Home West Bengal প্রথম রাউন্ডের শেষে ভবানীপুরে মমতা না শুভেন্দু, এগিয়ে কে?

প্রথম রাউন্ডের শেষে ভবানীপুরে মমতা না শুভেন্দু, এগিয়ে কে?

Bhabanipur Election Results 2026 First Round

কলকাতা: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের হাই-ভোল্টেজ লড়াইয়ের প্রথম রাউন্ডের ফল সামনে আসতেই স্বস্তি ফিরল তৃণমূল শিবিরে। প্রথম দফার গণনা শেষে দেখা যাচ্ছে, নিজের গড় ধরে রেখে বড় ব্যবধানে এগিয়ে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩৬৬৬টি ভোট। অন্যদিকে, তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পেয়েছেন ১৬৭০টি ভোট। অর্থাৎ, গণনার শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৬ ভোটের লিড নিয়ে শুভেন্দুকে পিছনে ফেলে দিয়েছেন। (Bhabanipur Election Results 2026 First Round)

- Advertisement -

পোস্টাল ব্যালটের প্রাথমিক ট্রেন্ডে কিছুটা দোলাচল থাকলেও ইভিএম গণনার প্রথম পর্যায়েই মমতার এই লিড রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও ভবানীপুর কেন্দ্রে মোট ২০ রাউন্ড গণনা হওয়ার কথা, তাই লড়াইয়ের চূড়ান্ত চিত্র স্পষ্ট হতে এখনও কিছুটা সময় বাকি। আপাতত প্রথম রাউন্ডের এই জয়কে হাতিয়ার করেই পরবর্তী রাউন্ডগুলোতে ব্যবধান বাড়ানোর আশায় রয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

   
Follow on Google