Monday, May 25, 2026
Home Education-Career Mamata Banerjee: রাজ্যে লাখেরও বেশি কর্মী নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: রাজ্যে লাখেরও বেশি কর্মী নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee targets BSF

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে মঙ্গলবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে কর্মী নিয়োগের কথা ঘোষণা করেন। নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিভিন্ন সরকারি পদে ১ লক্ষ ২৫ হাজার নিয়োগের কথা ঘোষণা করেন।

- Advertisement -

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে রাজ্যে প্রাথমিকে স্কুলগুলিতে ১১ হাজার শিক্ষক, উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে শীঘ্রই। এছাড়াও রাজ্য সরকারের গ্রুপ ডি পদেও কর্মী নিয়োগের ঘোষণা করেন মমতা। গ্রুপ ডি পদেও কর্মী নিয়োগের সংখ্যা প্রায় ১২ হাজার।

   

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক করেছি, ২-১ মাসের মধ্যেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমরা আরও ১ লক্ষ ২৫ হাজারের মতো বিভিন্ন দফতরে কর্মী নিয়োগ করব।’

এছাড়া, ৯।৪৯৩ জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে রাজ্যে, এমনটাই জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা জানান, ‘‘রাজ্যে নতুন কর্মী নিয়োগে জোর দিচ্ছে রাজ্য। সব মিলিয়ে বিভিন্ন দফতরে ১ লক্ষ ২৫ হাজার চাকরি হবে।“ স্কুল ছাড়াও কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করেন। তা ছাড়া, ২ হাজার চিকিৎসক, ৭ হাজার নার্স এবং পুলিশের বিভিন্ন পদে ২০ হাজার কর্মীকে নিয়োগ করা হবে।

Follow on Google