Home Sports News বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ, তদন্তে তারেকের ক্রীড়ামন্ত্রক

বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ, তদন্তে তারেকের ক্রীড়ামন্ত্রক

bangladesh-world-cup-boycott-investigation-tarique-rahman-sports-ministry

ঢাকা: সদ্য সমাপ্ত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (World Cup)। নিরাপত্তার অভিযোগ তুলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না আসার প্রতিবাদে আইসিসির কাছে ঘাড় ধাক্কা খায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যা নিয়ে তুমুল বিতর্কে জড়িয়েছে বিসিবি। ভ্রাতৃতুল্য বাংলাদেশের জন্য প্রথমে বিশ্বকাপ বয়কট করেছিল পাকিস্তান। যদিও পরে বয়কট তুলে বিশ্বকাপ খেলে পাক ব্রিগেড। এবার বিশ্বকাপ না খেলা নিয়ে তদন্ত কমিটি গঠন করতে চলেছে তারেক রহমানের ক্রীড়ামন্ত্রক।

- Advertisement -

বিশ্বকাপে অংশ না নেওয়ার সমালোচনা করে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। মঙ্গলবার ঢাকার মীরপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে এই প্রসঙ্গে তিনি জানান, “আমরা কিছুদিন আগে দেখেছি বিশ্বকাপ হয়েছে। কিন্তু আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেই বিশ্বকাপটি খেলতে যেতে পারিনি। কিন্তু কেন এটি হয়েছে তা আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে। এবং আমি আশা করি যে এই বিষয়গুলো নিয়েও আমি একটি তদন্ত কমিটি গঠন করব। আমরা তদন্ত কমিটির মাধ্যমে ক্রিকেট বোর্ড এবং যারা এটার সঙ্গে জড়িত ছিলেন তাদের কাছ থেকে আমি বিষয়গুলো জানতে চাইব।“

   

বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আরও জানিয়েছেন, “ইউনুস সরকারের সময়ে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট বোর্ডের উপর। সঠিক যেটি তদন্তে উঠে আসবে। যারা বিগত সময়ে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গেও তদন্ত কমিটি কথা বলবে। বর্তমান ক্রিকেট বোর্ডের যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবে। যারা অভিযোগ দিয়েছেন তাদের সঙ্গেও কথা বলবে। ইতিমধ্যেই আমাদের ‘কোয়াব’ নেতৃত্ব একটি ক্রিকেটারদের একটি দল আমার কাছে এসেছিল। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের কথাগুলো শুনেছি। আশ্বস্ত করেছি যে ইদের পরে কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, এই বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে পদক্ষেপ নেব।“

Follow on Google