রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু, কোন কোন শর্তে নাম কাটা যাবে? দেখে নিন তালিকা

কলকাতা: রাজ্যে রেশন ব্যবস্থার স্বচ্ছতা ফেরাতে বড়সড় পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারী সরকার। কয়েক কোটি রেশন কার্ড প্রাপকের তালিকায় থাকা ‘ভূতুড়ে’ বা ভুয়ো কার্ডগুলো চিহ্নিত করে…

কলকাতা: রাজ্যে রেশন ব্যবস্থার স্বচ্ছতা ফেরাতে বড়সড় পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারী সরকার। কয়েক কোটি রেশন কার্ড প্রাপকের তালিকায় থাকা ‘ভূতুড়ে’ বা ভুয়ো কার্ডগুলো চিহ্নিত করে তা বাতিলের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য দফতর। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, যোগ্য ব্যক্তিদের হাতেই পৌঁছাতে হবে রেশন, কোনোভাবেই অযোগ্যদের তালিকাভুক্ত রাখা চলবে না। (west bengal ration card cleanup fake cards food department)

রেশন তালিকায় ‘ক্লিনআপ’ অপারেশন

২০২৫ সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রায় ৮ কোটি ৬৭ লক্ষ ১৩ হাজার ৪৩২ জন রেশন ব্যবস্থার আওতায় রয়েছেন। এএওয়াই (AAY), পিএইচএইচ (PHH), এসপিএইচএইচ (SPH) ও আরকেএসওয়াই (RKSY) ক্যাটাগরিতে এই বিপুল সংখ্যক মানুষ খাদ্যসামগ্রী পেয়ে থাকেন। কিন্তু এই বিশাল তালিকায় অনেক ভুয়ো প্রাপক ঢুকে পড়েছে বলে দাবি বিজেপি সরকারের। এই বেনিয়ম রুখতেই এখন কোমর বেঁধে নেমেছে প্রশাসন।

   

কোন কার্ডগুলো বাতিল হতে পারে?

ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট বা খাদ্য দফতর সূত্রে খবর, মূলত দুটি বিষয়ের ওপর ভিত্তি করে নজরদারি শুরু হয়েছে-

অভারতীয়দের চিহ্নিতকরণ: সরকারের প্রাথমিক লক্ষ্য হল রেশন কার্ডের তালিকা থেকে অভারতীয়দের নাম মুছে ফেলা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় তৈরি হওয়া এসআইআর (SIR) তালিকা এক্ষেত্রে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে প্রশাসন।

দেরিতে তৈরি হওয়া কার্ড: নিয়ম অনুযায়ী সাধারণত জন্মের ৫ বছরের মধ্যেই রেশন কার্ড তৈরি করার কথা। কিন্তু সরকারি নজরে এসেছে যে, অনেক কার্ডই তৈরি হয়েছে অনেক বেশি বয়সে। এ ধরনের কার্ডগুলি খতিয়ে দেখা হচ্ছে। তথ্য যাচাই বা ভেরিফিকেশনে গড়মিল পাওয়া গেলেই সেই কার্ড বাতিল করা হবে।

প্রশাসনের বার্তা

রাজ্য প্রশাসনের শীর্ষস্তর থেকে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি কার্ড পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। রেশন তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে কোনো আপস করা হবে না। বিরোধীদের মতে, দীর্ঘদিন ধরে রেশন ব্যবস্থায় যে অনিয়মের অভিযোগ উঠছিল, তা খতিয়ে দেখতেই এই অভিযান। তবে এই প্রক্রিয়ার ফলে প্রকৃত উপভোক্তারা যাতে কোনোভাবে বঞ্চিত না হন, সেদিকেও নজর রাখার দাবি তুলেছেন ওয়াকিবহাল মহল।

ডিলিট করা চ্যাট উদ্ধারে ফরেন্সিক সাহায্য, দেবরাজের তোলাবাজি-সাম্রাজ্যের খোঁজে সিট

ডিম-মাছ নেই কেন? মিড-ডে মিল নিয়ে রাজ্যের সিদ্ধান্ত চ্যালেঞ্জ আদালতে