স্বামীর গ্রেপ্তারির পর পুলিশের কাজে বাধা, বিপাকে অপরূপা

পুরোনো একটি মামলায় স্বামীর গ্রেপ্তারির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নতুন করে আইনি জটিলতায় জড়ালেন তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)…

aparupa-under-scanner-for-allegedly-interfering-in-police-action-after-husbands-arrest

পুরোনো একটি মামলায় স্বামীর গ্রেপ্তারির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নতুন করে আইনি জটিলতায় জড়ালেন তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar) । পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করা হয়েছে এবং বুধবার দুপুর ১২টার মধ্যে শ্রীরামপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি থানায় উপস্থিত হননি বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালের রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রিষড়ায় ঘটে যাওয়া সংঘর্ষের পর্ব থেকে। সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় ব্যাপক(Aparupa Poddar) অশান্তি ছড়ায় বলে অভিযোগ। পরবর্তীতে ওই ঘটনায় তৎকালীন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস এলাকা পরিদর্শন করেন। ওই ঘটনার পর পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করলেও পরে তারা জামিনে মুক্তি পান।

   

পুলিশ ও তদন্ত সূত্রে জানা গেছে, পরবর্তীতে(Aparupa Poddar) এই ঘটনার তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গোষ্ঠীসংঘর্ষে উস্কানি দেওয়ার অভিযোগে সম্প্রতি তৃণমূলের এক কাউন্সিলার তথা প্রাক্তন উপপুরপ্রধান সাকির আলিকে এনআইএ গ্রেপ্তার করে। মঙ্গলবার তাঁকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হয়।

অভিযোগ, ওই সময় পুলিশের সঙ্গে বচসায়(Aparupa Poddar) জড়িয়ে পড়েন অপরূপা পোদ্দার। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশকর্মীর উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “আপনি কে?” এবং “আমার পুলিশি নিরাপত্তার প্রয়োজন নেই।” এছাড়াও সেখানে সামান্য ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পরেই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তাঁর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা রুজু করে।

এরপরই বুধবার দুপুর ১২টার মধ্যে তাঁকে শ্রীরামপুর(Aparupa Poddar) থানায় হাজিরা দিতে তলব করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের আগেই থানায় উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন এবং তদন্ত প্রক্রিয়া প্রস্তুত ছিল। তবে সময় পেরিয়ে গেলেও অপরূপা পোদ্দার থানায় হাজিরা দেননি বলে অভিযোগ।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, (Aparupa Poddar) বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ রিষড়ার বাড়ি থেকে বেরোতে দেখা যায় প্রাক্তন সাংসদকে। তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি ওইদিন কলকাতায় যান এবং পরে আদালতের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দুপুরের পর তিনি শ্রীরামপুর থানায় হাজিরা দিতে পারেন বলেও অনুমান করা হচ্ছে।

এই ঘটনার পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। পুলিশের দাবি, তদন্তের স্বার্থে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আইন অনুযায়ী সবকিছু পরিচালিত হচ্ছে। অন্যদিকে, অপরূপা পোদ্দারের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।