Monday, May 25, 2026
Home Politics ‘দিদির হাত ধরে আমি রাজনীতিতে থেকে গেলাম’, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা ঘোষণার...

‘দিদির হাত ধরে আমি রাজনীতিতে থেকে গেলাম’, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা ঘোষণার পর মমতা-মুগ্ধ দেব

Dev

‘‘আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷’’ সোমবার আরামবাগ সফরে এমনটাই বললেন তৃণমূল সাংসদ দেব৷ তিনি আরও বলেন, ‘‘আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে৷ আমি রাজনীতিতে থেকে গেলাম, দিদির হাত ধরেই৷ ২০২৪ সালে আমি জিতব কি জিতব না, তা জানি না৷ কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন রাজ্য সরকারের হাত ধরেই হয়৷’’

- Advertisement -

সোমবার আরামবাগে মমতার সফর সঙ্গী সাংসদ দেব৷ সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে রাজ্য সরকার৷ এমনটাই ঘোষণা করেন৷ এদিন তিনি বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দেব বারবার বলছে৷ রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১ হাজার ২৫০ কোটি টাকা বরাদ্দ করল৷ কাজ হয়ে যাবে৷ ১৭ লক্ষ মানুষ উপকৃত হবে৷ কেন্দ্রের টাকা আটকে আছে৷ আমি বলেছি, এই টাকা দফায় দফায় পাওয়া যাবে৷ তিন-চার বছর লাগবে কাজ শেষ হতে৷ কিন্তু দেব যখন বলল, তখন দিদি তো ভাইয়ের আবদার ফেরাতে পারে না৷ তাই কেন্দ্রের উপর ভরসা নয়, আমরাই কাজ করে দিচ্ছি৷’’

   

এরপরই ওই একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দেব বক্তৃতা দিতে ওঠেন৷ তিনি বলেন, ‘‘আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷’’ সকলের সামনে দলনেত্রীকে ধন্যবাদ জানান তিনি৷ সেই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি কতটা আপ্লুত তা বলেন৷ এই প্ল্যান বাস্তবের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আবদার করেছেন বলেই জানা যায়৷

Follow on Google