Monday, May 25, 2026
Home Politics ব্যারাকপুরে রাজ চক্রবর্তীকে কাদা ছুঁড়ে বিদায় দিল জনতা

ব্যারাকপুরে রাজ চক্রবর্তীকে কাদা ছুঁড়ে বিদায় দিল জনতা

raj-chakraborty-protest-barrackpore-mud-throwing-incident-2026

ব্যারাকপুর: ভোট গণনার ফল প্রকাশের পর ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে দেখা গেল এক উত্তেজনাপূর্ণ দৃশ্য (Raj Chakraborty) । তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তীকে জনতা কাদা ছুঁড়ে বিদায় জানিয়েছে। বিজেপি কর্মী-সমর্থকদের একাংশের সঙ্গে স্থানীয় মানুষও এই ক্ষোভ প্রকাশ করেছেন বলে খবর। রাজ চক্রবর্তী যখন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসছিলেন, তখন তাঁর গাড়ি লক্ষ্য করে ছুতে আসে কাদা, জল ও মানুষের অসন্তোষ।ব্যারাকপুরে রাজ চক্রবর্তীকে প্রার্থী করা থেকে শুরু করেই প্রকাশ্যে এসেছিল চরম অসন্তোষ। ২০২১ র নির্বাচনে জিতে উন্নয়ন তো দূরস্থান এলাকায় একবারও দেখা যায়নি তাকে এমনটাই অভিযোগ করেছেন সাধারণ মানুষ।

- Advertisement -

   

পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।রাজ চক্রবর্তী এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন। কিন্তু বিজেপির কৌস্তভ বাগচীর কাছে তিনি বড় ব্যবধানে হেরে গেছেন। এই হারের পর জনতার এমন প্রতিক্রিয়া দেখে অনেকেই বলছেন, এটা শুধু নির্বাচনী পরাজয় নয়, দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ।

আরও দেখুনঃ আসানসোল দক্ষিণে জয়ের হাসি অগ্নিমিত্র পলের

রাজ চক্রবর্তী টলিউডের একজন পরিচিত পরিচালক। অভিযোগ রয়েছে, তিনি বিজেপি-ঘনিষ্ঠ অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে খোলাখুলি বয়কট করেছিলেন। টলিউড থেকে তাঁদের স্থায়ীভাবে বের করে দেওয়ার মতো পদক্ষেপও নিয়েছিলেন বলে অভিযোগ। অনেকেই মনে করছেন, আজ সেই কর্মফলই ফিরে এসেছে। “কর্মের ফল ভোগ করতে হল,”এমন মন্তব্য করছেন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দাদের অনেকে অবশ্য এই ঘটনাকে দুঃখজনক বলে মনে করছেন। তাদের মতে জয় পরাজয় তো থাকবেই। কিন্তু কাউকে অপমান করে বিদায় দেওয়া ঠিক নয়। তবে রাজ চক্রবর্তীর বিরুদ্ধে টলিউডে যে অভিযোগ ছিল, সেটা অনেকের মনে গেঁথে গিয়েছিল। মানুষ হয়তো সেটাই প্রকাশ করল।” অন্যদিকে তৃণমূল কর্মীরা এই ঘটনার নিন্দা করে বলেছেন, “এটা গণতন্ত্রের অপমান।

ব্যারাকপুরে বিজেপির জয়কে অনেকেই বড় প্রতীকী জয় হিসেবে দেখছেন। কৌস্তভ বাগচী এখানে নতুন মুখ হলেও, তাঁর লড়াইয়ের ধারা মানুষের মনে দাগ কেটেছে। রাজ চক্রবর্তীর পরাজয়ের সঙ্গে শুধু ভোটের অঙ্ক নয়, টলিউডের অভ্যন্তরীণ রাজনীতি ও বয়কটের অভিযোগও জড়িয়ে গেছে। অনেক অভিনেতা-কলাকুশলী এখন খোলাখুলি বলছেন, “এবার হয়তো টলিউডে স্বাধীনভাবে কাজ করা যাবে। কোনও রাজনৈতিক চাপ থাকবে না।”

Follow on Google