‘মরা মাছের মত চোখওয়ালা মূর্তিমান শয়তান!’ জ্যোতি বসু নিয়ে বিস্ফোরক তথাগত

কলকাতা: স্বাধীনতার পর থেকে ৯ জন মুখ্যমন্ত্রীর সান্নিধ্য লাভ করেছে পশ্চিমবঙ্গবাসি (Tathagata Roy)। সেই প্রফুল্ল চন্দ্র ঘোষ থেকে আজকে শুভেন্দু অধিকারী পর্যন্ত বিভিন্ন সময়ে মোট…

tathagata-roy-on-jyoti-basu

কলকাতা: স্বাধীনতার পর থেকে ৯ জন মুখ্যমন্ত্রীর সান্নিধ্য লাভ করেছে পশ্চিমবঙ্গবাসি (Tathagata Roy)। সেই প্রফুল্ল চন্দ্র ঘোষ থেকে আজকে শুভেন্দু অধিকারী পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ৯ জন মুখ্যমন্ত্রী বঙ্গের দায়িত্ব নিয়েছেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের মাত্র ২ মাসের মধ্যেই এই ৯ জনের মধ্যে তুল্য মূল্য বিচার করে তাদের মূল্যায়ন করেছেন বিজেপির বর্ষীয়ান নেতা এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

মুখ্যমন্ত্রীদের কাজের নিরিখে মূল্যায়ন করতে গিয়ে তিনি খারাপের দলে রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে। জ্যোতি বসুকে ‘মরা মাছের মত চোখওয়ালা মূর্তিমান শয়তান’ বলে মূল্যায়ন করেছেন তিনি। এছাড়াও তাকে তুলোধোনা করে তথাগত লিখেছেন অসংখ্য হত্যাকান্ড ঘটেছে তার জমানায় এবং রাজ্য থেকে ৫৮,০০০ শিল্প তাড়িয়েছেন তিনি।

   

আরও দেখুনঃ ‘সরকার যা বলবে তাই পড়াবে!’ উত্তরাখণ্ডে ২৫০ মাদ্রাসায় তালা লাগিয়ে বার্তা ধামির

শুধু জ্যোতি বসু নন সদ্য প্রাক্তন হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেই একই দলে রেখেছেন তিনি এবং বলেছেন ভালো তো দূরের কথা জ্যোতি এবং মমতা একই পথের পথিক এবং এদের থেকে খারাপ মুখ্যমন্ত্রী তিনি দেখেননি। মুখ্যমন্ত্রীদের মূল্যায়ন করতে গিয়ে তিনি টেনে এনেছেন বাংলার রূপকার ডাক্তার বিধান চন্দ্র রায়ের কথা। তথাগত রায়ের মূল্যায়নে তিনি বাংলার সেরা মুখ্যমন্ত্রী এবং তারপরেই তিনি নাম করেছেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

Also Read | ভারতের নির্বাচনে কাকে জেতাতে টাকা ঢালতে চেয়েছিল মার্কিন NGO? ট্রাম্পের দাবিতে চাঞ্চল্য

সমাজ মাধ্যমে তথাগতের এই পোস্ট নজর কেড়েছে রাজনৈতিক এবং সামাজিক মহলের। সিংহভাগ মানুষই তার পোস্টের ভিত্তিতে তাকে সমর্থন করেছেন। রাজনৈতিক মহলের একাংশের মোতে জ্যোতি বসু সম্পর্কে তথাগতের মতামত একদম সঠিক। তার আমলে মরিচ ঝাঁপির মত বিতর্কিত হত্যাকান্ড থেকে শুরু করে শিল্পের আকাল পুরোটাই সত্য।

এছাড়াও প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দেওয়া এবং প্রযুক্তির বিরোধ করে কম্পিউটার শিক্ষাকে অগ্রাহ্য করার মত বিতর্কিত ঘটনাও উল্লেখ করেছেন অনেকে। তবে একাংশ বলেছেন শুভেন্দু অধিকারী মাত্র ২ মাস হল তার দায়িত্ব পালন শুরু করেছেন এবং যথেষ্ট কড়া পদক্ষেপের সঙ্গে তার দায়িত্ব পালন করছেন। তবে তাকে আরও কিছুটা সময় দিতে হবে তারপরেই তার মূল্যায়ন সম্ভব।

Also Read | ‘সফল মুখ্যমন্ত্রী হিসেবে বাংলায় বিধান চন্দ্র রায়ের পরই শুভেন্দু!’ দাবি তথাগতর

Also Read | ‘সরকার যা বলবে তাই পড়াবে!’ উত্তরাখণ্ডে ২৫০ মাদ্রাসায় তালা লাগিয়ে বার্তা ধামির