Home Sports News আইরিশদের হারিয়ে বিশ্বকাপে খেলার আশা টিকিয়ে রাখল ইতালি

আইরিশদের হারিয়ে বিশ্বকাপে খেলার আশা টিকিয়ে রাখল ইতালি

italy-beat-northern-ireland-world-cup-playoff-final-qualification-hope

নর্দান আয়ারল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপে (World Cup) খেলার আশা বাঁচিয়ে রাখল ইতালি। ২-০ ব্যবধানে এই ম্যাচ জিতে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে উন্নীত হয়েছে ইতালি। তার প্রধান কৃতিত্ব সান্দ্রো তোনালি ও মোয়েস কিন-এর। আর বিশ্বকাপের যাওয়ার আশা ভঙ্গ হল আইরিশদের।

- Advertisement -

২৬ মার্চ ইতালির গেউইস স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইতালি- নর্দান আয়ারল্যান্ড। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে চাপ সৃষ্টি করলেও কোনো গোল করতে ব্যার্থ ছিল ইতালি। বল দখলে রাখলেও আয়ারল্যান্ডকে আক্রমণ করতে পারেনি আজুরিরা। ম্যাচের মোড় ঘোরে খেলার দ্বিতীয়ার্ধে। জালের ঠিকানা খুঁজে পান সান্দ্রো টোনালি ৫৬ মিনিটে এবং ৮০ মিনিটে মইসে কিন।

   

উল্টোদিকে একবারেই নিষ্প্রভ ছিল নর্দান আয়ারল্যান্ড। সমালোচকদের মতে, দুর্বল আয়ারল্যান্ডের বদলে অন্য দল থাকলে ইতালির জয় সহজ হত না। তবে এই ম্যাচে হারের সাথে সাথে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেলেন আইরিশরা। গত দু’টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি অজুরিরা।

আগামী ৩১ মার্চ বসনিয়া ও হার্জেগোভিনা বনাম ওয়েলসের মধ্যকার বিজয়ী দলের সঙ্গে আবার প্রতিদ্বন্দ্বিতা করবে ইতালি। এই একটি ম্যাচ জিতলেই বহুবছর পর বিশ্বকাপে ফিরতে পারবে ইতালি। সেই ম্যাচে চার বারের বিশ্বজয়ীদের উপর চোখ থাকবে সকল অনুগামীদের।

Follow on Google