কলকাতা: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ শহরে গতকাল শুক্রবার রাম নবমী উপলক্ষে আয়োজিত একটি শোভাযাত্রা ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে (Raghunathganj)। শহরের তিনটি আলাদা জায়গায় হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ ও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানানো হয়েছে, তবে উত্তেজনা এখনও রয়েছে। শহরের সর্বত্র ১৪৪ ধারা জারি করা হয়েছে, যাতে চার বা তার বেশি লোকের জমায়েত নিষিদ্ধ।
নিরাপত্তা বাহিনী শহরে ফ্ল্যাগ মার্চ করে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরানোর চেষ্টা করছে।ঘটনার সূত্রপাত হয় ম্যাকেঞ্জি পার্ক থেকে শুরু হওয়া একটি বড় শোভাযাত্রা নিয়ে। ভক্তরা ভগবান রামের নামে স্লোগান দিতে দিতে এগিয়ে চলছিলেন। ফুলতলা ক্রসিংয়ের কাছে পৌঁছতেই কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। স্থানীয় সূত্র অনুসারে, এক ব্যক্তি শোভাযাত্রার ধর্মীয় পতাকা নামিয়ে অন্য পতাকা লাগানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
আরও দেখুনঃ ‘অ্যাজুডিকেশন’ মুক্ত শশী পাঁজা, এখনও কোন কোন TMC প্রার্থীর ভাগ্য ঝুলে?
এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত পাথর ছোড়াছুড়িতে রূপ নেয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহরের তিনটি ভিন্ন এলাকায় ফুল বাজার, ফুলতলা এবং আশপাশের কয়েকটি সরু গলিতে।প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দোকানপাট ভাঙচুর, লুটপাট এবং আগুন লাগানোর ঘটনাও ঘটেছে। কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। কয়েকজন আহত হয়েছেন, তবে তাঁদের নাম ও সংখ্যা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
#WATCH | West Bengal: Security personnel take out a flag march in Raghunathganj, Murshidabad, where a clash erupted at three separate locations yesterday, between two communities, during a Ram Navami procession. Section 144, prohibiting the assembly of four or more people, has… pic.twitter.com/j71dpDfUNp
— ANI (@ANI) March 28, 2026
পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয় থানার পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও সিআরপিএফ-এর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তাঁদের যৌথ তৎপরতায় সংঘর্ষ থামানো সম্ভব হয়।মুর্শিদাবাদের ডিআইজি অজিত সিং যাদব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং একাধিক জায়গায় তল্লাশি চলছে।” পুলিশ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কমপক্ষে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে আরও কয়েকজনের খোঁজ চলছে। কিছু সূত্রে বলা হচ্ছে, ডিজে সাউন্ড নিয়ে আপত্তি থেকেও প্রাথমিক ঝামেলা শুরু হয়েছিল, যা পরে বড় আকার নেয়।রঘুনাথগঞ্জ শহর এখন অস্বাভাবিক নীরবতায় ঢাকা। দোকানপাট বেশিরভাগই বন্ধ।
রাস্তায় সাধারণ মানুষের চলাচল কম। নিরাপত্তা বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন প্রান্তে টহল দিচ্ছেন। আজ শনিবার সকাল থেকে নিরাপত্তা কর্মীরা পতাকা মিছিল বের করেছেন। এই মিছিলের উদ্দেশ্য স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করা এবং শান্তি বজায় রাখার আবেদন জানানো। পুলিশের এক কর্মকর্তা বলেন, “আমরা সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি। কোনো গুজবে কান দেবেন না। প্রশাসন সতর্ক রয়েছে।”


