
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের অংশগ্রহণ নিশ্চিত হল। সলমন আলীর নেতৃত্বে দল আগামী ২ ফেব্রুয়ারি ভোরে শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে রওনা দেবে।
হটাৎ পরিবর্তন সূচিতে! এই দিন থেকে বিশকাপে অভিযান শুরু ভারতের, প্রতিপক্ষ কে?
গত এক সপ্তাহ ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিয়ে একাধিক সংবাদম্যাধ্যমে নানা জল্পনা চলছিল। বিশেষ করে ভারত সফরের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল, পাকিস্তানও একই সিদ্ধান্ত নিতে পারে। তবে শেষ পর্যন্ত দল বিশ্বকাপ থেকে সরে না দিয়ে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
পিসিবি স্কোয়াড ঘোষণার পরও স্পষ্ট করে জানায়নি তারা টুর্নামেন্টে অংশ নেবে কি না। ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট বা পুরো বিশ্বকাপ থেকে সরে যাওয়ার সম্ভাবনা নিয়ে সংবাদমাধ্যমে নানা আলোচনা ছড়িয়েছিল। কিন্তু পিটিআই’র এক প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি ইতিমধ্যেই দলের ভ্রমণসূচি চূড়ান্ত করেছে।
কেকেআরের প্রস্তাবে না, এই ফ্র্যাঞ্চাইজির ডাকে সাড়া দেবেন ঋদ্ধি?
পিসিবি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের প্রতি সমর্থন জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় কঠোর কোনো পদক্ষেপ নেয়নি। আইসিসির নিয়ম ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাও বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশকে সমর্থন জানিয়েও পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে যায়নি।
বিশ্বকাপের আগেই কোহলিকে টপকে ‘বিরাট’ নজির গড়লেন এই নাইট তারকা
এদিকে বিসিসিআই, পিসিবি ও আইসিসির মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ২০২৭ পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেই কারণে পুরো পাকিস্তানি সূচি শ্রীলঙ্কাতেই হবে। এমনকি দল ফাইনালে উঠলেও ম্যাচ হবে শ্রীলঙ্কায়, ফলে নিরাপত্তার বড় কোনো প্রশ্ন নেই।
পিসিবির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনা করে স্পষ্ট করেছেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিবেচনা করতে হবে। সব দিক বিবেচনার পরই পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পিসিবি শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করবে।













