Monday, May 25, 2026
Home Sports News বিশ্বকাপ উন্মাদনায় কলকাতাবাসী, কোন কোন রাস্তা বন্ধ? জানুন বিস্তারিত

বিশ্বকাপ উন্মাদনায় কলকাতাবাসী, কোন কোন রাস্তা বন্ধ? জানুন বিস্তারিত

t20-world-cup-2026-eden-gardens-kolkata-traffic-update

অপেক্ষার অবসান। ক্রিকেটপ্রেমীদের বহু প্রতীক্ষিত ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি থেকে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মেগা টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ২০ দল। আটটি ভেন্যু জুড়ে হবে ৫৫টি ম্যাচ, যার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচের আসর বসছে ক্রিকেটের ‘নন্দনকানন’ ইডেন গার্ডেন্সে। আর সেই কারণেই ম্যাচের দিনগুলিতে মধ্য কলকাতা ও ময়দান এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।

- Advertisement -

বিশ্বকাপের বোধনেই ক্যাপ্টেন নয় সূর্য! কি বললেন?

কোন দিন, কোন সময় ট্রাফিক নিয়ন্ত্রণ?

কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নলিখিত দিনগুলিতে নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচলে বিধিনিষেধ কার্যকর থাকবে—

   

৭, ১৪ ও ১৬ ফেব্রুয়ারি: দুপুর ১টা থেকে রাত ৯টা

৯ ও ১৯ ফেব্রুয়ারি: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

১ ও ৪ মার্চ: বিকেল ৪টে থেকে রাত ২টো

যে রাস্তাগুলি বন্ধ বা আংশিক বন্ধ থাকতে পারে

ম্যাচের দিন ইডেন গার্ডেন্স সংলগ্ন একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ বা সীমিত রাখা হবে। এর মধ্যে রয়েছে—

ক্ষুদিরাম বসু রোড (অকল্যান্ড রোড)

নর্থ ব্রুক অ্যাভিনিউ

গোষ্ঠ পাল সরণী (কিংসওয়ে)

পণ্যবাহী যান চলাচলে কড়াকড়ি

ইডেন গার্ডেন্স ও ময়দান এলাকার আশপাশে সমস্ত পণ্যবাহী যানবাহনের চলাচল সীমিত বা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। পাশাপাশি, ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা, এজেসি বোস রোড, হসপিটাল রোড এবং ক্যাথিড্রাল রোডের কিছু অংশেও পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হতে পারে।

পার্কিং একেবারেই নিষিদ্ধ

বিশ্বকাপ চলাকালীন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি পার্কিংয়ের উপর কঠোর নিষেধাজ্ঞা থাকবে—

রেড রোড (ইন্দিরা গান্ধী সরণী)

মেয়ো রোড (গুরু নানক সরণী)

চোট ধাক্কায় কাবু ভারতের সম্ভাব্য একাদশে বিশেষ চমক!

ডাফরিন রোড

রানী রাসমনি এভিনিউ

ওল্ড কোর্ট হাউস স্ট্রিট

এছাড়াও ইডেন গার্ডেন্সের চারপাশে কোনও ধরনের গাড়ি পার্কিং করা যাবে না।

বাস রুটেও পরিবর্তন

যাত্রীদের সুবিধার্থে একাধিক বাস রুট ঘুরিয়ে দেওয়া হবে—

দক্ষিণ কলকাতা থেকে বিবাদী বাগগামী বাস: আরআর অ্যাভিনিউ বা বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে চলবে

উত্তর ও পূর্ব কলকাতা থেকে: গণেশ চন্দ্র অ্যাভিনিউ ও ম্যাঙ্গো লেন ব্যবহার করবে

হাওড়াগামী বাস: সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড দিয়ে চলাচল করবে

গাড়ি চালকদের জন্য পরামর্শ

দক্ষিণ কলকাতা থেকে বিবাদী বাগের দিকে যাওয়া গাড়িগুলি এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ব্যবহার করতে পারেন। উত্তর ও পূর্ব কলকাতা থেকে আসা চালকদের জন্য বিকল্প হিসেবে বিবি গাঙ্গুলি স্ট্রিট ও এসএন ব্যানার্জি রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এটি আইসিসির দশম টি-২০ বিশ্বকাপ। ২০০৭ ও ২০২৪ সালে শিরোপা জিতেছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে এবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবে ভারতীয় দল? সেদিকেই তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব।

Follow on Google