Home Sports News সিমেন্ট কারখানায় অনুশীলন, ট্রোলের শিকার সলমন আঘারা

সিমেন্ট কারখানায় অনুশীলন, ট্রোলের শিকার সলমন আঘারা

Pakistan Cricket Team-practice-video-colombo-cement-factory-t20-world-cup

আইসিসির কাছে ভ্রাতৃতুল্য বাংলাদেশ ঘাড় ধাক্কা খাওয়ায় কষ্টে বুক ফেটে যাচ্ছে পাকিস্তানের। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একের পর এক নাটক পাকিস্তানের (Pakistan Cricket Team)। অবশেষে বাংলাদেশের সঙ্গে ‘আড়ি’ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাক বোর্ড। সিমেন্ট কারখানায় অনুশীলন করছে সলমন আলি আঘারা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ট্রোলের শিকার হয়েছেন পাক ক্রিকেটাররা। যদিও শ্রীলঙ্কার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

- Advertisement -

Read More: IND vs NAM: অভিষেক শর্মা না খেললে কে ওপেন করবেন?

আগামী ১৫ ফেব্রুয়ারি চিরশত্রু ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় টিম বাস থেকে নেমে ধুলোমাখা, আবর্জনা ও কাদামাটির স্তূপে ভর্তি এবড়ো-খেবড়ো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সলমন আলি আঘা, বাবর আজম, শাহিন আফ্রিদি, সাইম আয়ুবরা। রাস্তার ধারে একেবারে জরাজীর্ণ বাড়ি। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মরচে পড়া ধাতব যন্ত্রাংশ। যা দেখে মনে হচ্ছে, সিমেন্ট কারখানার শেডের মতো জায়গা। সেখানে অনুশীলন করছে পাক ক্রিকেট দল। যা দেখে হতবাক নেটিজেনরা।

   

Read More: হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা, নামিবিয়া ম্যাচে অনিশ্চিত! কী হয়েছে তারকা ব্যাটারের?

আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য এমন জায়গা দেখে সুর চড়িয়েছেন অনেকেই। আবার অনেকে মজা করে সলমন আলি আঘাদের ট্রোল করেছেন। সোশ্যাল মিডিয়ায় সলমন আলি আঘাদের ট্রোল করে অনেকের দাবি, “মজদুর মজদুরি করকে ওয়াপাস ঘর জাতে হুয়ে অর্থাৎ, শ্রমিক তার মজুরি পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।“ আবার কেউ লিখেছেন, “পার্ট-টাইম কাজ শেষ। এখন আবার ক্রিকেট খেলতে যাচ্ছে। ওরা এটারই যোগ্য।“

Read More: সবুজ-মেরুনের এই প্রাক্তন তারকাকে দলে টানল মুম্বাই সিটি এফসি

অন্যদিকে আবার আইসিসি ও শ্রীলঙ্কার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কারোর দাবি, “এই হল শ্রীলঙ্কা এবং আইসিসি কর্তৃক কলম্বোতে পাকিস্তান ক্রিকেট দলের প্রতি আচরণের নমুনা! এটা কেমন আতিথেয়তা? এমন সুযোগ-সুবিধা পাচ্ছেন ক্রিকেটাররা! দেখে তো মনে হচ্ছে, তাঁরা কোনও সিমেন্ট কারখানা থেকে বেরিয়ে আসছেন।“ কেউ লিখেছেন, “ক্রিকেটারদের পক্ষে এমন পরিবেশে থাকাটা বেশ চ্যালেঞ্জিং। তাঁদের আরও ভালো সুযোগ-সুবিধা পাওয়া উচিত।“ কারোর মতে, “আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য এমন জায়গা একেবারে অনুপযুক্ত।“

Follow on Google