Monday, May 25, 2026
Home Sports News চার্চিল ব্রাদার্স থেকে কেরলা ব্লাস্টার্সে যোগ দিলেন এই তারকা ফুটবলার

চার্চিল ব্রাদার্স থেকে কেরলা ব্লাস্টার্সে যোগ দিলেন এই তারকা ফুটবলার

Bryce Miranda

চার্চিল ব্রাদার্স থেকে বছর বাইশের ব্রাইশ মিরান্ডা’কে (Bryce Miranda) দলে নিল কেরেলা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters)। ২০২৬ সাল অবধি আইএসএলের এই ক্লাবে খেলবেন তিনি।তবে কতো টাকা বিনিময়ে তিনি যোগদান করেছেন তা এখনও স্পষ্ট নয়।

- Advertisement -

মুম্বই এফসি’র হয়ে পেশাদার ফুটবলে আগমন মিরান্ডার।এরপর অল্প সময়ের জন্য ইউনিয়ন ব‍্যাঙ্ক এফসি’তে যান,এরপর ২০১৮ সালে এফসি গোয়ার ডেভেলপমেন্ট টিমে যোগদান করেন।এরপর ইনকাম ট‍্যাক্স এফসি’র হয়ে দুর্দান্ত একটা মরশুম কাটান।

   

দারুণ পারফরম্যান্সের মধ্যে দিয়ে প্রথম সারির দল গুলো’র চোখে পড়েন ব্রাইশ।একাধিক আই লিগ এবং আইএসএলের ক্লাবের নজর পড়ে তার দিকে।২০২০ সালে গোয়ার আইলিগের ক্লাব চার্চিল ব্রাদার্সে যোগদান করেন।

পরবর্তী সময়ে চার্চিল ব্রাদার্সের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি।ক্লাবের হয়ে দুই মরশুম মিলিয়ে ৩৩ টি ম‍্যাচ খেলেছিলেন।ক্লাবের হয়ে তার ভালো পারফরম্যান্স তাকে সুযোগ করে দিয়েছিল অনূর্ধ – ২৩ এর জাতীয় দলে।

নয়া ক্লাবে চুক্তির পর ব্রাইশ জানিয়েছেন, ” কেরলা’তে যোগদান করে দারুণ লাগছে।এই ক্লাবে খেলার ইচ্ছা ছিলো’ই আমার।এখানকার সমর্থক’রা সেরা।কোচি’তে গিয়ে নতুন টিমমেটদের সাথে দেখা করার তর সইছে না আমার।”

Follow on Google