
Kolkata, April 28: আগামী ১১জুন থেকে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় বসতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আসর। তার আগেই হলুদ কার্ডের নিয়মে পরিবর্তন আনল ফিফা। নতুন এই নিয়ম খেলোয়াড়দের বারবার সাসপেন্ড হওয়া থেকে বিরত রাখতে পারে।
এবারের ফুটবল বিশ্বকাপে দু’বার হলুদ কার্ড মাফ করা হবে। একবার গ্রুপ পর্বের পরে, আরেকবার কোয়ার্টার ফাইনাল শেষে এই নিয়ম খাটবে। – এমনটাই জানিয়েছে ফিফা। অতীতে বিশ্বকাপে শুধু কোয়ার্টার ফাইনালের পরে খেলোয়াড়ের হলুদ কার্ড মাফ করা হত। মানে গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ৫টি লড়াই একটানা খেলতে হত। এই পাঁচ ম্যাচের মধ্যে ২টিতে দুটো হলুদ কার্ড পেলেই সাসপেন্ড হতেন সেই ফুটবলার।
আরও পড়ুন: স্যান্টনারের পরিবর্তে মুম্বই শিবিরে মহারাজ, চেন্নাই খুঁজছে তরুণ প্রতিভা
তবে এই নিয়ম ছিল ৩২ দলের। ২০২৬ ফুটবল বিশ্বকাপে এবছর ৩২ দলের পরিবর্তে ৪৮ দল খেলবে। তাই এবার ‘রাউন্ড অফ ৩২’ নামে একটি নতুন রাউন্ড যোগ হচ্ছে। গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এখন লড়াই ৬টি। নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে ২টি হলুদ কার্ড পেলেও নক-আউটে তা আর ক্যারি ফরোয়ার্ড হবে না।
আরও পড়ুন: বিপিন সিংয়ের গোলে এগিয়ে ইস্টবেঙ্গল, ওডিশা চাপে প্রথমার্ধ শেষে
এছাড়া রাউন্ড অফ ৩২, রাউন্ড অফ ১৬ ও কোয়ার্টার ফাইনালেও জমা কার্ডের হিসেব থাকবে না। অর্থাৎ, কোনো খেলোয়াড়কে এখন অত সহজে সাসপেন্ড করা যাবে না। এখন একই ‘ব্লকে’র ২টি ম্যাচে হলুদ কার্ড পেতে হবে। তবেই সেই খেলোয়াড়ের উপর নিষেধাজ্ঞা জারি হবে। আগের নিয়মে খেলোয়াড়রা মাত্র ২টি হলুদ কার্ড পেলেই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে যেতেন। এক্ষেত্রে সেই সম্ভাবনা অনেক কমে গেল।













