Saturday, May 23, 2026
Home Technology লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S26 সিরিজের সম্পূর্ণ স্পেসিফিকেশন

লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S26 সিরিজের সম্পূর্ণ স্পেসিফিকেশন

Samsung Galaxy S26 AI pcture

লঞ্চের আগেই কার্যত সব ফাঁস হয়ে গেল স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজ (Samsung Galaxy S26) থেকে। জার্মান টেক প্রকাশনা WinFuture-এর একটি বিশাল লিক অনুযায়ী, আসন্ন Galaxy Unpacked 2026 ইভেন্টের আগে Galaxy S26, S26 Plus ও S26 Ultra–এর প্রায় সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। কয়েক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

- Advertisement -

Galaxy S26: কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ, শক্তিশালী আপগ্রেড

লিক অনুযায়ী Galaxy S26–এ থাকছে ৬.৩ ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে, রেজোলিউশন 2340×1080 এবং 120Hz রিফ্রেশ রেট। ইউরোপ ও বেশ কিছু বাজারে এটি চলবে Exynos 2600 চিপে, আর মার্কিন সংস্করণে থাকবে Snapdragon 8 Elite Gen 5।
ফোনটিতে ১২GB RAM এবং 256GB বা 512GB স্টোরেজ অপশন মিলবে।

   

ক্যামেরা সেটআপে রয়েছে 50MP প্রাইমারি সেন্সর (OIS সহ), 12MP আল্ট্রাওয়াইড এবং 10MP টেলিফটো (3x অপটিক্যাল জুম)। সামনে থাকছে 12MP সেলফি ক্যামেরা।
৪,৩০০mAh ব্যাটারি, 25W ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ইউরোপে দাম শুরু হতে পারে প্রায় 999 ইউরো থেকে।

Galaxy S26 Plus: বড় ডিসপ্লে, বেশি ব্যাটারি

Galaxy S26 Plus মডেলে ৬.৭ ইঞ্চির QHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে (3120×1440, 120Hz)। প্রসেসর ও ক্যামেরা বেস মডেলের মতোই রাখা হয়েছে।
ব্যাটারি বেড়ে হয়েছে 4,900mAh, যেখানে 45W তারযুক্ত ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে।
এই মডেলের সম্ভাব্য ইউরোপিয়ান দাম শুরু হতে পারে 1,269 ইউরো থেকে।

Galaxy S26 Ultra: ক্যামেরা ও পারফরম্যান্সে ফোকাস

সিরিজের শীর্ষে থাকা Galaxy S26 Ultra–এ মিলবে ৬.৯ ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে। সব বাজারেই Snapdragon 8 Elite Gen 5 চিপ ব্যবহারের কথা বলা হয়েছে। RAM 12GB বা 16GB এবং স্টোরেজ সর্বোচ্চ 1TB পর্যন্ত যেতে পারে।

সবচেয়ে বড় আপগ্রেড ক্যামেরায়,

  • 200MP প্রাইমারি সেন্সর
  • 50MP আল্ট্রাওয়াইড
  • 50MP পেরিস্কোপ টেলিফটো (5x অপটিক্যাল জুম)
  • অতিরিক্ত 10MP টেলিফটো (3x জুম)

৫,০০০mAh ব্যাটারির সঙ্গে থাকছে 60W ফাস্ট চার্জিং ও 25W ওয়্যারলেস চার্জিং। ইউরোপে এর প্রারম্ভিক দাম হতে পারে প্রায় 1,469 ইউরো।

এই লিক সত্যি হলে, Samsung Galaxy S26 সিরিজে বড় হার্ডওয়্যার রিফ্রেশ আনতে চলেছে, বিশেষ করে Ultra মডেলে ক্যামেরা ও চার্জিং স্পিডে। যদিও এগুলি এখনও আনুষ্ঠানিক নয়, Galaxy Unpacked 2026–এ স্যামসাং কী চমক দেয়, সেদিকেই এখন নজর টেক দুনিয়ার।

Follow on Google