বিপদের আঁচ পেতেই কৌশল বদল অরূপ বিশ্বাসের!

গত মে মাসে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ও বর্তমান তৃণমূল কংগ্রেস নেতা অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ দায়ের হওয়ার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র ...

By Suparna Parui

Published:

Updated:

Follow Us
Aroop Biswas Pulls Back Anticipatory Bail Application in Controversial Messi Case

গত মে মাসে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ও বর্তমান তৃণমূল কংগ্রেস নেতা অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ দায়ের হওয়ার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। অভিযোগ অনুযায়ী, ‘মেসি ইভেন্ট’ সংক্রান্ত একটি বিতর্কিত ঘটনার সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়ে, যেখানে টিকিটে কালোবাজারি, বেআইনি ভাবে অর্থ সংগ্রহ, ভয় দেখানো এবং প্রতারণার মতো একাধিক অভিযোগ তোলা হয়েছে।

এই ঘটনার সূত্রপাত গত ১৭ মে, যখন ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করে। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। (Aroop Biswas) তদন্তের স্বার্থে অরূপ বিশ্বাসকে একাধিকবার তলব করা হলেও তিনি নির্ধারিত সময়ে হাজিরা দেননি বলে জানা যায়। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে তিনি কি অসুস্থ? নাকি ইচ্ছাকৃতভাবে গা-ঢাকা দিয়েছেন? এই প্রশ্নের মধ্যেই রাজনৈতিক(Aroop Biswas) ও প্রশাসনিক মহলে শুরু হয় জল্পনা। অরূপ বিশ্বাস কোথায় আছেন, কেন তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন এই নিয়ে নানা মহলে নানা মত উঠে আসতে থাকে। পরিস্থিতি আরও ঘনীভূত হয় যখন তিনি অসুস্থতার কথা জানিয়ে প্রায় ১০ দিন সময় চেয়ে নেন। যদিও তাঁর পক্ষ থেকে এই দাবি করা হয়, বিরোধী শিবির থেকে বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয় এবং পুরো ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর বাড়তে থাকে।

   

এরপরই মঙ্গলবার সকালে আচমকা এক নাটকীয় মোড় নেয় ঘটনাপ্রবাহ। আদালতে ওই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, সেই দিনের সকালে হঠাৎ করেই জানানো হয় যে অরূপ বিশ্বাস তাঁর আগাম জামিনের আবেদন থেকে সরে দাঁড়াচ্ছেন। এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়তেই আইন ও রাজনৈতিক মহলে শুরু হয় নতুন জল্পনা। কেন তিনি শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

আইনজীবী মহলের(Aroop Biswas) একাংশের মতে, এটি একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। অনেক সময় অভিযুক্ত পক্ষ পরিস্থিতি বুঝে আইনি অবস্থান পরিবর্তন করে থাকেন। তবে অন্য একটি অংশ মনে করছে, তদন্তের অগ্রগতি এবং সম্ভাব্য চাপের কারণেই হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে অরূপ বিশ্বাস বা তাঁর ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনো প্রকাশ্যে আসেনি।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google