Skip to content
  • Contact Us
  • Press Release
June 17, 2026
Kolkata24x7 logo bengali news

Kolkata24x7

Latest Bengali News, West Bengal News, Politics, Sports & Breaking Updates
Kolkata24x7 logo bengali news
  • Latest
  • Live
  • Shorts
  • Video
Kolkata24x7 logo bengali news
  • হোম
  • রাজনীতি
  • কলকাতা শহর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • দুনিয়া
  • খেলার খবর
  • ব্যবসা-বাণিজ্য
  • ডিফেন্স নিউজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • উত্তর সম্পাদকীয়
  • .
  • তাজা খবর
  • সম্পাদকীয়
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • উত্তর-পূর্ব ভারত
  • বাংলাদেশ
  • কৃষিকথা
  • ভিন্ন খবর
  • প্রবাসের রূপকথা
  • বিজ্ঞান সংবাদ
Kolkata24x7 logo bengali news
  • হোম
  • রাজনীতি
  • কলকাতা শহর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • দুনিয়া
  • খেলার খবর
  • ব্যবসা-বাণিজ্য
  • ডিফেন্স নিউজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • উত্তর সম্পাদকীয়
Home » technology » netflix users beware hackers have found a new way to hack your account know how to be safe
Technology

Netflix দেখেন? ছোট্ট একটা ভুলে হ্যাক হতে পারে আপনার সাধের অ্যাকাউন্ট

Netflix হল সবচেয়ে জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম। এটির ব্যবহার সবথেকে বেশি। বেশি জনপ্রিয়তাও। কিন্তু সম্প্রতি একটি ফিশিং কেলেঙ্কারী ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। একটি নতুন Netflix ফিশিং…

Author Avatar

Rana Das

July 22, 2022 2:00 AM2:00 am accountHackhackersNetflixusers
Netflix Users beware

Netflix হল সবচেয়ে জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম। এটির ব্যবহার সবথেকে বেশি। বেশি জনপ্রিয়তাও। কিন্তু সম্প্রতি একটি ফিশিং কেলেঙ্কারী ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। একটি নতুন Netflix ফিশিং কেলেঙ্কারীর খবর সামনে এসেছে। এর মাধ্যমে নেটফ্লিক্স ব্যবহারকারীদের ব্যক্তিগত এবং ক্রেডিট কার্ডের তথ্য চুরি করার চেষ্টা করা হচ্ছে। সিএনএ-র রিপোর্ট অনুযায়ী, এই কেলেঙ্কারিতে এক মাসে অন্তত পাঁচজন ক্ষতিগ্রস্তের সন্ধান পাওয়া গেছে এবং প্রায় ১২,৫০০ মার্কিন ডলার অর্থাৎ ৭ লক্ষেরও বেশি ক্ষতি হয়েছে।

পুলিশ সতর্কবার্তা দিয়েছে
সিঙ্গাপুর পুলিশ ভিডিও স্ট্রিমিং কোম্পানি নেটফ্লিক্সের মতো বিশ্বাসযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে হওয়া জালিয়াতি সম্পর্কে সতর্ক করেছে। মেলের মাধ্যমে ছড়াচ্ছে এই ফিশিং কেলেঙ্কারী। নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, যেন মেল সুরক্ষা ব্যবস্থাগুলিকে নতুন করে পর্যালোচনা করা হয়।

   

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে “স্ক্যামাররা প্রাপকদের তাদের সদস্যপদ পুনর্নবীকরণ করতে URL লিঙ্কে ক্লিক করতে অনুরোধ করবে। একবার ভুক্তভোগীরা লিঙ্কটিতে ক্লিক করলে, তাদের ফিশিং ওয়েবসাইটগুলিতে ঢুকে যাবে। সেখানে রিনিউয়ালের জন্য গ্রাহকদের ক্রেডিট বা ডেবিট কার্ডের বিশদ এবং একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) লিখতে বলে। বিশদ বিবরণ পাওয়া মাত্রই, স্ক্যামাররা তথ্য চুরি করে এবং গ্রাহকদের কার্ডের মাধ্যমে অবৈধ লেনদেন শুরু করে।

আরও পড়ুন

national-science-day-in-memory-of-cv-raman

CV Raman: ফিরে দেখা ‘রামন এফেক্ট’ আবিষ্কারের দিন, সিভি রামন স্মরণে ‘জাতীয় বিজ্ঞান দিবস’

Revolutionary Invention: Bike Powered by Beer! Young Innovator's Initiative to Cut Fuel Costs

Bizarre Invention: বিয়ারে চলবে বাইক! জ্বালানির খরচ কমাতে এই উদ্যোগ নিলেন যুবক

Election Commission

Loksabha Election 2024: ভোটে ভুয়ো তথ্য রুখতে কমিশন চালু করল এক ক্লিকে সমাধান

Netflix-এর মতো বিশ্বস্ত উত্স থেকে এসেছে দাবি করে এমন কোনও ইমেল ক্লিক না করার পরামর্শ দিচ্ছে পুলিশ। এই ফিশিং স্ক্যাম থেকে নিজেকে রক্ষা করতে কি করতে হবে
– সন্দেহজনক ইমেল এবং টেক্সট বার্তাগুলির URL লিঙ্কগুলিতে কখনই ক্লিক করবেন না।
– সবসময় অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ভরযোগ্য উত্স থেকে তথ্যের সত্যতা যাচাই করুন।
– যাচাই করার আগে আপনার ব্যক্তিগত বা ইন্টারনেট ব্যাঙ্কিং বিশদ এবং ওটিপি কাউকে দেবেন না বা কোনও লিঙ্কে সেই ব্যক্তিগত তথ্য দেবেন না।
– কোনো প্রতারণামূলক ক্রেডিট/ডেবিট কার্ড চার্জের ক্ষেত্রে, দ্রুত আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন এবং আপনার টাকা বাঁচাতে ক্রেডিট বা ডেবিট কার্ড ব্লক করুন।
-যাদের কাছে এই ধরনের অপরাধ সম্পর্কিত কোনো তথ্য আছে তারা পুলিশকে কল করতে পারেন।

এই সংক্রান্ত আরও খবর

স্ট্রিমিং পরিষেবা Wynk Music বন্ধ করতে চলেছে ভারতী এয়ারটেল

By Kolkata24x7 Team August 28, 2024 2:44 PM
#ट्रेंडिंग हैशटैग:accountHackhackersNetflixusers

Post navigation

Previous Previous post: Eye care: চোখের জ্বালা থেকে মুক্তি পেতে এই প্রাকৃতিক উপায়গুলো অনুসরণ করুন
Next Next post: প্রাক্তন তারকাকে ফের দলে নিল আইএসএল চ্যাম্পিয়ন Hyderabad FC

District News

.

Kolkata24x7 logo bengali news

Kolkata24x7 is a Bengali digital news platform delivering fast, reliable, and accurate news from West Bengal, India, and around the world. We provide trusted coverage of politics, sports, entertainment, lifestyle, and breaking news 24x7.

  • About Us
  • Contact Us
  • Advertise With Us
  • Terms & Conditions
  • Editorial Policy
  • Editorial Team

.

  • Facebook
  • X
  • YouTube
  • WhatsApp
  • RSS Feed
© Copyright All right reserved By Kolkata24x7 WordPress Powered By