২৪৩ রান করেও হার মুম্বই, হায়দরাবাদের দাপটে বড় জয়

Sunrisers Hyderabad ৮ বল বাকি থাকতেই জয় নিশ্চিত, ট্রাভিস হেড-দের আগ্রাসী ব্যাটিংয়ে ২৪৩ রানও রক্ষা করতে পারল না Mumbai Indians

By Sandipa Nandy

Published:

Follow Us
sunrisers-hyderabad-beat-mumbai-indians-chase-243-ipl-2026

Kolkata, April 29: আরেকটি হার মুম্বই ইন্ডিয়ান্সের। তাও আবার ঘরের মাঠে। হাই স্কোর করেও কোনো লাভ হল। ম্যাচটি ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল ২০২৬-এর ৪১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

২০ ওভারে ৫উইকেট হারিয়ে ২৪৩ রান করে মুম্বই। এটি এ মরসুমে এখনো পর্যন্ত মুম্বইয়ের করা সর্বোচ্চ রান। এই রানের ভিত্তি গড়েছেন রায়ান রিকল্টন। তাঁর ৫৫ বলে ১২৩ রানের আগ্রাসী ব্যাটিংয়ের উপর ভর করে এই রান দাঁড় করায় মুম্বই। এছাড়া উইল জ্যাকস (৪৬), নমন ধীর (২২), হার্দিক পান্ডিয়া (৩১), তিলক ভার্মা (৭) অবদান রাখেন। সূর্যকুমার আজও জ্বলে উঠতে পারলেন না। মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন তিনি।

   

জবাবে ব্যাট করতে নেমে ১২৯ রান পর্যন্ত নট আউট থাকে হায়দরাবাদ। এরপর ধীরে ধীরে উইকেট পড়লেও শেষমেষ ম্যাচটি ঈশান কিষানদের দখলেই যায়। অভিষেক শর্মা ২৪ বলে ৪৫, ট্রাভিস হেড ৩০ বলে ৭৬, হেনরিক ক্লাসেন ৩০ বলে ৬৫, নীতীশ কুমার রেড্ডি ১৭ বলে ২১, সলিল আরোরা ১০ বলে ৩০ করতেই টার্গেট ছুঁয়ে ফেলে কমলা ব্রিগেড।

হায়দরাবাদের বোলিংয়ে ১টি করে উইকেট পেয়েছেন এশান মালিঙ্গা, সাকিব হুসেন, নীতীশ কুমার রেড্ডি। ২টি উইকেট শিকার করেন প্রফুল হিঙ্গে। ব্যর্থ হর্ষ দুবে ও তারকা বোলার প্যাট কামিন্স। পক্ষান্তরে, মুম্বই-এর বোলিং ছিল অত্যন্ত নিষ্প্রভ। ১২৯ রান পর্যন্ত কোনো উইকে তুলতে পারেনি হার্দিক বাহিনী। ১টি করে আউট করেন ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়া। ২টি উইকেট নেন গাজনফার। এছাড়া ব্যর্থ সকলে।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google