Home West Bengal ভবানীপুরে অঘটন? শুভেন্দুর কাছে পিছিয়ে মমতা

ভবানীপুরে অঘটন? শুভেন্দুর কাছে পিছিয়ে মমতা

Bhabanipur Nandigram Election Results

কলকাতা: ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট গণনায় প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুলে এই কেন্দ্রের গণনা চলছে এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে পুলিশ। উল্লেখ্য, ভবানীপুরে মোট ২০ রাউন্ড গণনা হওয়ার কথা।

- Advertisement -

নন্দীগ্রাম ও অন্যান্য কেন্দ্রের চিত্র

নন্দীগ্রাম: এই কেন্দ্রেও দাপট বজায় রেখেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের পবিত্র করের থেকে তিনি প্রায় ৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

   

বিজেপির দাপট: ডায়মন্ড হারবার, সাগর, পুরশুড়া, খানাকুল এবং গোঘাটে এগিয়ে রয়েছে বিজেপি।

তৃণমূলের লিড: সোনারপুর উত্তর ও দক্ষিণ, বারুইপুর পূর্ব ও পশ্চিম, ক্যানিং পশ্চিম, বাসন্তী এবং আরামবাগে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

হাড্ডাহাড্ডি লড়াই: সেঞ্চুরি পার দুই শিবিরের

সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালট এবং সাড়ে ৮টা থেকে ইভিএম গণনা শুরু হওয়ার পর ৯টার মধ্যেই তৃণমূল ও বিজেপি, উভয় দলই ১০০-র গণ্ডি পার করে ফেলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ১১৪টি আসনে এবং তৃণমূল ১০১টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে মাত্র ১টি আসনে।

ফলতা বিধানসভায় ভোট বাতিল

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সমগ্র ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ হবে এবং ফল ঘোষণা হবে ২৪ মে। ফলে আজ বাকি ২৯৩টি আসনের ভাগ্য নির্ধারণ হচ্ছে।

Follow on Google