Home Sports News ফুটবল বিশ্বকাপে নয়া চমক! নিরাপত্তার দায়িত্বে ‘রোবট কুকুর’

ফুটবল বিশ্বকাপে নয়া চমক! নিরাপত্তার দায়িত্বে ‘রোবট কুকুর’

fifa-world-cup-2026-robot-dog-security-mexico

মেক্সিকো সিটি: হাতে আছে মাত্র কয়েকটা মাস। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে আয়োজিত হবে ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) উদ্বোধনী ম্যাচ। ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবলের মহাযজ্ঞ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। নিরাপত্তার যাতে কোনও ঘাটতি না থাকে, সেই জন্য বিশেষ চমক রয়েছে। আসন্ন ফুটবল বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে থাকবে ‘রোবট কুকুর’। ম্যাচ চলাকালীন অপরাধ দমন ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সাহায্য করবে এই চারপেয়ে যান্ত্রিক ইউনিট।

- Advertisement -

আরও পড়ুন: অনুশীলনে বিপত্তি, পায়ে চোট পেলেন ঈশান কিষাণ

আসন্ন ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা, কানাডা ও মেক্সিকো। মেক্সিকো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্ট চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ‘রোবট কুকুর’ ব্যবহার করা হবে। বিশেষভাবে তৈরি এই ডিভাইসগুলো বিপজ্জনক বা দুর্গম স্থানে প্রবেশ করে সরাসরি ভিডিও সম্প্রচার করতে সক্ষম। ফলে নিরাপত্তা বাহিনী দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে। ‘রোবট কুকুর’গুলো কিনতে প্রায় ২৫ লাখ পেসো (প্রায় ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার) ব্যয় করেছে মেক্সিকোর গুয়াদালুপে শহরের কাউন্সিলর।

   

আরও পড়ুন: স্বস্তির খবর ভারতীয় শিবিরে, হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক

‘রোবট কুকুর’-এর ভিডিও প্রকাশ করেছে মেক্সিকো প্রশাসন। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ‘রোবট কুকুর’ পরিত্যক্ত ভবনের ভেতর দিয়ে টহল দিচ্ছে এবং সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠছে। মহড়ায় এক পর্যায়ে এক সশস্ত্র ব্যক্তির সামনে গিয়ে লাউডস্পিকারের মাধ্যমে অস্ত্র ফেলতে নির্দেশ দেয় ‘রোবট কুকুর’টি। সরাসরি ছবি সম্প্রচার করছে ‘রোবট কুকুর’। তার পিছনে সতর্ক পায়ে হাঁটছেন একদল পুলিশ কর্মকর্তা। গুয়াদালুপের মেয়র হেক্তর গার্সিয়া জানিয়েছেন, ‘রোবট কুকুর’গুলোর কাজ ঘটনার প্রাথমিক পর্যায়ে হস্তক্ষেপের সময় পুলিশ কর্মকর্তাদের সাহায্য করা। যেন পুলিশ কর্মকর্তাদের শারীরিক ক্ষতি এড়িয়ে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। যে কোনো ধরণের সংঘর্ষের পরিস্থিতিতে এগুলো ব্যবহার করা হবে।

Follow on Google