Monday, May 25, 2026
Home West Bengal Birbhum: বীরভূমে অস্ত্র নিয়ে আইসিইউতে ঢুকল যুবক

Birbhum: বীরভূমে অস্ত্র নিয়ে আইসিইউতে ঢুকল যুবক

চাঞ্চল্যকর কাণ্ড বীরভূমে। রোগীর সঙ্গে দেখা করতে না দেওয়ার জেরে অস্ত্র হাতে সরকারি হাসপাতালের আইসিউতে হাজির এক যুবক। শুক্রবার রাতে বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজে চাঞ্চল্য ছড়ায়। জানা যাচ্ছে আটকানোর সবরকম চেষ্টা করা সত্তেও রক্ষীদের ঠেলে সরিয়ে ভিতরে প্রবেশ করেন ওই যুবক। এরপর সোজা চলে যান হাসপাতালের আইসিউতে। যুবক দাবি করেন তাঁর আত্মীয় ওই হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর সঙ্গে দেখা করতেই এসেছেন তিনি।

- Advertisement -

বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজের আইসিউতে বন্দুক হাতে প্রবেশ করতে দেখে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য রোগীরা। পরে সেই যুবক বেরিয়ে যান। সিসিটিভি ফুটেজ দেখে যুবককে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে ওই যুবকের নাম হানিফ শেখ। হানিফ শেখ নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ।

   

ঘটনার পর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ইশ্বর চট্টোপাধ্যায় থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। করেন। জানা গিয়েছে ওই ব্যক্তি রামপুরহাটের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অ্যাসিস্ট্যান্ট সুপার জানান যে শুক্রবার রাত ১০ টা নাগাদ প্রথমে বাধা দেওয়া হলে বচসা বাঁধে রক্ষীদের সঙ্গে। আইসিউ-তে তাঁকে প্রবেশ করতে বাধা দেন কর্তব্যরত নার্সরা। তাঁকে নিষেধ করা হলে ওই ব্যক্তি নার্সদের বন্দুক দেখান বলে অভিযোগ। তিনি মদ্যপ অবস্থায় হাসপাতালে গিয়েছিলেন বলে অভিযোগ কর্মীদের। তবে তিনি আত্মীয়কে দেখেই চলে যান তিনি।

শনিবার অভিযুক্ত হানিফকে রামপুরহাট আদালতে তোলা হয়। ওই যুবকের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

Follow on Google