্গের পাহাড় লাগোয়া জেলাগুলির আবস্থা বিপর্যস্ত। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার,. জলপাইগুড়িতে। রবিবার পর্যন্ত সেই বৃষ্টি চলবে। জারি রয়েছে হলুদ সতর্কতা। ২৩ জুনের পর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের রেশ কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

The post শনি থেকেই বৃষ্টি, বঙ্গে বর্ষা কবে? মনজুড়ানো পূর্বাভাস হাওয়া অফিসের appeared first on Kolkata24x7.

Hot Weather: দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপপ্রবাহের অ্যালার্ট জারি
গরম (Hot Weather) থেকে আপাতত রেহাই নেই বলে সাফ সাফ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও আর্দ্র আবহাওয়া আরও তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশি থাকবে। দিনের ব্যস্ত সময়ে আর্দ্রতার মাত্রা ৪০% ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গরম সবরকম সহ্যের সীমা অতিক্রম করে যাবে দক্ষিণবঙ্গে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

শুধুমাত্র তাই নয়, আবহাওয়া অফিস সকাল ১১টা থেকে বিকেল ৪টে, এই সময়টার মধ্যে বাইরের অপ্রয়োজনীয় কাজকর্ম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। সেইসঙ্গে আরও বেশি করে জল খাওয়ার পরামর্শ দিয়েছে। যদিও একদিকে যখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক গরম আবহাওয়া চোখ রাঙাচ্ছে ঠিক তখন উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া বিরাজ করছে। আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

The post Hot Weather: দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপপ্রবাহের অ্যালার্ট জারি appeared first on Kolkata24x7.