সোনা-রুপোর বাজারে বিরাট ধস! এক ধাক্কায় অনেকটা কমল দাম

কলকাতা: আপনি কি সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। চলতি সপ্তাহে হুড়মুড়িয়ে পড়েছে সোনা এবং রুপোর দাম। বিশ্ববাজারের পাশাপাশি…

কলকাতা: আপনি কি সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। চলতি সপ্তাহে হুড়মুড়িয়ে পড়েছে সোনা এবং রুপোর দাম। বিশ্ববাজারের পাশাপাশি ভারতের বাজারেও এই দুই মূল্যবান ধাতুর দামে বড়সড় ক্র্যাশ (Crash) দেখা গিয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এ গত ৫ দিনে রুপোর দাম কেজিতে ১৩,০০০ টাকার বেশি কমেছে, আর সোনা সস্তা হয়েছে প্রতি ১০ গ্রামে ৩,০০০ টাকারও বেশি।

আসুন জেনে নেওয়া যাক, এমসিএক্স এবং দেশের গয়নার বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপো। (Gold Silver Price Today India)

   

রুপোর দামে বিরাট পতন

চলতি সপ্তাহে সবচেয়ে বেশি সস্তা হয়েছে রুপো। শুক্রবারই এমসিএক্স-এ রুপোর দাম ২.০৪ শতাংশ বা ৪,৮৩৬ টাকা কমেছে। ওদিকে, আগামী ৩ জুলাই এক্সপায়ারির ফিউচার ট্রেডিং-এ শুক্রবার রুপোর দাম দাঁড়িয়েছে ২,৪৬,১৮৬ টাকা প্রতি কেজি। সপ্তাহের শুরুতে যে দাম ছিল, তার তুলনায় এটি প্রায় ১৩,৪৬০ টাকা সস্তা।

দেশের বাজারেও সস্তা রুপো

শুধু ফিউচার মার্কেট নয়, সাধারণ গ্রাহকদের জন্য খুচরো বাজারেও রুপোর দাম অনেকটা কমেছে। ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর ওয়েবসাইট অনুযায়ী, শুক্রবার বিকেলে ১ কেজি রুপোর দাম ছিল ২,৪২,৫৮২ টাকা। বৃহস্পতিবারের তুলনায় দাম কমেছে প্রায় ১০,৬০৯ টাকা। ফলে রূপোর গয়না বা বাসন কেনার এটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে।

সোনার দামেও বড় পতন

রুপোর পাশাপাশি মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কমেছে সোনার দামও। গত ৫ দিনে এমসিএক্স-এ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫০,৫২৮ টাকা থেকে কমে ১,৪৭,২৩৯ টাকায় নেমে এসেছে। অর্থাৎ, ১০ গ্রামে দাম কমেছে প্রায় ৩,২৮৯ টাকা। শুধুমাত্র শুক্রবারই গোল্ড ফিউচারের দাম কমেছে ২,০৭০ টাকা।

গয়নার বাজারে আজকের সোনার দাম

দেশের সাধারণ গয়নার বাজারেও সোনালী ধাতুর দাম অনেকটা কমেছে। গত ১২ জুন যেখানে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১,৪৭,৮০০ টাকা, শুক্রবার তা কমে দাঁড়িয়েছে ১,৪৪,৯৭০ টাকায়।

গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন ক্যারেটের সোনার আজকের দাম (প্রতি ১০ গ্রাম) নিচে দেওয়া হল-

  • ২২ ক্যারেট (গয়নার সোনা): ১,৪১,৪৯০ টাকা
  • ২৪ ক্যারেট (বিশুদ্ধ সোনা): ১,৪৪,৯৭০ টাকা
  • ২০ ক্যারেট: ১,২৯,০২০ টাকা
  • ১৮ ক্যারেট: ১,১৭,৪৩০ টাকা
  • ১৪ ক্যারেট: ৯৩,৫১০ টাকা

বাজার বিশেষজ্ঞদের মতে, সোনা ও রুপোর দামে এই বিরাট পতন বিনিয়োগকারী এবং সাধারণ ক্রেতা- উভয়ের জন্যই একটি ভালো সুযোগ এনে দিয়েছে।