রাজ্যের বিভিন্ন এলাকায় নির্মীয়মান ভবন ও পরিকাঠামো প্রকল্পের নিরাপত্তা খতিয়ে দেখতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী (suvendhu adhikari) ঘোষণা করেছেন, আগামী চার সপ্তাহের জন্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা, রাজারহাট-নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালি, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সোনারপুর এবং বারুইপুর পুর এলাকার সমস্ত নির্মীয়মান কাজ বন্ধ রাখা হবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রকল্পগুলিকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।
সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে নির্মাণক্ষেত্রে নিরাপত্তা এবং নিয়ম মেনে কাজ হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে কোনও ধরনের আপস করা হবে না। যে সমস্ত নির্মাণকাজ চলছে, সেগুলির অনুমোদন, নকশা, প্রযুক্তিগত মান এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে।
মুখ্যমন্ত্রী(suvendhu adhikari) আরও জানান, (suvendhu adhikari) রাজ্যের বিভিন্ন এলাকায় চলতে থাকা নির্মাণ প্রকল্পগুলির প্ল্যান অডিট করা হবে। এই অডিট প্রক্রিয়া পরিচালনার জন্য একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে থাকবেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রাজেশ পাণ্ডে। তাঁর সঙ্গে সদস্য হিসেবে থাকবেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতার নগরপাল অজয় নন্দ, পুর কমিশনার ও প্রশাসক স্মিতা পাণ্ডে, শ্রম দফতরের সচিব রচনা ভগত, পূর্ত দফতরের প্রধান প্রকৌশলী, কলকাতা পুরসভার ডিজি (বিল্ডিং) এবং দমকল বিভাগের ডিজি।



