রাম নবমীতে গন্ডগোলের জের। দাঙ্গা লাগানোর ছক। (NIA raid)এই অভিযোগের ভিত্তিতেই তৃণমূলের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা NIA ।
২০২৩ সালে রিষড়াসহ রাজ্যের কয়েকটি এলাকায় রাম নবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনার তদন্তভার কলকাতা হাইকোর্ট NIA-এর হাতে দেয়। তৎকালীন সময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় অপরূপা পোদ্দারের স্বামী তথা রিষড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাকির আলীর যোগসূত্রের অভিযোগ তুললে, অপরূপা পোদ্দার সেই অভিযোগ তীব্রভাবে অস্বীকার করে পাল্টা বিবৃতি দিয়েছিলেন।
আরও দেখুনঃ ভবিষ্যতের যুদ্ধ হবে সম্পূর্ণ প্রযুক্তি-নির্ভর, বড় বার্তা সেনাপ্রধানের
তবে এই মামলার তদন্তে আজ NIA হানা দিয়েছে অপরূপা পোদ্দারের রিষড়ার বাড়িতে। এই ঘটনায় স্বভাবতই বাংলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। অনেকেই বলছেন ২০২৩ এ অভিযোগ করা সত্ত্বেও কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এখন বাংলার রাজনৈতিক পালাবদলের পরে ফের তদন্ত শুরু হয়েছে এবার নিশ্চই ঘটনার সত্যতা সামনে আসবে।





