Monday, May 25, 2026
Home Business এবার পুজোয় ছবি তুলুন আইফোনে, মুকেশ আম্বানি দিচ্ছে বিরাট ডিসকাউন্টে কেনার সুযোগ

এবার পুজোয় ছবি তুলুন আইফোনে, মুকেশ আম্বানি দিচ্ছে বিরাট ডিসকাউন্টে কেনার সুযোগ

Mukesh-Ambani's-big-move

হালফিলে অ্যাপেলের নতুন সিরিজের আইফোন লঞ্চ হওয়ার আগ দিয়ে পুরনো সিরিজগুলিতে ছাড় দেওয়ার ট্রেন্ড দেখা যাচ্ছে। আজই উন্মোচিত হতে চলেছে অ্যাপেল আইফোন 16 সিরিজ (Apple iPhone 16 series)। ঠিক তার আগে দেশের ধনকুবের মুকেশ আম্বানি iPhone 15 Pro Max-এ দরাজ হস্তে ডিসকাউন্ট (iPhone Discount) দেওয়ার কথা ঘোষণা করলেন। 

- Advertisement -

আম্বানির রিলায়েন্স ডিজিটাল স্টোর (Reliance Digital Store) থেকে iPhone 15 Pro Max কিনলে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। এমনিতে এই ফোনের 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 1,54,000 টাকা। কিন্তু এখন এটি 17,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে রিলায়েন্স। অর্থাৎ এই ফোন এখন 1,37,000 টাকায় কেনা যাচ্ছে। 

   

এখানেই শেষ নয়। উপরন্তু রয়েছে আরও অফার। যদি আইসিআইসিআই ব্যাঙ্কের (ICICI Bank) ক্রেডিট কার্ড থাকে, তাহলে এককালীন 5,000 টাকা সাশ্রয় করা যাবে। আবার এইউ ব্যাঙ্কের (AU Bank) ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্যও রয়েছে সুখবর। iPhone 15 Pro Max কিনলে তাঁরা পেয়ে যাবেন 6,000 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট (iPhone Discount)। সবমিলিয়ে 22,000 টাকা থেকে 23,000 টাকা সাশ্রয় করার সুযোগ চলছে। 

স্কুটিতেও নাকি ডিস্ক ব্রেক! বাজারে ঝড় তুলতে আসছে নতুন Hero Destini 125, রইল খুঁটিনাটি

প্রসঙ্গত, Apple iPhone 15 Pro Max এখনও পর্যন্ত বাজারে উপলব্ধ আইফোনের লেটেস্ট ভার্সন। এতে রয়েছে শক্তপোক্ত টাইটানিয়াম বডি, একটি 6.7 ইঞ্চি Super Retina XDR ডিসপ্লে, যা ধুলোময়লা ও জল দুইই প্রতিরোধ করতে সক্ষম।

Follow on Google