
গ্যাংটক: বাংলায় প্রচারের হাই-ভোল্টেজ মেজাজ থেকে সোজা হিমালয়ের কোলে। অঙ্গ, বঙ্গ আর কলিঙ্গ জয়ের লক্ষ্যে নাছোড় মোদী বিধানসভা নির্বাচনের প্রচার শেষ করেই সোমবার রাতে পা রেখেছেন প্রতিবেশী সিকিমে। আর মঙ্গলবার সকালেই গ্যাংটকের রাজপথে প্রধানমন্ত্রী ধরা দিলেন সম্পূর্ণ এক অন্য অবতারে। গেরুয়া পাঞ্জাবি বা কুর্তা নয়, রীতিমতো স্পোর্টস গিয়ারে ফুটবল পায়ে মাঠে নামলেন নমো।
গ্যাংটকের সকার সকাল
মঙ্গলবার সকালে গ্যাংটকের লোকভবন বিল্ডিংয়ের সামনের মাঠে একদল কচিকাঁচার সঙ্গে ফুটবল খেলায় মাতলেন নরেন্দ্র মোদী। পোশাকে আধুনিক স্পোর্টস অ্যাটায়ার, চোখে সেই পরিচিত আত্মবিশ্বাস, মোদীকে এভাবে সকার খেলতে দেখে উচ্ছ্বসিত স্থানীয়রা। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “খুদেদের সঙ্গে অফুরান প্রাণশক্তিতে ভরপুর একটি ফুটবল সেশন। আমরা শিখলাম, খেললাম এবং খেলাটা উপভোগ করলাম।”
প্রচারের ক্লান্তি নেই, আছে জনসংযোগ Narendra Modi play football in Gangtok
বাংলার ভোট প্রচারে কখনও কলকাতার গঙ্গা বক্ষে ফটোসেশন, কখনও আবার ঝাড়গ্রামে রাস্তার ধারের ঝালমুড়ি, প্রধানমন্ত্রীর জনসংযোগের ধরণ বারবার নজর কেড়েছে। এবার সিকিমের ৫০তম রাজ্য দিবসের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েও খুদেদের সঙ্গে মিশে গিয়ে সেই পুরনো ইমেজই বজায় রাখলেন তিনি। দিনভর গ্যাংটকে একাধিক প্রশাসনিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
মাঠে নেমে গোল করলেন মোদী! ভাইরাল সেই ভিডিও দেখতে ক্লিক করুন 👇#NarendraModi #Gangtok #Sikkim #FootballMomenthttps://t.co/HXEpZe5AcD pic.twitter.com/U891ITht4n
— Kolkata24x7 (@kolkata24x7live) April 28, 2026
বাংলা নিয়ে আত্মবিশ্বাসী নমো
রবিবার ব্যারাকপুরে প্রচারের শেষ সভা থেকে মোদী বার্তা দিয়েছিলেন, “৪ মে’র পর বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি আবার বাংলায় আসব।” সেই রাজনৈতিক লড়াইয়ের মাঠ থেকে কয়েক ঘণ্টার বিরতি নিয়ে সিকিমের পাহাড়ি হাওয়ায় ফুটবলে মজেছেন তিনি। বাংলার শেষ দফার ভোটের আগে প্রধানমন্ত্রীর এই ‘কুল’ অবতার সোশ্যাল মিডিয়ায় এখন সুপার ট্রেন্ডিং।













