Home Sports News সৌদি প্রো লিগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট, বিশ্বকাপে রোনাল্ডোর ভবিষ্যৎ অন্ধকারে!

সৌদি প্রো লিগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট, বিশ্বকাপে রোনাল্ডোর ভবিষ্যৎ অন্ধকারে!

cristiano-ronaldo-hamstring-injury-saudi-pro-league-world-cup-doubt

সোহিনী পোড়েল, কলকাতা: সৌদি প্রো লিগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আসন্ন বিশ্বকাপই হয়তো তাঁর শেষ বিশ্বকাপ। চোট পাওয়ার পর বিশ্বকাপে সিআরসেভেনের ভবিষ্যৎ অন্ধকারে! আগামী জুন মাস থেকে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ। হাতে আছে মেরেকেটে আড়াই মাসের মতো। এর আগে কি সুস্থ হয়ে যাবেন পর্তুগিজ তারকা? উঠছে প্রশ্ন। চিন্তায় রোনাল্ডোর ভক্তরা।

- Advertisement -

Read More: ইজরায়েলি হামলায় নিহত ইরানের ২০ মহিলা ভলিবল খেলোয়াড়, শোকস্তব্ধ ক্রীড়া বিশ্ব

ঘটনাটি ঘটেছে সৌদি প্রো লিগে আল নাসের ও আল ফায়াহ-র ম্যাচ। ৩-১ গোলে ম্যাচ জিতে নেয় আল নাসের। এই ম্যাচে ৮১ মিনিটের মাথায় বেশ অস্বস্তিতে দেখা যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। দৌড়তে সমস্যা হয় তাঁর। হাঁটতেও পারছিলেন না ঠিক করে। কোচের দিকে তাকিয়ে ইশারা করেন তিনি। বোঝাতে চান, তাঁকে তুলে নেওয়ার জন্য। কোচ ইশারা বুঝতে পেরে তাঁকে তুলে নেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন সিআরসেভেন। তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে আইসপ্যাক দেন।

   

Read More: বিশ্বকাপে ব্যর্থতার খেসারত, পাক ক্রিকেটারদের ৫০ লক্ষ জরিমানা পিসিবির

ম্যাচের শেষে আল নাসের ম্যানেজার জর্জে জেসুস জানিয়েছেন, রোনাল্ডোর ডান পায়ের পেশিতে চোট লেগেছে। স্ক্যান করে আল নাসেরের মেডিক্যাল টিমের তরফ থেকে জানানো হয়েছে, পর্তুগিজ তারকার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। কতদিনে তিনি ফিট হবেন তা স্পষ্টভাবে জানানো হয়নি। রোনাল্ডোর সামনে ইতিহাস গড়ার হাতছানি। আসন্ন বিশ্বকাপ খেলতে পারলে বিশ্বের প্রথম প্লেয়ার হিসেবে ৬ টি বিশ্বকাপ খেলার নজির গড়বেন সিআরসেভেন।

Follow on Google