Home Sports News লিগ টেবিলে জায়গা ফিরে পেতে পাঞ্জাবের বিরুদ্ধে নামছে মোহনবাগান

লিগ টেবিলে জায়গা ফিরে পেতে পাঞ্জাবের বিরুদ্ধে নামছে মোহনবাগান

Mohun Bagan Super Giant

গত তিন ম্যাচে জয়ের স্বাদ পায়নি মোহনবাগান এসজি। গতকাল ইস্ট বেঙ্গল চেন্নাইয়িনকে হারানোর পর পয়েন্ট টেবিলে তৃতীয় থেকে চতুর্থ স্থানে নেমে এসেছে তারা।রবিবার সল্টলেক স্টেডিয়ামে পাঞ্জাব এফসির বিরুদ্ধে মাঠে নামবে তারা। এমতাবস্থায় ঘরের মাঠে পাঞ্জাবকে হারিয়ে লিগ টেবিলে ঊর্ধ্বে উঠতে চাইবে মোহনবাগান।

- Advertisement -

মরসুমে শুরুটা ভালোই করেছিল মোহনবাগান। হঠাৎ ছন্দ পতন ঘটল। টানা তিন ম্যাচে কোনো সাফল্য আসেনি। তাই পাঞ্জাবকে হারাতে মরিয়া সর্জিও লোবেরার দল। অন্যদিকে, পাঞ্জাব এফসি ২০২৫-২৬ আইএসএল আসরে টানা পাঁচ ম্যাচে অপরাজিত।কেরালা ব্লাস্টার্স ও মোহামেডান এসসি-র বিরুদ্ধে আকর্ষণীয় জয় নিয়ে মাঠে নামছে তারা।

   

বর্তমানে পাঞ্জাব ১১পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অবস্থান করছে। অর্থাৎ মোহনবাগান এসজি-র থেকে মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে আছে। আজ একটি জয় তুলে নিতে পারলে মেরিনার্সদের সমকক্ষ হয়ে যেতে পারে তারা। এর আগে ৪বার খেলার ময়দানে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছে এই দুই দল। যার মধ্যে ৪ বারই বিজয়ী মোহনবাগান।

মোহনবাগান এসজি সম্ভাব্য লাইন আপস (৪-২-৩-১):
বিশাল কাইথ (গোলরক্ষক), অভিষেক সিং, মেহতাব সিং, আলবার্তো রদ্রিগেজ, শুভাশিস বোস, দীপক ট্যাংরি, অনিরুধ থাপা, লিস্টন কোলাকো, জেসন কামিংস, রবসন রবিনহো, জেমি ম্যাক্লারেন।

পাঞ্জাব এফসি সম্ভাব্য লাইন আপ (৪-২-৩-১):
আরশদীপ সিং (গোলরক্ষক), খাইমিংথাম লুংডিম, বিজয় ভার্গিস, প্রমবীর, মুহাম্মাদ উভাইস, রিকি শাবোং, সামির জেলকোভিচ,  মুহাম্মদ সুহেল, দানি রামিরেজ, বেদে ওসুজি, সুংগুসি ইফিয়ং।

Follow on Google