Home Sports News ওডিশা এফসিকে সাফল্যের সরণিতে ফেরানোর চ্যালেঞ্জ পুরুষোত্তমনের

ওডিশা এফসিকে সাফল্যের সরণিতে ফেরানোর চ্যালেঞ্জ পুরুষোত্তমনের

odisha-fc-purusothaman-new-coach

শেষ সিজনটা যথেষ্ট হতাশাজনক ছিল কেরালা ব্লাস্টার্সের। বহু প্রত্যাশা নিয়ে মিকেল স্ট্যাহরের হাতে দলের দায়িত্ব দেওয়া হলেও খুব একটা সুবিধা করতে পারেননি এই সুইডিশ কোচ। ডুরান্ড কাপের সেমিফাইনালে ছিটকে যাওয়ার পর দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা আইএসএলে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ছিল কেরালা। কিন্তু খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। প্রত্যেক ক্ষেত্রেই তথৈবচ পরিস্থিতি দেখা দিয়েছিল এই দলের। সবদিক খতিয়ে দেখেই পরবর্তীতে এই সুইডিশ কোচ সহ সকল সাপোর্টিং স্টাফেদের বিদায় জানিয়েছিল কেরালা।

- Advertisement -

তখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে টমাস টচর্জ এবং থেক্কাথারা পুরুষোথামণ দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁদের দৌলতেই জয়ের সরণিতে ফিরেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। কিন্তু কলিঙ্গ সুপার কাপের আগেই নয়া কোচ নিয়োগে তৎপর ছিল এই ক্লাব। সেই অনুযায়ী দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল স্প্যানিশ কোচ ডেভিড কাতলার হাতে। মনে করা হচ্ছিল এই নতুন কোচের হাত ধরেই হয়তো প্রথম সাফল্যের মুখ দেখবে কেরালা। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। সর্বভারতীয় কাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল দলকে হারানো সম্ভব হলেও আটকে যেতে হয়েছিল পরবর্তী ম্যাচে। তারপর এবার গোয়ার বুকে আয়োজিত সুপার কাপে যথেষ্ট দাপটের সাথে শুরু করেছিল দক্ষিণের এই ক্লাব।

   

কিন্তু গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসির বিপক্ষে পরাজিত হয়ে ছিটকে যেতে হয় টুর্নামেন্ট থেকে। এমন পরিস্থিতিতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে ভালো পারফরম্যান্স করার টার্গেট কেরালার‌। কিন্তু এবার দলের দায়িত্ব ছেড়েছেন থেক্কাথারা পুরুষোত্তমন। এবারের আইএসএলের কথা মাথায় রেখে তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করেছিল জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব তথা ওডিশা এফসি (Odisha FC)। একটা সময় বিবিয়ানো ফার্নান্দেজের সঙ্গে আলোচনা করা হলেও সেটা এগোয়নি বেশিদূর। যারফলে পুরুষোত্তমনের হাতে দেওয়া হয় দলের দায়িত্ব।

হিসাব অনুযায়ী এই সিজনের শেষ পর্যন্ত ওডিশা এফসির দায়িত্বে থাকবেন তিনি। পরবর্তীতে দলের পারফরম্যান্সের ভিত্তিতে তা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট। উল্লেখ্য, আগামী ৯ই ফেব্রুয়ারি এই কোচের তত্ত্বাবধানেই প্রাক মরসুম প্রস্তুতি শুরু করবে ওডিশা।

Follow on Google