ব্রাজিলের কাছে ২-১ গোলে হার জাপানের, বিশ্বকাপ থেকে বিদায় ব্লু সামুরাইদের

বিশ্বকাপের নকআউট পর্বে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠল ব্রাজিল। লড়াই করেও বিশ্বমঞ্চ থেকে বিদায় নিতে হল ব্লু সামুরাইদের।

brazil-beat-japan-2-1-fifa-world-cup-round-of-32

সায়ন সেনগুপ্ত, কলকাতা ডেস্ক: বিশ্বকাপের ( FIFA World Cup) অভিযান শেষ হল ব্লু-সামুরাইদের। পরের রাউন্ডে জায়গা করে নিল পাঁচবারের বিশ্বজয়ীরা। নির্ধারিত সূচি অনুসারে সোমবার ভারতীয় সময় রাত সাড়ে দশটায় রাউন্ড অফ থার্টি টুয়ের লড়াইয়ে নেমেছিল কার্লো আনচেলত্তির ব্রাজিল দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল হাজিমে মোরিয়াসুর জাপান দল। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল নেইমারের দল। গোল করলেন কার্লোস ক্যাসেমিরো এবং গাব্র্যিয়েল মার্টিনেলি। যদিও এদিন কার্যত রিজার্ভ বেঞ্চে বসেই গোটা ম্যাচ দেখলেন নেইমার। প্রথম একাদশে কোচ থাকে না রাখলেও অনেকেই মনে করেছিল যে পরবর্তীতে অর্থাৎ সুপার সাবে হয়তো মাঠে আসবেন এই তারকা।

কিন্তু না। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের মধ্যেও সতীর্থদের সঙ্গে ডাগ আউটে থাকলেন তিনি। যদিও তার অনুপস্থিতি খুব একটা প্রভাব ফেলেনি দলের পারফরম্যান্সে। ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই বলের দখল রাখতে শুরু করেছিল সাম্বা শিবির। তবে খুব একটা সুবিধা করতে পারছিল না ব্রাজিল। বরং চোটের কবলে পড়তে হয় লুকাস পাকেতাকে। প্রথমার্ধের পরেই তাকে পরিবর্তন করতে বাধ্য হন কোচ। আনা হয় এন্ড্রিককে। তার আগে যদিও বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিলেও সুজুকির দক্ষ হাতে আটকে যেতে হচ্ছিল বারংবার। অপরদিকে সুযোগ বুঝেই প্রতি আক্রমণে উঠে ব্রাজিলকে চাপে খেলার চেষ্টা করতে শুরু করেছিল জাপান। ২৯ মিনিটের মাথায় ঘটে যায় অঘটন।

   

মিস পাসের সুযোগ নিয়ে ব্রাজিলের ডি বক্সের দিকে এগিয়ে এসে দূরপাল্লার শট নিয়েছিলেন কাইসু সানো। অ্যালিসন বেকার সঠিক দিকে ঝাঁপ দিলেও বল আটকাতে পারেননি। সেকেন্ড পোষ্টের গা ঘেঁষে বল চলে গিয়েছিল গোলের মধ্যে। যারফলে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল ব্লু-সামুরাইরা। ৪৫ মিনিটের পর প্রথমার্ধে অতিরিক্ত চার মিনিট সময় সংযুক্ত করেছিলেন ম্যাচ রেফারি। কিন্তু ফলাফলের বদল ঘটেনি। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণের তেজ বাড়াতে থাকে ব্রাজিল। তাঁদের আক্রমণ সামাল দিতে গিয়ে কালঘাম ছোটার মতো পরিস্থিতি দেখা দিয়েছিল কামাডা থেকে শুরু করে তানিগুচিদের। তারপর ৫৬ মিনিটের মাথায় আসে বহু প্রতিক্ষিত গোল। গ্যাব্রিয়েলের অনবদ্য ক্রস থেকে হেড করে বল জালে জড়িয়ে দেন ক্যাসেমিরো।

সমতায় ফেরে ব্রাজিল। তারপর থেকেই ধীরে ধীরে নিজেদের পুরনো ছন্দে ফিরতে থাকে সাম্বা ব্রিগেড। ৭৭ মিনিটের মাথায় স্কুলের সুযোগ পেয়ে গিয়েছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। যদিও সেটি পোষ্টের অনেকটাই বাইরে দিয়ে চলে যায়। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত বজায় ছিল ১-১ গোলের ফলাফল। যারফলে অনেকেই মনে করেছিল যে অতিরিক্ত সময়ের দিকেই হয়তো এগোবে ম্যাচ। কিন্তু না অতিরিক্ত ৬ মিনিট সংযুক্ত সময়ের মধ্যেই জাপানের সূর্যাস্ত ঘটিয়ে দেয় ব্রাজিল। প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়ে যথেষ্ট দক্ষতার সাথে বল জালে জড়িয়ে দেন গ্যাব্রিয়েল। ২-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল। তারপর ও আক্রমণে উঠে আসার চেষ্টা করেছিল জাপান। কিন্তু ততক্ষণে ম্যাচ পকেটে পুড়ে ফেলেছে আনচেলত্তির ছেলেরা।