
এই সপ্তাহের শেষের দিক থেকেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং কেরালা ব্লাস্টার্স। গতবার সেরার সেরা হওয়ার সুবাদে এবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বাগান ম্যাচ দিয়েই শুরু হবে দেশের প্রথম ডিভিশনের এই ফুটবল টুর্নামেন্ট। ঠিক একদিন পর অর্থাৎ ১৬ই ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্টের অভিযান শুরু করবে ময়দানের আরেক প্রধান তথা ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জন আব্রাহামের শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেড। কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে সেই ম্যাচ।
Read More: আশিষ ছিটকে যাওয়ায় বাগানে নতুন মুখ, অনুশীলনে যোগ দিচ্ছেন রানাওয়াড়ে
যেই ম্যাচের জন্য মুখিয়ে রয়েছে আপামর লাল-হলুদ জনতা। বলাবাহুল্য, এবারের এই টুর্নামেন্টে মূলত সুইস মডেলের মধ্যে দিয়ে পরিচালিত হলেও সূচি অনুযায়ী মোট দশটি হোম ম্যাচ পাচ্ছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। অর্থাৎ নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ ছাড়া ও আরও নয়টি ম্যাচ নিজেদের শহরের বুকেই খেলবে অস্কার ব্রুজোর ছেলেরা। বলাবাহুল্য, এবার হোম গ্ৰাউন্ড হিসেবে রাখা হয়েছে কিশোর ভারতী ফুটবল স্টেডিয়ামকে। সেই অনুযায়ী নিজেদের হোম ম্যাচ গুলি আয়োজিত হবে এই মাঠেই। নর্থইস্ট ম্যাচের পর আগামী ২১শে ফেব্রুয়ারি তাঁদের পরবর্তী ম্যাচ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্পোর্টিং ক্লাব দিল্লি।
Read More: ভারত-পাক ম্যাচ বাঁচাতে ময়দানে বিসিবি সভাপতি!
দিন ছয়েক বিরতির পর আগামী ২৭শে ফেব্রুয়ারি তাঁদের তৃতীয় ম্যাচ। যেখানে প্রতিপক্ষ ওয়েন কোয়েলের জামশেদপুর এফসি। ৫ই মার্চ চতুর্থ ম্যাচ। যেখানে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে হবে সাউল ক্রেসপোদের। সুপার কাপ ফাইনালের হতাশা ভুলে দল আদৌও বদলা নিতে পারে কিনা সেদিকে নজর থাকবে প্রত্যেকের। দিন আটেক পর নিজেদের ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল। দিন ছয়েকের ব্যবধানে তাঁদের প্রথম ডার্বি। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে পড়শী মহামেডান স্পোর্টিং ক্লাব। তারপর ১১ই এপ্রিল চেন্নাইয়িন এফসির সাথে দলের খেলা। যদিও এটি অ্যাওয়ে ম্যাচ।
Read More: T20 World Cup: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট থেকে সরে আসতে পারে পাকিস্তান
তবে ১৬ই এপ্রিল ফের হোম ম্যাচ। বিপক্ষে রয়েছে রেনেডি সিংয়ের বেঙ্গালুরু এফসি। পরের সপ্তাহে দল লড়াই করবে পাঞ্জাব এফসির সাথে। ২৮শে এপ্রিল লড়তে হবে জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব ওডিশা এফসির বিরুদ্ধে। তারপর মে মাসের তৃতীয় দিনে রয়েছে বহু প্রতীক্ষিত ডার্বি ম্যাচ। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লড়াই করতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে। যে ম্যাচ নিয়ে বহু আগে থেকেই উন্মাদনা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। দিন চারেক ব্যবধানে পরবর্তী অ্যাওয়ে ম্যাচে। যেখানে লড়াই করতে হবে শক্তিশালী মুম্বাই সিটি এফসির সঙ্গে। আগামী ১৭ই মে লাল-হলুদের শেষ ম্যাচ। ভুবনেশ্বরে তাঁদের লড়তে হবে নয়া দল ইন্টার কাশীর সঙ্গে।
The wait is over! ⏳
Our #ISL 2025-26 fixtures are out! Mark the dates, #AmagoFans! ????️
We play ???? games in Kolkata! ♥️????#JoyEastBengal pic.twitter.com/zcZ5giV6cI
— East Bengal FC (@eastbengal_fc) February 8, 2026













