ATK Mohun Bagan: আগামী মরশুমের জন্যে এই ফুটবলার পেতে মরিয়া মোহনবাগান

চলতি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর মধ্যে ফের আরেকজন ফুটবলারের নাম জড়ালো এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) সাথে

By Rana Das

Published:

Follow Us
footballer Imran Khan

চলতি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর মধ্যে ফের আরেকজন ফুটবলারের নাম জড়ালো এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) সাথে। বেশ কিছু দিন আগেও এই ফুটবলারের নাম জড়িয়েছিল সবুজ মেরুন ব্রিগেডের সাথে। এবার তার বিষয় পাকাপোক্ত খবর এল।

যে ফুটবলারের নাম এবার জড়িয়েছে এটিকে মোহনবাগানের সাথে,তা চলতি মরশুমের জন্যে নয়। পরবর্তী মরশুমের জন্যে। ইতিমধ্যে আমরা জেনেছি নর্থইস্ট ইউনাইটেডের ফুটবলার ইমরান খানকে দলে পেতে আগ্রহী এটিকে মোহনবাগান।

   

২৭ বছরের বয়সী এই ভারতের লেফট উইংয়ের ফুটবলারের নর্থইস্ট ইউনাইটেডের সাথে চুক্তি শেষ হচ্ছে ৩১ মে,২০২৩ সালে।এর আগে মোহনবাগানের হয়ে আই লিগে খেলার অভিজ্ঞতা আছে ইমরানের। কিন্তু আইএসএলে এখনও অবধি যে সকল ক্লাবে খেলেছিলেন, সেখানে কোথাও প্রপার গেম টাইম পান না।

মূলত প্রতিটি দলে ব‍্যাক আপ ফুটবলার হিসেবে যোগদান করেন ইমরান। উইংয়ের পাশাপাশি মাঝমাঠে দারুণ খেলেন এই ফুটবলার। এবার এই ফুটবলারকে পরের মরশুমের জন্যে কনফার্ম করে নিতে চলেছে সবুজ মেরুন শিবির, এমনটাই শোনা যাচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google