শেষ মুহূর্তে পেনাল্টি গোল হজম, তাজিকিস্তানের বিরুদ্ধে জয় হাতছাড়া ভারতের

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবার ও এল না জয়। সাম্প্রতিক সময়ে ধরেই যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স করে আসছে ভারতীয় ফুটবল (Indian Football) দল। বিশেষ করে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার রাউন্ড ...

By Sayan Sengupta

Published:

Follow Us
india-draws-with-tajikistan-after-late-penalty-goal

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবার ও এল না জয়। সাম্প্রতিক সময়ে ধরেই যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স করে আসছে ভারতীয় ফুটবল (Indian Football) দল। বিশেষ করে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার রাউন্ড থেকেই তথৈবচ ফুটবল খেলে আসছিল ব্লু-টাইগার্সরা‌। এক্ষেত্রে বিশেষ করে প্রতিবেশী বাংলাদেশের কাছে আটকে যাওয়া যথেষ্ট নিরাশ করেছিল সকলকে। তারপর এবার লন্ডনের বুকে আয়োজিত চতুর্থ দেশীয় কাপ টুর্নামেন্ট তথা ইউনিটি কাপে ভালো ফলাফল করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। আটকে যেতে হয়েছিল জামাইকার পাশাপাশি নাইজেরিয়ার মতো দেশের কাছে।

বিদেশের মাটিতে লক্ষ্যহীন ফুটবল মন ভেঙে ছিল সমর্থকদের। তারপর দুইটি ফ্রেন্ডলী ম্যাচ খেলতে তাজিকিস্তান উড়ে এসেছিল ভারত। গত ৫ই জুন প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই শিবির। সেখানে ও দেখা গিয়েছিল সেই হতশ্রী ফুটবল। যারফলে পরাজিত হতে হয়েছিল দুইটি গোলে। তারপর আজ অর্থাৎ ৯ই জুন হিসর সেন্ট্রাল স্টেডিয়ামে ফের মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে সম্পূর্ণ সময় শেষে বজায় থাকল ১-১ গোলের অমীমাংসিত ফলাফল। এদিন প্রথমদিকেই গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন বিক্রম প্রতাপ সিং। তারপর ম্যাচের শেষের দিকে গোল শোধ করে যান শেরিদ্দিন বোবোয়েভ।

   

তবে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল হজম করা নিয়ে ক্ষোভ থাকবে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে। দ্বিতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময় ফ্রি-কিক নেন ফারুক চৌধুরী। প্রতিপক্ষের গোলরক্ষক সেটি আটকানোর চেষ্টা করলেও সেটা তালুবন্দি করা সম্ভব হয়নি। সেই সুযোগেই গোল করে যান বিক্রম। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় সকলের। প্রথমার্ধের ৪৫ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। কিন্তু বদলায়নি ফলাফল। তারপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল তুলে নিতে তৎপর হয়ে উঠেছিল তাজিকিস্তানের ফুটবলাররা।

বেশ কয়েকবার আক্রমণে উঠে আসলেও গোলের দেখা মেলেনি। কোনওরকমে পরিস্থিতি সামাল দিচ্ছিলেন সন্দেশ ঝিঙ্গান থেকে শুরু করে বিজয় ভার্গিসরা। তবে ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে প্রতিপক্ষ দল। চেষ্টা করে ও বল আটকাতে পারেননি গুরপ্রীত সিং সান্ধু। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিট সময় সংযুক্ত করা হলেও একই ছিল ফলাফল।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google