Bengali Migrants – Kolkata24x7

SIR ঝড়ে কাবু গুজরাটের বাঙালি কলোনী! ঘুসপেটের সংখ্যা জানলে অবাক হবেন
সুরাট: স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার প্রভাব এবার গুজরাটের সুরাটে গিয়ে পৌঁছেছে (SIR impact on Bengali voters)। শহরের একটি বাঙালি অধ্যুষিত কলোনিতে ভোটার তালিকা যাচাই করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রশাসনিক সূত্রের দাবি, ওই এলাকায় তালিকাভুক্ত ৯০০-র বেশি ভোটারের মধ্যে যাচাই শেষে মাত্র প্রায় ৪০০ জনকে ‘জেনুইন’ বা প্রকৃত ভোটার হিসেবে শনাক্ত করা গেছে। বাকি নামগুলি নিয়ে তৈরি হয়েছে গুরুতর প্রশ্ন।

SIR-এর অংশ হিসেবে ভোটারদের পরিচয়, বাসস্থান ও নথি যাচাইয়ের সময় দেখা যায়, বহু বাড়িতে তালাবন্ধ অবস্থা। স্থানীয়দের বক্তব্য, রাতারাতি অনেক পরিবার এলাকা ছেড়ে চলে গেছে। কোথায় গেছেন, কেন গেছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রশাসনের একাংশের মতে, SIR প্রক্রিয়া ও সম্ভাব্য আইনি জটিলতার আশঙ্কাতেই অনেকে এলাকা ছেড়েছেন। যদিও এ বিষয়ে এখনও কোনও সরকারি বিবৃতি স্পষ্টভাবে দেওয়া হয়নি।

এনসিপি ছাড়লেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা

এই বাঙালি কলোনিতে মূলত পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবার বসবাস করতেন বলে জানা যাচ্ছে। কেউ কেউ নির্মাণ শিল্পে, কেউ টেক্সটাইল কারখানায় কাজ করতেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, বছরের পর বছর ধরে এই এলাকায় মানুষজন বসবাস করলেও ভোটার তালিকা তৈরির সময় অনেক ক্ষেত্রেই সঠিক যাচাই হয়নি। ফলে একাধিক নাম নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে।

SIR চলাকালীন যে চিত্র সামনে এসেছে, তা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক মহলেও আলোড়ন ফেলেছে। বিরোধী শিবিরের একাংশ বলছে, এই ঘটনা দেশের বিভিন্ন প্রান্তে থাকা এমন বহু কলোনির বাস্তব চিত্র তুলে ধরছে, যেখানে ভোটার তালিকায় নাম থাকলেও প্রকৃত বাসিন্দার অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। তাঁদের মতে, এটি দীর্ঘদিনের প্রশাসনিক গাফিলতির ফল।

অন্যদিকে, মানবাধিকার কর্মীদের একাংশ এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, যাচাই প্রক্রিয়া অবশ্যই প্রয়োজন, কিন্তু তার ফলে যেন কোনও নিরীহ মানুষ ভয়ের কারণে এলাকা ছেড়ে যেতে বাধ্য না হন। তাঁরা দাবি করছেন, SIR প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা জরুরি।

স্থানীয় প্রশাসনের এক আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “SIR কোনও শাস্তিমূলক প্রক্রিয়া নয়। এর উদ্দেশ্য হল ভোটার তালিকাকে নির্ভুল করা। যাঁরা প্রকৃত নাগরিক ও বৈধ ভোটার, তাঁদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।” তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, যাচাইয়ের সময় কিছু অসঙ্গতি ধরা পড়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার পর প্রশ্ন উঠছে সুরাটের এই কলোনি যদি উদাহরণ হয়, তাহলে দেশের অন্যান্য শহরে থাকা এমন আরও কত বাঙালি বা পরিযায়ী অধ্যুষিত এলাকায় একই চিত্র লুকিয়ে আছে? SIR প্রক্রিয়ার মাধ্যমে কি শুধু ভোটার তালিকা সংশোধন হচ্ছে, নাকি তার বাইরেও বড় কোনও সামাজিক বাস্তবতা সামনে আসছে?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের ঘটনা ভবিষ্যতে ভোট রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। একদিকে ভোটার তালিকার স্বচ্ছতা বাড়ানোর দাবি, অন্যদিকে পরিযায়ী ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও আস্থার প্রশ্ন এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই এখন প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

The post SIR ঝড়ে কাবু গুজরাটের বাঙালি কলোনী! ঘুসপেটের সংখ্যা জানলে অবাক হবেন appeared first on Kolkata24x7.

শ্রমশ্রীকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে পুরুলিয়া স্টেশনে ভিনরাজ্যের পথে পরিযায়ী যুবকের ঢল
সম্প্রতি তৃণমূল সুপ্রিমো তথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছেন ভিন রাজ্যের পরিযায়ী (Shramshree)শ্রমিকরা বাংলায় ফিরে এলেই মিলবে কড়কড়ে পাঁচ হাজার। কিন্তু পরিযায়ী শ্রমিকদের ভিন্ন মত। রাজ্যে কর্ম সংস্থান কই ? প্রশ্ন করেছেন তারা। তাই পুরুলিয়া রেল স্টেশনে দেখা গেল ভিন রাজ্যে পাড়ি দেওয়ার জন্য পরিযায়ী যুবকের ঢল।

তাদের মতে রাজ্যে তাদের জন্য কর্মসংস্থান নেই। সবচেয়ে বড় কথা ভিন রাজ্যে কাজ করলে দিনে যে টাকা তারা রোজগার করেন তা মুখ্যমন্ত্রীর ঘোষণা করা পাঁচ হাজারের চেয়ে অনেকন বেশি। সুতরাং রাজ্যে কাজ করবার বা ফিরে আসার কোনও মানেই হয়না। ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিগ্রহ নিয়ে উত্তাল বাংলা।

তৃণমূলের দাবি বাংলায় কথা বললেই বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তাদের। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নতুন শ্রমশ্রী প্রকল্পের। যে প্রকল্পে বাংলায় ফিরে এলেই পরিযায়ী শ্রমিকরা পেয়ে যাবেন পাঁচ হাজার। কিন্তু পরিযায়ী শ্রমিকরা যারা অন্য রাজ্যে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন তারা জীবন এবং জীবিকার জন্য ভিন রাজ্যকেই বেঁচে নিচ্ছেন।

এই বিষয়ে আবারও সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন মমতার এই শ্রমশ্রী প্রকল্প শুধু মাত্র পরিযায়ী শ্রমিকদের রাজ্যে টেনে এনে ভোটব্যাংক মজবুত করার স্ট্রাটেজি। অর্থাৎ তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে তৃণমূলের এই মুহূর্তের স্ট্রাটেজি হল ‘কাজের সময় কাজি আর কাজ ফুরোলেই পাজি।’

বিরোধীদের একাংশ মন্তব্য করেছে করোনা মহামারীর কালে পরিযায়ী শ্রমিকদের ট্রেন কে মমতা করোনা এক্সপ্রেস বলেছিলেন। বিরোধিতা করে বলেছিলেন বিজেপি এই রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ঢুকিয়ে মহামারির প্রকোপ বাড়িয়ে দিতে চায়। এখন ভোট যে বড় বালাই তাই এখন পরিযায়ী শ্রমিকদের ডেকে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে মমতা।

শুভেন্দু আরও বলেছেন মমতার বাঙালি প্রীতি শুধু মাত্র রাজনৈতিক কৌশল এবং পরিযায়ী শ্রমিকদের এই ফাঁদে না পড়ার উপদেশ দিয়েছেন তিনি। বিরোধী দলনেতা কার্যত মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এবং বলেছেন যে রাজ্য সরকারের যদি ক্ষমতা থাকে তাহলে এই পরিযায়ী শ্রমিক যুবকদের রাজ্যে রেখে তাদের কর্ম সংস্থানের ব্যবস্থা করুন। কিন্তু রাজ্য সরকার অপদার্থ। তা না হলে অনেক আগেই সরকার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসত রাজ্যে।

নারী নিরাপত্তায় সেরা সাতে নেই বাংলার কোনও শহর

সমালোচকদের একাংশ বলেছেন শুধু পুরুলিয়া নয় আরো অনেক জেলার যুবকেরা আজ পাড়ি দিয়েছে ভিন রাজ্যে, জীবন এবং জীবিকার জন্য। আবার অনেকে বলেছেন শুধু কর্মসংস্থান নয় শিক্ষা ক্ষেত্রে হাল এতই শোচনীয় যে জয়েন্ট মেধা তালিকার প্রথম দশ জন ছাত্রই আজ পড়াশুনোর জন্য ভিন রাজ্যে চলে গেছে। এটা রাজ্যের লজ্জা।

The post শ্রমশ্রীকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে পুরুলিয়া স্টেশনে ভিনরাজ্যের পথে পরিযায়ী যুবকের ঢল appeared first on Kolkata24x7.

তামিলনাড়ুর শ্মশানে বাঙালির দেহ সৎকারে বাধা! দেহ ফিরল বঙ্গে
ভিন রাজ্যে বাঙালিদের নিগ্রহের ঘটনা সাম্প্রতিক কালে দৃষ্টি আকর্ষণ করেছে সকলের ই (Tamil Nadu)। শুধু তাই নয় বাঙালি নিগ্রহ নিয়ে বঙ্গে রীতিমত রাজনৈতিক দলগুলি নেমে পড়েছে নিজেদের রাজনৈতিক মঞ্চ তৈরী করতে। কিন্তু সাধারণ মানুষের জীবন কিংবা বলা ভালো বাংলার বাইরে বাঙালিদের জীবন তা কিন্তু এখনো অনিয়শ্চয়তায়।

মৃতদেহ ও ঠিক এমন ই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে। শুধু মাত্র বাঙালি বলে তামিলনাড়ুর শ্মশানে দাহ হলনা মৃতদেহ। সেই দেহ পাঠাতে হল পশ্চিমবঙ্গে। মৃত ব্যাক্তি নীলমনি ঘোষ একজন পরিযায়ী শ্রমিক। তার পত্রিক বাড়ি বসিরহাটের টাকিতে। তামিলনাড়ুর কুমারা পার্লালামে একটি কাপড়ের ফ্যাক্টরিতে চাকরি করতেন নীলমনি। কাজ করতে করতে হঠাৎ ই সিঁড়ি থেকে পা পিছলে পরে গিয়ে মাথায় চোট পান তিনি।

রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও হয়নি শেষ রক্ষা। গত মঙ্গলবার মারা যান তিনি। কিন্তু মৃত্যুর পরেও শান্তি নেই। দেহের সৎকার করার জন্য তামিলনাড়ুর ই এক শ্মশানে নিয়ে গেলে ফিরিয়ে দেওয়া হয় পরিবারকে। পরে তার মৃতদেহ অ্যাম্বুলেন্স এ করে নিয়ে আসা হয় তার বাড়ি টাকিতে। এই ঘটনার প্রতিবেদন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হলে শুরু হয় নিন্দার ঝড়।

সমোলোচকরা বলেন এ কেমন সংস্কৃতি, যে সংস্কৃতিতে মৃত্যুর পরেও মানুষের জাতি ধর্ম নিয়ে ভেদাভেদ করা হয়। সম্প্রতি বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেস ভিন রাজ্যে বাংলা এবং বাঙালি নিগ্রহের ঘটনাকে হাতিয়ার করে ভাষা আন্দোলনে নেমেছে। এই ভাষা আন্দোলন নিয়েও বাংলার বুকে শুরু হয়েছে ‘তুতু ম্যায় ম্যায়।’

শাসকেরা আন্দোলন করে বিরোধীরা বিরোধ করে। রাজনৈতিক ফায়দার সাফাই গায়। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন এই রাজনীতি পাল্টা রাজনীতির মধ্যে আদতে ভালো আছে কি পরিযায়ী শ্রমিকরা। সম্প্রতি মমতা বন্দোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার আহহ্বান জানিয়ে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছেন। যে প্রকল্পে ফিরে এলেই পরিযায়ীরা পাবেন কড়কড়ে ৫০০০ টাকা।

কিন্তু তা দিয়ে কি পেট চলবে ? এবং চললেও তা কতদিন চলবে সেই প্রশ্ন ও করেছেন অনেকে। আবার ভিন রাজ্যে চলছে চরম বৈষম্য এবং অরাজকতা। রাজনীতির ঘেরাটোপে পড়ে দীঘদিন ধরে অসুখী পরিযায়ী শ্রমিকরা আসলে কি পদক্ষেপ নেবেন তা সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। সমোলোচকরা বলেছেন রাজনীতির খেলা শুধু ক্ষমতা আর গোদির খেলা।

এশিয়া কাপের আগে হটাৎ অসুস্থ তারকা ক্রিকেটার, বাদ পড়লেন দলীপ ট্রফিতে

আদতে এই খেলায় মরে সাধারণ মানুষ। আবার অনেকেই এই ঘটনার নিন্দা করে বলেছেন, সরকার হোক বা বিরোধী পক্ষ ঘটন সত্যতা যাচাই করে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। আদতে নীলমনির ঘটনা আবার বঙ্গবাসীর চোখ খুলে দিয়েছে যে বাংলার বাইরে এখনও বাঙালি নিগৃহীতই, এবং তাতে ছাড় পাচ্ছেনা মৃতদেহ ও।

The post তামিলনাড়ুর শ্মশানে বাঙালির দেহ সৎকারে বাধা! দেহ ফিরল বঙ্গে appeared first on Kolkata24x7.

গৃহবন্দি করব বিজেপি নেতাদের, বাঁকুড়া থেকে হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির
কলকাতা: ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে ভাষা প্রতিবাদ আন্দোলন। সেই মঞ্চ থেকেই ফের উত্তাপ ছড়াল রাজ্য রাজনীতিতে। বাঁকুড়ার জয়পুরে রবিবার একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতাদের গৃহবন্দি করে রাখার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল (TMC BJP house arrest threat)। পাল্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়েছে বিজেপি।

রবিবার জয়পুরে আয়োজিত ভাষা প্রতিবাদ আন্দোলনের সভায় কৌশিক বলেন, “ভিন রাজ্যে যদি কোনও বাঙালি শ্রমিকের উপর অত্যাচারের ঘটনা ঘটে, তাহলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এ রাজ্যের বিজেপি নেতাদের বাড়ির সামনে ব্যারিকেড করে তাঁদের গৃহবন্দি করে রাখা হবে।” তিনি আরও জানান, “আমরা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাব। বাংলার মানুষের নিরাপত্তা রক্ষায় তৃণমূল সর্বদা পাশে থাকবে।”

এই মন্তব্য ঘিরে স্বভাবতই চড়তে থাকে রাজনৈতিক পারদ। কৌশিক বটব্যাল পরে ব্যাখ্যা করে বলেন, কোনও উসকানিমূলক উদ্দেশ্য নয়, মানুষের রোষেই বিজেপি নেতারা গণতান্ত্রিকভাবে ঘেরাও হতে পারেন। তাঁর মতে, ভাষা ও প্রবাসী বাঙালিদের সম্মান রক্ষায় এই প্রতিবাদ স্বাভাবিক।

তবে এই বক্তব্যকে ঘিরে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, “তৃণমূল এখন রাজনৈতিক বাজার গরম করতে এসব মন্তব্য করছে। ক্ষমতা থাকলে দেখাক কীভাবে আমাদের গৃহবন্দি করে। বাংলার মানুষ সব দেখছে।”

রাজনীতির মাঠে এই ধরনের ‘গৃহবন্দি হুঁশিয়ারি’কে শাসকদলের রাজনৈতিক হুমকি হিসেবেই দেখছে বিরোধীরা। তবে তৃণমূল নেতৃত্বের তরফে এই মন্তব্যকে সম্পূর্ণ ব্যক্তিগত মত বলেই ব্যাখ্যা দেওয়া হয়েছে এখনও পর্যন্ত।

এখন দেখার, রাজ্য রাজনীতিতে এই মন্তব্য আরও কী মাত্রায় প্রভাব ফেলে। ভাষা ও জাতিসত্তার প্রশ্নে উত্তাল বাংলায় ফের একবার উত্তেজনার কেন্দ্রে বাঙালি পরিচয় ও নিরাপত্তার প্রশ্ন।

The post গৃহবন্দি করব বিজেপি নেতাদের, বাঁকুড়া থেকে হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির appeared first on Kolkata24x7.

ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে গর্জে উঠল বাংলাপক্ষ
বিজেপি ক্ষমতায় আসতেই বাঙালিদের (Bengali Migrants) উপর সারাসরি আক্রমণ হওয়ার অভিযোগ উঠল ওড়িশায়। বাঙালি শ্রমিক এবং ব্যবসার সূত্রে বাংলা থেকে ওড়িশায় যাওয়া বাঙালিরা আক্রমণের শিকার হচ্ছে বলে জানা গিয়েছে। বাঙালিকে ‘রোহিঙ্গা’ বলে উল্লেখ করা হচ্ছে। দিনের আলোতে ওড়িশায় বাঙালি শ্রমিকদের শারীরিক এবং মানসিক নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ। সম্প্রতি এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে বাংলা পক্ষ। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিত চিঠি দিয়েছে বাংলা পক্ষ এবং বাঙালি শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।

শ্লীলতাহনিকাণ্ডে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করেছিলেন, সেই মহিলা আইপিএস ইন্দিরা এবার পাচ্ছেন ‘পুলিশ মেডেল’

বাঙালি শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, তাঁদের আধার কার্ড দেখতে চাওয়া হচ্ছে। বাঙালিকে জাত তুলে গালাগাল দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, বাঙালিকে রোহিঙ্গাদের সঙ্গে তুলনা করা হচ্ছে। অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া এবং মারধর করা হচ্ছে বাঙালি শ্রমিকদের। তাঁদের বাংলাদেশে চলে যাওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। বাংলা পক্ষের তরফে জানা গিয়েছে, এই শ্রমিকরা মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার বাসিন্দা।

শ্লীলতাহনিকাণ্ডে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করেছিলেন, সেই মহিলা আইপিএস ইন্দিরা এবার পাচ্ছেন ‘পুলিশ মেডেল’

এই বিষয়ে বাংলা পক্ষের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই চিঠিতে লেখা হয়েছে, ‘ ওড়িষ্যার কয়েক লাখ মানুষ কর্মসূত্রে বাংলায় আছেন। তারা শান্তিতেই এখানে জীবিকা নির্বাহ করছে। কেউ তাদের আক্রমণ করে না। অথচ ওদের ওখানে বাঙালি আক্রান্ত হচ্ছে। আপনি ভারতে বাঙালির অভিভাবক, আপনি বাংলার মুখ্যমন্ত্রী। দ্রুত ওড়িষ্যা সরকারের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন এবং ওড়িষ্যায় কর্মসূত্রে থাকা বাঙালিদের নিরাপত্তা সুনিশ্চিত করুন। বাংলা পক্ষ, ভারতে বাঙালির জাতীয় সংগঠন, আপনার কাছে একান্ত অনুরোধ জানাচ্ছে- আপনি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।’ এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

The post ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে গর্জে উঠল বাংলাপক্ষ appeared first on Kolkata24x7.