মরশুমে ৬০ উইকেট! আকিব নবিকে ভারতীয় দলে চান সৌরভ

সোহিনী পোড়েল, কলকাতা:  রঞ্জি ট্রফি (Ranji Trophy) জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে জম্মু-কাশ্মীর। ইতিহাস গড়া এখন শুধু সময়ের অপেক্ষা। রঞ্জি ট্রফির ফাইনালের চতুর্থ দিনে কর্ণাটকের বিরুদ্ধে ফলাফল প্রায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
aqib-nabi-60-wickets-ranji-trophy-sourav-ganguly-india-team-call

সোহিনী পোড়েল, কলকাতা:  রঞ্জি ট্রফি (Ranji Trophy) জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে জম্মু-কাশ্মীর। ইতিহাস গড়া এখন শুধু সময়ের অপেক্ষা। রঞ্জি ট্রফির ফাইনালের চতুর্থ দিনে কর্ণাটকের বিরুদ্ধে ফলাফল প্রায় নিশ্চিত। এই ম্যাচে একজনের নাম না বললে ‘অপরাধ’ হয়ে যাবে। জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি। এক মরশুমে ৬০ উইকেট নিয়ে কার্যত ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন তিনি। তাঁকে ভারতীয় দলে দেখতে চান ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: এগিয়ে থেকে পরাজিত লাল-হলুদ, বিজয়রথ থামাল জামশেদপুর

প্রথম ব্যাট করতে নেমে কর্ণাটকের সামনে ৫৮৪ রানের পাহাড় খাঁড়া করে দেয় জম্মু-কাশ্মীর। শতরান করেন শুভম পুণ্ডির। জবাবে ব্যাট করতে নেমে রান পাননি লোকেশ রাহুল, করুণ নায়ার, শ্রেয়স গোপাল, দেবদত্ত পাড়িক্কলের মতো তারকা ক্রিকেটাররা। কর্ণাটকের অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল একা নিজের কাঁধে ম্যাচ টেনে নিয়ে যান। ১৬০ রান তুলে সাজঘরে ফেরেন। তিনি সাজঘরে ফিরতেই কর্ণাটকের জয়ের আশা প্রদীপের শিখার মতো নিভে গেল। ২৯৩ রানে শেষ হয় কর্ণাটকের ইনিংস।

   

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই পিতৃবিয়োগ, প্রয়াত রিঙ্কু সিংহের বাবা

দ্বিতীয় ইনিংসে জম্মু ও কাশ্মীরের রান ৪ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে জম্মু-কাশ্মীর। চতুর্থ দিনের শেষে জম্মু ও কাশ্মীর এগিয়ে রয়েছে ৪৭৭ রানে। প্রথমবার রঞ্জি জয়ের সামনে দাঁড়িয়ে জম্মু-কাশ্মীর। ৫৪ রান দিয়ে ৫ টি উইকেট তুলে নেন জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি। এক মরশুমে সব মিলিয়ে উইকেট সংখ্যা ৬০ টি। এক মরশুমে তৃতীয় পেসার হিসেবে এই নজির গড়েছেন তিনি। তাঁকে ৮.৪ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস।

আকিবের প্রশংসায় ভরিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “জম্মু-কাশ্মীর দেখিয়ে দিয়েছে চেষ্টা ও ইচ্ছাশক্তি কী করতে পারে। গোটা প্রদেশকে তারা গর্বিত করেছে। কঠিন পরিবেশে কঠিন মানুষ তৈরি হয়। আকিব নবি জাতীয় দলের জার্সি পরার দৌড়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকেই সেটা শুরু হতে পারে।“

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google