Monday, May 25, 2026
Home Kolkata City Sanjay Basu: গ্রেফতারের শঙ্কায় ইডির তলব পেয়েই আগাম জামিন চাইলেন মমতার আইনজীবী

Sanjay Basu: গ্রেফতারের শঙ্কায় ইডির তলব পেয়েই আগাম জামিন চাইলেন মমতার আইনজীবী

Mamata Banerjee lawyer Sanjay Basu seeks anticipatory bail after receiving ED summons

কিছুদিন আগেই পিনকন ও টাওয়ার গ্রুপের মামলায় শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলে ইডি। রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল সঞ্জয় বসু (Sanjay Basu) আলিপুরের বাড়িতেও চলে তল্লাশি অভিযান চালায় ইডি। যা নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২২ ঘন্টা ধরে একটানা চলে জিজ্ঞাসাবাদ। এবার তাঁকে ফের তলব করল ইডি (ED summons)।

- Advertisement -

আইনজীবী সঞ্জয় বসুকে গ্রেফতার করা হতে পারে বলে মনে করা হচ্ছে। রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী তাঁর আবেদনে সাড়া দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার মামলার শুনানি হতে পারে।

   

মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, সঞ্জয় রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল। সরকারের অনেক কাগজ স্বাভাবিক ভাবেই ওঁর কাছে থাকে। ও আমারও আইনজীবী। ওকে আমি জিজ্ঞেস করেছি, এত তল্লাশি করে কী কী পেল? ও বলল, কিচ্ছু পায়নি। খালি আপনাদের ব্যাপারে জিজ্ঞেস করছিল। মুখ্যমন্ত্রীর সংযোজন, কারোর হয়ে মামলা লড়লে টাকা নিতেই পারে। একটা মামলায় ও টাকা ফেরত দিয়েছে।

ফের আইনজীবীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সঞ্জয়ের আইনজীবী সপ্তাংশু বসুর দাবি, ভুয়ো অর্থনৈতিক সংস্থার একাধিক মামলায় রাজ্যের আইনজীবী ছিলেন তাঁর মক্কেল। সে কারণেই সঞ্জয়কে বার বার হেনস্থা করছে ইডি।

Follow on Google