Home Kolkata City ফিরহাদকে ‘পোল্ট্রী মুরগি’ বলে কটাক্ষ হুমায়ুনের

ফিরহাদকে ‘পোল্ট্রী মুরগি’ বলে কটাক্ষ হুমায়ুনের

humayun-kabir-remark-on-firhad-hakim-

কলকাতা: রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দু (Humayun Kabir)জনতা উন্নয়ন পার্টির জন্মদাতা হুমায়ুন কবির। সম্প্রতি তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর তিনি তৃণমূলের বিভিন্ন শীর্ষ স্থানীয় নেতাদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। এই আবহেই ফের একবার বিতর্কিত মন্তব্য করে বিতর্কে উঠে এলেন হুমায়ুন। একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে পোল্ট্রি মুরগি বলে কটাক্ষ করেছেন।

- Advertisement -

হুমায়ুন “বলেছেন ফিরহাদ হাকিম বাঙালি মুসলিম নন। ফিরহাদের বাবা ছিলেন গয়ার মুসলিম এবং মা ছিলেন হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ, যিনি মৌলানা আজাদ কলেজে অধ্যাপিকা ছিলেন।” সুতরাং ফিরহাদ হাকিমকে কখনোই মুসলিম বলা যাবে না। হুমায়ুন আরও বলেন “ফিরহাদ হলেন ক্রস যেমন পোল্ট্রি মুরগি।” “তিনি আরো যোগ করে বলেন ফিরহাদ পুরো মুসলিম নয় তিনি আধা হিন্দি আধা মুসলিম।”

   

‘SIR’-এ ব্যাপক অনিয়ম, কমিশনের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের

হুমায়ূনের এই মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে আলোচনার ঝড়। বিজেপি নেতা এবং বিশিষ্ট আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তার মন্তব্যে বলেছেন “তীব্র বিরোধিতা করছি। কলকাতার মেয়র কে তাই বলে ক্রস মুরগি, পোল্ট্রি মুরগী বলবে? এটা মানা যায়?” রাজনৈতিক মহলের অনেকেই হুমায়ূনের এই বেলাগাম আক্রমণ কে সমর্থন করেননি। তরুণজ্যোতির মত রাজনৈতিক মহলের অনেকেই বলেছেন হুমায়ূনের এই ব্যাক্তি বিশেষে আক্রমণ তার নিম্ন রুচির পরিচয়।

এমনিই বাবরি মসজিদ নিয়ে সম্প্রতি বিতর্কের ঝড় বয়ে গিয়েছে সারা দেশ জুড়ে। বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করে বার বার বিতর্কে জড়িয়েছেন তিনি। এছাড়াও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বা মমতা বন্দোপাধ্যায়কে নাম করে বহুবার বিষোদ্গার করেছেন হুমায়ুন কবির। রাজনৈতিক মহলের একাংশের দাবি তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে বলেই তিনি এখন নাম করে বা বেলাগাম আক্রমণ শানিয়ে নিজের প্রতিহিংসা চরিতার্থ করতে চেষ্টা করছেন।

আবার রাজনৈতিক ব্যাক্তিত্বদের অনেকেই মন্তব্য করেছেন হুমায়ুন কবির একজন দলবদলু। কোনো দলেই তার জায়গা হয়না। একসময় তিনি বিজেপিতে গিয়েছিলেন কিন্তু সেখানেও টিকতে পারেননি। এখন তার ব্যবহারের জন্য তৃণমূল থেকেও তাকে প্রায় বহিস্কার করে দেওয়া হয়েছে। তাই প্রথমে বাবরি মসজিদ, তারপর নিজের তৈরী জনতা উন্নয়ন পার্টি এবং এখন ব্যাক্তি বিশেষে আক্রমণ করে নিজেকে প্রচারে রাখার চেষ্টা করছেন। তবে বাংলায় বিধানসভা নির্বাচন প্রায় সামনেই এর আগে এই ধরণের মন্তব্য কি ফল দেবে হুমায়ূনকে তা ভবিষ্যৎ ই বলবে।

Follow on Google