
আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আইপিএল ২০২৬-এর ১৩তম ম্যাচ। (IPL 2026)রাজস্থান রয়্যালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এই দ্বৈরথ দেখার সুযোগ হবে বলে আর আশা করা যাচ্ছে না। কারণ সেখানেও পড়েছে বৃষ্টির প্রকোপ।
গতকালের ঘটনার পুনরাবৃত্তি। প্রতিবছর এই সময়ে কালবৈশাখীর প্রকোপ পরে। এবারও তাই হচ্ছে। সোমবার কলকাতায় কেকেআর বনাম পাঞ্জাব কিংসের ম্যাচও ওভার এর পর বন্ধ হয়ে গিয়েছিল। তার কারণ এই বৃষ্টি। অবশেষে দুই দলকে ১ পয়েন্ট করে দেওয়া হয়। আজ ফের এই বৃষ্টির কারণে গুয়াহাটির ম্যাচটিও পন্ড হয়ে গেল।
টানা তৃতীয় জয়ের জন্য উদগ্রীব ছিল রাজস্থান রয়্যালস। অন্যদিকে রাজস্থানের মতো শক্তিশালী দলকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের আধিপত্য গড়তে তৈরি ছিল মুম্বাই শিবির। তবে সেই ম্যাচ শুরু তো দূরের কথা। টসও করা গেল না। এর আগেই নামল ঝমঝমিয়ে বৃষ্টি। কতক্ষণে খেলা শুরু হবে, আদৌ কি আজ খেলা হবে তা নিশ্চিত নয়।







