আজ বিরাট-রোহিত দ্বৈরথ, কে জিতবে এই প্রতিদ্বন্দ্বিতা?

Kolkata, May 10: রবিবার আইপিএল ২০২৬-এর ৫৪তম ম্যাচে (IPL) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে রায়পুরের শহীদ বীর নারায়ণ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
RCB vs MI

Kolkata, May 10: রবিবার আইপিএল ২০২৬-এর ৫৪তম ম্যাচে (IPL) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টে শুরুটা ভালো হলেও সাম্প্রতিক ম্যাচগুলোতে বেঙ্গালুরুকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং তারা টানা দুটি ম্যাচ হেরেছে। টপ অর্ডারে জ্যাকব বেথেল ব্যর্থ হয়েছেন। এই মুহূর্তে ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বিরাট কোহলিরা। আজ গতবারের চ্যাম্পিয়ন আরসিবি প্রথম ছয় ওভারে একটি ভালো শুরুর সন্ধানে রয়েছে।

   

অন্যদিকে ১০ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে মুম্বই। তবে ইনজুরি থেকে রোহিত শর্মার প্রত্যাবর্তন শেষ ম্যাচটি দুর্দান্ত খেলেছিল মুম্বই। এছাড়া রায়ান রিকেলটন দারুণ ফর্মে আছেন, কিন্ত বোলিং ইউনিট বড় ধরনের হতাশায় ভুগছে। আজ প্রতিযোগিতা থেকে বাদ পড়ার চাপ পুরোপুরি তাদের ওপর থাকবে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের এই ম্যাচটি জিততেই হবে।

আইপিএল ইতিহাসে এই দুটি দল মোট ৩৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স ১৯টি ম্যাচে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৬টি ম্যাচে জয়লাভ করেছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, রায়পুরে রবিবার সন্ধ্যার আকাশ পরিষ্কার থাকবে। এছাড়া তাপমাত্রা প্রায় ৩২° সেলসিয়াস এবং গড় আর্দ্রতা ৪৩ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে।

রায়পুরের এই মাঠের উইকেটটি ফ্ল্যাট এবং এটি একটি হাই-স্কোরিং ভেন্যু। এখানকার ধারাবাহিক বাউন্স এবং দ্রুতগতির আউটফিল্ড ব্যাটসম্যানদের জন্য আদর্শ পরিস্থিতি করে তুলেছে। এছাড়া এখানকার বাউন্ডারিগুলো বড় নয়, যা বোলারদের জন্য এটি একটি চ্যালেঞ্জ হবে। বছরের এই সময়ে রায়পুরে শিশির থাকতে পারে। তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের পরিস্থিতি আরও ভালো থাকবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ: জ্যাকব বেথেল, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, সুয়শ শর্মা, রাসিখ সালাম দার, জশ হ্যাজেলউড। ইমপ্যাক্ট প্লেয়ার: টিম ডেভিড।

মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: রায়ান রিকেল্টন (উইকেটরক্ষক), নমন ধীর, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, উইল জ্যাকস, রাজ বাওয়া, করবিন বোশ, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, এএম গজানফার, রঘু শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার: রোহিত শর্মা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google